বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঋতব্রত শিবিরে মোহভঙ্গ? এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলেই ফিরছেন একাধিক বিধায়ক? ঋতদের (Ritabrata Banerjee) টেক্কা দিতে তিন ট্রাক ভর্তি নথি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা দিয়েছেন মমতার তৃণমূল কংগ্রেস। সূত্রের যা খবর, কমিশনের নাম এবং প্রতীকের লড়াইয়ে প্রতিপক্ষদের থেকে এগিয়ে থাকতেই এই নথি জমা দেওয়া হয়েছে। তবে সেই নথি জমা দিয়ে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা দাবি করলেন তাতে পায়ের তলার মাটি সরে যেতে পারে বিরোধীদের!
ঋতব্রত শিবিরে ফের বড় ভাঙন?
আজ অর্থাৎ রবিবার, তিনটি ট্রাকে করে নির্বাচন কমিশনে পৌঁছেছে মমতা শিবিরের দেওয়া একাধিক নথিপত্র। সেখানে কোন কোন নথি রয়েছে তার একটা হিসেব দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নির্বাচন কমিশনে হার্ড কপির পাশাপাশি সফট কপিও জমা দিয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে, কমিশনের পাশাপাশি ঋতব্রত শিবিরকেও নাকি একই নথিপত্র দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কালীঘাটের তরফে যে নথিপত্র কমিশনে জমা দেওয়া হয়েছে সেখানে, প্রত্যেক হলফনামায় ব্যক্তির ছবি সহ ভোটার কার্ডের কপি যুক্ত করা রয়েছে। সেখানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 17 জন সংসদের সই রয়েছে বলেই দাবি করল কালিঘাট তৃণমূল। এছাড়াও কমিশনে জমা দেওয়া নথিপত্রের মধ্যে রয়েছে 32 জন বিধায়কের সই করা হলফনামাও। জানা গিয়েছে, অসম এবং মেঘালয়ের 5 জন করে মোট 10 জন বিধায়কের সমর্থনও জমা পড়েছে। এছাড়াও কাউন্সিলর সহ অন্যান্য প্রতিনিধিদের হলফনামাও গিয়েছে কমিশনে।
VIDEO | Delhi: TMC MP Kalyan Banerjee submits affidavits to the Election Commission, alleges that the rival faction procured forged documents through police intimidation; warns Ritabrata of criminal prosecution and imprisonment.
(Full video available on PTI Videos -… pic.twitter.com/NKXzzNJg3P
— Press Trust of India (@PTI_News) November 15, 2026
আরও পড়ুন: নিজের ৪৯ বছরের সঙ্গীকে প্রকাশ্যে আনলেন সচিন তেন্ডুলকর
এখন প্রশ্ন তাহলে কি ঋতব্রত শিবিরে ভাঙন ধরেছে? এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 80 জন প্রার্থী জয়ী হয়েছিলেন। তবে পরবর্তীতে দলে দলে 60 জনের বেশি বিধায়ক ঋতব্রত শিবিরে যোগ দিয়েছিলেন। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে পড়েছিলেন 20 জনেরও কম বিধায়ক। তবে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন 32 জন বিধায়কের সই তাঁরা কমিশনে জমা দিয়ে ফেলেছেন। প্রশ্ন ছিল, তাহলে কি ঋতব্রত শিবির থেকে মমতার শিবিরে ফিরে আসতে চাইছেন বাকিরা? তাঁরাই কি সই করেছেন? কল্যাণের দাবি, ‘হ্যাঁ, তাঁরাও ওই শিবিরে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে সই করেছেন।’ যদিও এমন দাবি উড়িয়ে দিয়েছে ঋতব্রত শিবির!










