Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • রেসিপি
  • লাইফস্টাইল
  • সেরা দশ
  • ক্যালেন্ডার
  • রাশিফল
  • আবহাওয়া
  • রেল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
  • জোয়ার ভাটা
  • ভক্তি ও মন্ত্র
রাজনীতি

ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতার তৃণমূল, কালীঘাটকে স্বস্তি দিল হাইকোর্ট

Souvik Mukherjee

Published: September 21, 2026

subscribe
Mamata Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতীক এবং দলের নাম হাতছাড়া হলেও এবার বড় স্বস্তি পেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কার্যত নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তকে গুরুত্বই দিল না রাজ্যের উচ্চ আদালত। দলীয় তহবিলের অধিকার মমতার তৃণমূলের কাছেই থাকবে আপাতত। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

দলের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতার তৃণমূল

প্রসঙ্গত, তৃণমূল দুইভাগে বিভক্ত হওয়ার পর আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জানিয়েছে, মমতা কিংবা ঋতব্রত শিবির, কেউই আগের জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করতে পারবে না। যদিও এটি অন্তর্বর্তী সিদ্ধান্ত। উপনির্বাচনের পর ঠিক হবে, আসল তৃণমূলকে বা দলের প্রতীক আসলে কোন শিবিরের পক্ষে যাবে। তবে সেই অবস্থায় কালীঘাট তৃণমূলের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলা গ্রহণযোগ্য নয় বলেই রাজ্যের তরফ থেকে দাবি করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। কমিশনের নির্দেশ অনুযায়ী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে কোনও দল নেই। ওই দলের নাম এবং প্রতীক ফ্রিজ করা হয়েছে, এমনটাই দাবি ছিল রাজদীপের।

তবে কমিশনের সিদ্ধান্তের তোয়াক্কা না করে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ইসিআই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। উপনির্বাচনের জন্য তড়িঘড়ি শুধুমাত্র তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তাই কমিশনের ওই অন্তর্বর্তী নির্দেশের পর তহবিল নিয়ে আপাতত আগের সিদ্ধান্ত বহাল থাকছে। ২০২৭-র ২৯ জানুয়ারি পর্যন্ত তহবিল থেকে টাকা খরচের অধিকার সম্পূর্ণ মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে।

আরও পড়ুন: বাংলার এই পুরনো রুটে ফের চলবে ট্রেন, ২৪ বছর পর বসছে লাইন, ২০০০ কোটি বরাদ্দ রেলের

উল্লেখ্য, অবৈধ লেনদেনের অভিযোগে একটি বেসরকারি ব্যাংকে থাকা তৃণমূলের মোট তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল পুলিশ। তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য অ্যাকাউন্টগুলি পরিচালনা করার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করেন। আদালত জানিয়েছিল, আপাতত ব্যাংক অ্যাকাউন্টগুলির উপর নিয়ন্ত্রণ কালীঘাট তৃণমূলের থাকবে। তবে সমস্ত হিসাব আদালতকে জানাতে হবে। শুধুমাত্র দৈনিক কাজকর্ম এবং কর্মীদের বেতনের জন্য খরচ চালাতে পারবে তৃণমূল। আগামী ২৯ জানুয়ারি পর্যন্তই এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছিল হাইকোর্ট। সেই রায়ই সোমবার ফের বহাল রাখলেন বিচারপতি ভট্টাচার্য।

আরও Bank Account Calcutta High Court Mamata Banerjee Trinamool Congress

আরও খবর

বাংলার এই পুরনো রুটে ফের চলবে ট্রেন, ২৪ বছর পর বসছে লাইন, ২০০০ কোটি বরাদ্দ রেলের
ডিমথেরাপির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র, মঞ্জুর হল না আবেদন
৭১ বছরেই নিভল জীবনদীপ, প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
টিম ইন্ডিয়ায় আর জায়গা হয় না, রাজনীতিতে পা রাখতে চলেছেন মহম্মদ শামি?
কাল এশিয়ান গেমসে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান, কখন-কোথায় দেখবেন বৈভবদের ম্যাচ?
প্রতীক ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন মমতা
৫ মাস ধরে মেলেনি বেতন, জ্বরে মৃত্যু হল নির্মলসাথীর, বিতর্ক হুগলির চুঁচুড়ায়
স্কুলে বোরকা পরে আসা নিষিদ্ধ করার পথে ইতালি, বিদেশি পড়ুয়াদের নিয়েও আসছে নতুন নিয়ম

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) কালকের রাশিফল (Kalker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আজকের আবহাওয়া আগামীকালের আবহাওয়া পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026) হনুমান চালিশা ( hanuman chalisa in Bengali) শিব চালিশা জোয়ার ভাটা সময় আজকের তিথি ( Ajker Tithi) PNR Status Check Live Train Status Check Train running Status
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • সংক্ষিপ্ত খবর
  • ভিডিও
  • জয়েন
  • ইনস্টল করুন