“অভিষেককে জেলে ভরা উচিত” তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক সুজন চক্রবর্তী

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একাধিক অভিযোগে বিভিন্ন থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সম্প্রতি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অপরাধে তাঁকে তলব করেছিল ভবানীপুর থানা। এমনকি শনিবার সেখান থেকে বেরোনো মাত্রই শুনতে হয় ‘চোর চোর’ স্লোগান। বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যেই রক্ষাকবচ পেয়েছেন তৃণমূল সাংসদ। তবে এবার অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

অভিষেককে নিয়ে বিস্ফোরক সুজন চক্রবর্তী

এবারের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সঙ্গে পর্যন্ত জোট বাঁধার ইঙ্গিত দিয়েছিলেন। তবে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর। শনিবার মিডিয়ার সামনে তিনি বলেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ যেভাবে ডেকেছে, সেটা বেঠিক হয়েছে। বিরোধীদের দেখে নেব….এটা হচ্ছে ভাব। এটাতে সেরকম কিছু খারাপ কথা বলেনি। কিন্তু এর চেয়ে দশগুণ খারাপ কাজ করেছে, যেই কারণে ওকে ডাকা… অভিষেককে জেলে ভরা উচিত।”

সুজনের আরও সংযোজন, “যাকে জেলে পোড়ার কথা, সিবিআই তদন্ত, ইডি তদন্তে ধরা পড়ে গেছে, পাচারসহ নানান অপরাধে অপরাধী অভিষেক। তাই তাঁকে জেলে পোড়া উচিত। সেই কেস হাসিল করে চুপচাপ থেকে খুচখাচ ফালতু কেসে ডেকে একটা প্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা। অভিষেকের জেলে থাকার কথা অপরাধের কারণে। এগুলোকে এধামাচাপা দিয়ে খুচখাচ কারণে যেভাবে ডাকছে, তাতে বেঠিক কাজ হচ্ছে। এবং সেটা অভিষেককে সুবিধা করে দেওয়ার জন্য হচ্ছে।”

আরও পড়ুন: বঞ্চিতরা জানুয়ারি থেকেই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা, আশ্বাস বিজেপি বিধায়কের

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে এদিন ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হন তৃণমূল সাংসদ। প্রায় চার ঘণ্টা জেরার শেষে থানা থেকে বের হন তিনি। তবে ভবানীপুর থানার সামনেই তাঁকে ‘চোর চোর’ স্লোগান দেন বিরোধীরা। এ নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে জোর চর্চা। পাশাপাশি অভিষেকের বাড়িতে সম্প্রতি বুলডোজার পর্যন্ত চালিয়েছে পুরসভা, যা নিয়ে এখনও রাজ্য-রাজনীতি সরগরম।

google button