প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রকাশ্যে এল বড় তথ্য! মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নয়, তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) প্রতীক এঁকেছিলেন অন্য চিত্রকর, বিস্ফোরক দাবি সেই চিত্রকরের। ২৬ এর নির্বাচনে ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। আর সেই ভরাডুবির পর একের পর এক নেতা মন্ত্রী পদত্যাগ করে চলেছে, ইতিমধ্যেই অস্বস্তিতে শাসকদল। সেই পরিস্থিতিতে ফের নতুন করে শুরু হয়েছে আরেক রাজনৈতিক চর্চা। এবার তৃণমূলের প্রতীক চিহ্ন নিয়ে উঠছে প্রশ্ন।
লোগো চুরির অভিযোগ
১৯৯৮ সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। নানা লড়াই, সংগ্রাম এবং অনশনের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল তৃণমূল। ২০১১ তে সরকার গঠন করেছিল এই দল। প্রায় ১৫ বছর রাজত্ব করার পর বিজেপির কাছে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে সরকার। এই নিয়ে যখন বিতর্ক ক্রমেই বাড়ছে তখন দলের লোগো চুরির অভিযোগ করলেন প্রবীণ শিল্পী সোমনাথ চৌধুরী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ওই প্রতীক আসলে তাঁর আঁকা।
কী বলছেন চিত্রশিল্পী?
৬৮ বছরের প্রবীণ শিল্পী সোমনাথ চৌধুরী বলেন, “অজিত পাঁজা একদিন এসে আমাকে বলেছিলেন একটা লোগো লাগবে। ফুল থাকবে। অনেকগুলো এঁকে দিলাম। তার মধ্যে একটা পছন্দ হল। অজিতদা এরপর বেশ কয়েকবার আসা যাওয়া করেছিলেন জানিয়েছিলেন টিভির পর্দায় চোখ রাখ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, অজিত পাঁজা আর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর। দেখি আমার আঁকা ফুল আসলে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন। দেখে ভালো লাগল, তবে আবার কষ্টও হল।”
আরও পড়ুন: লক্ষ্মীবারেও কালবৈশাখীর দাপট, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া
সোমনাথ চৌধুরীর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় নন, প্রতীক চিহ্নের ছবি আমার আঁকা। কিন্তু ওই কাজের জন্য আমাকে আজও কোনও কৃতিত্ব কখনও দেওয়া হয়নি। এতদিন ভয়ে মুখ বন্ধ করে রাখতে হয়েছিল। যদিও ওই ঘটনার পরে অজিতদা বলেছিলেন, ভাই তোকে করজোড়ে বলছি ভুলে যা। তবে আজ সেই কথা না বললেই নয়।”










