সহেলি মিত্র, কলকাতাঃ আগামী দিনে দিঘা (Digha), ওড়িশা যাওয়া আরও সহজ হতে চলেছে। বড় কাজে হাত দিল প্রশাসন। সকলের সুবিধার্থে শুরু হয়ে গেলো NH116B রাস্তা সম্প্রসারণের কাজ। দিঘা থেকে শুরু করে ওড়িশা যাওয়ার ক্ষেত্রে এই জাতীয় সড়কটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরে এই জাতীয় সড়কের সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। অবশেষে সেই সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বলে খবর।
দিঘা যাওয়ার রাস্তা হবে আরও চওড়া
এক রিপোর্ট অনুযায়ী, পিছাবনির পর চাউলখোলা থেকে বাঙালির প্রিয় সমুদ্র সৈকত দিঘার আগে ঘেরসাই পর্যন্ত হবে কাজ। সাপুয়া বাস স্ট্যান্ডের পাশে কাজের জন্য নানা সরঞ্জাম এনে রাখা হচ্ছে। কাজের সুবিধার্থে জেসিবি, এক্সকাভেটার এবং রোডরোলার অবধি আনা হয়েছে। এখানে কর্মচারীদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার জাতীয় সড়টিকে ৫.৫ মিটার থেকে ১০.৫ মিটার পর্যন্ত প্রশস্ত করার জন্য অনুমোদন দিয়েছে। চাউলখোলা–দিঘা এবং গড়বাড়ি অংশে স্থানীয় গাছ কাটা এবং অবকাঠামো কাজ আগেই করা হয়েছে। উল্লেখ্য, NH116B হল ৯১ কিমি এবং ৫৭ মিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এই সড়কটি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারকে ওড়িশার বালাসোর কজেলার চন্দনেশ্বরকে যুক্ত করে।
আরও পড়ুন: ‘ফ্রি’ টিকিট কেটেও বাসে উঠছেন না মহিলারা, নম্বর ব্লক করার সফটওয়্যার আনছে SBSTC
সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর
গুরুত্বপূর্ণ স্টপ ও প্যাসেজ হল কাঁথি এবং দিঘা। মনে করা হচ্ছে। জাতীয় সড়কটির সম্প্রসারণের ফলে গাড়ি চালকদের অনেকটাই সুবিধা হবে। সেইসঙ্গে যারা সড়কপথে দিঘা, ওড়িশা যাওয়ার প্ল্যান করছেন তাঁদের যাত্রার সময়ও অনেকটা কমবে। এখন দেখার প্রশাসন কবে এই কাজ শেষ করে সেদিকে।










