‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে?’ ঝালমুড়ি প্রসঙ্গে মোদীকে কটাক্ষ মমতার

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) প্রথম দফার ভোট গ্রহণে আর ক’দিন বাকি, তাই জোর কদমে ভোটের প্রচার চলছে জোর কদমে। উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় ভোটের প্রচারে ঝড় তুলছেন মমতা অভিষেক এবং মোদী। তাই এককথায় বলা যায় এবারের নির্বাচন বেশ জবরদস্ত হতে চলেছে। আর সেই আবহে ফের বীরভূমের (Birbhum) মুরারইতে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের প্রাক্কালে হেভিওয়েট নেতা-নেত্রীদের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

বীরভূমে জনসভা মমতার

রিপোর্ট মোতাবেক আজ, সোমবার, বীরভূমের মুরারইতে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে সেখানে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মঞ্চে উঠেই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। এবং নির্দলদের বার্তা দিয়ে বলেন, “ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে কেউ কেউ নির্দল হয়ে দাঁড়িয়েছে। ধর্ম, দলকে বিক্রি করা যায় না। নির্দলের কোনও জাত নেই, দল নেই। সম্প্রদায়ের সঙ্গে যাঁরা বিশ্বাসঘাতকতা করেন, তাঁদের ক্ষমা করবেন না।’’ এরপরই দিল্লি থেকে বিজেপিকে তাড়ানোর হুশিয়ারি দেন মমতা।

হেভিওয়েট তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে মমতা

রিপোর্ট মোতাবেক ৮০০ হেভিওয়েট তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশঙ্কার অভিযোগ তুলে আজ, সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই গ্রেফতারির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেককে গ্রেফতারের পরিকল্পনা করেছে। লিস্ট আমি পেয়ে গিয়েছি। ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। শুধু তৃণমূলকে টার্গেট করেছে। এই বীরভূম থেকে এক নেতা লড়ছে। কোটি কোটি টাকা কয়লা থেকে খায়। ভদ্রতা করে নাম বলছি না। সবচেয়ে বড় দুরাচারী বিজেপি।’’ এখানেই শেষ নয় ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ি খাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

আইপ্যাক প্রসঙ্গে ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঝালমুড়ি খাওয়া সবটাই সাজানো। ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে। না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকল কী করে?’’ এরপরেই শান্তির জন্য লড়ার বার্তা দিলেন মমতা। তিনি বলেন, “শান্তির জন্য লড়ুন, ভাষা-জাতিকে রক্ষা করুন, ভোটাধিকারের জন্য লড়ুন। তৃণমূল সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। এ বারের ভোটটাকে গুরুত্ব দিয়ে দেখুন।’’ আইপ্যাক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের একটাই এজেন্সি। তোমাদের হাজারটা আছে। তাদেরও বলেছে বাংলা ছেড়ে চলে যেতে! লজ্জা করে না?’’

আরও পড়ুন: গ্রাহকদের ধাক্কা! এই প্ল্যানের দাম অনেকটাই বাড়াল Airtel, বন্ধ সস্তার একটি রিচার্জ

বীরভূমে মুরারইয়ের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে EVM লুটের দায়িত্ব নিয়েও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছেন মমতা। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে EVM লুট করার। আমাদের কাছে খবর আসছে। গণনার মেশিনে যারা ভোট গুনতে যাবেন, তাঁরা বিষয়টি নজরে রাখবেন। কেউ ১০০ পেলে ওরা কম্পিউটারে তুলবে পাঁচ। দেখে নেবেন। যতক্ষণ না কম্পিউটারে ভোট না তোলা হবে, কেউ হাল ছাড়বেন না। লড়ে যাবেন। যুদ্ধ জয় করতে হবে।’’