শোভন যোগে জীবনের কালো অধ্যায় মুছবে ৪ রাশির! আজকের রাশিফল, ১ আগস্ট

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ আগস্ট, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। এদিকে তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে শোভন এবং অতিগণ্ড যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৭ মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২২ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা তারার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ উত্তেজনাপূর্ণ এবং আরামদায়ক কাজে নিজেকে নিযুক্ত করা উচিত। ভাইবোনরা আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে। তাদেরকে সাহায্য করলে আপনার আর্থিক চাপ সৃষ্টি হবে। কিন্তু পরিস্থিতি খুব শীঘ্রই উন্নত হবে। আজ আপনি দূর থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। আজ আপনার উত্তেজনা নিয়ন্ত্রণ করা উচিত। প্রিয়জন সারাদিন আপনার অভাব বোধ করবে। সুন্দর চমকের পরিকল্পনা করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণভাবে ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়িতে লাল রংয়ের গাছপালা লাগানোর চেষ্টা করুন এবং সেগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে।

বৃষ রাশি: আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে আজ আপনার অর্থ সম্পদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। আজ অবসর সময়ে আপনি মোবাইল ফোনে ওয়েব সিরিজ দেখে সময় কাটাতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ। জীবনসঙ্গীর সরলতা আজ আপনার দিনটিকে বিশেষ করে তুলতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সূর্যোদয়ের সময় ১১টি গমের দানা খাওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি: ব্যস্ত দিন কাটানোর পর আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। অমীমাংসিত বিষয়গুলি আরও জরুরি হয়ে উঠতে পারে। খরচের চিন্তা আপনার মনে চাপ সৃষ্টি করবে। বন্ধুদের সমর্থন পাবেন। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ জীবনসঙ্গীর প্রেমে আবারও পড়তে পারেন। অতিথি আপ্যায়ন আপনার মেজাজ খারাপ করতে পারে। আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে সময় কাটাতে পারেন। কিন্তু আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজকর্মে সতর্কতা অবলম্বন করতে হবে। দীর্ঘমেয়াদি লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আজ চক্রান্তমুলক কাজে নিজেকে জড়িত করা থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো। আজ ভালবাসার দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আপনার কাছে দেবদূতের মতো আচরণ করতে পারে। আজ টাকা অর্জন করার নতুন সুযোগগুলি আপনার সামনে আসতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পূর্ব দিকে মুখ করে বসে খাবার খাওয়ার চেষ্টা করতে হবে।

সিংহ রাশি: আজ আপনার জীবনে সামান্য দুঃখ থাকতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো হলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। রোমান্টিক উদ্যোগগুলো সেরকম ভালো ফলাফল আনবে না। মদ্যপান এড়িয়ে চলতে হবে। এটি আপনার সময় এবং টাকার অপচয় করতে পারে। জীবনসঙ্গীর ছোটখাটো বিষয় উপেক্ষা করলে আজ তার মন খারাপ হতে পারে। স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে নিযুক্ত করতে হবে। মানসিক শান্তির জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে আজ আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাদা পোশাক পরার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ অস্বস্তি আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। কিন্তু বন্ধুরা আপনার সমস্যা সমাধান করতে সাহায্য করবে। পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। প্রেমের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের লাভ হতে পারে। আজ ভবিষ্যতের সমস্যা ছাড়া কিছুই আপনার সামনে আসবে না। জীবনসঙ্গীর সাথে উত্তেজনা দেখা দিতে পারেমে আজ স্বাস্থ্য ভালো থাকবে না বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে আজ সবুজ রঙের জুতো পরার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার উচ্চ বুদ্ধিমত্তাগুলো দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনাগুলি আজ নিজের ভিতর রাখা উচিত। আজ পরিবারের সদস্যদের অসুস্থতা আপনার জন্য আর্থিক অসুবিধার সৃষ্টি করবে। কিন্তু এই সময় অর্থের থেকে তাদের স্বাস্থ্যের উপর বেশি মনোযোগ দিতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ আপনার সুনামের ক্ষতি হতে পারে। বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে আজ আপনি সাহায্য পাবেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে লাল কিংবা বাদামি পিপড়েকে চিনি বা চিনির মিছরি খাওয়ানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: দুঃখ কিংবা হতাশায় ভুগবেন না। অতীতে আপনার বর্তমানকে উন্নত করার জন্য বিনিয়োগ করা অর্থ আজ আপনার জন্য উপকারে আসবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য আপনার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেদ প্রিয়জন আপনার সাথে সময় কাটাতে চাইবে এবং সে আপনাকে উপহার দিতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজ জীবনসঙ্গীর সাথে দিনটি সম্পূর্ণ ভালো ভাবে কাটবে। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছেএ

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বৃহস্পতিবার তেল মাখবেন না।

ধনু রাশি: আজ আপনি স্বাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। অফিসের কোনও সহকর্মী আপনার মূল্যবান জিনিসপত্র চুরি করতে পারে। জিনিসপত্রের ব্যাপারে সতর্ক থাকা উচিত। পরিবারের সদস্যদের সাথে আজ আরামদায়ক এবং শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারেন। যদি কেউ আপনার কাছে সমস্যা নিয়ে আসে তাদেরকে উপেক্ষা করা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গী আপনাকে খুশি করার জন্য কোনও চেষ্টা করতে পারে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলে মনে করা হচ্ছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গোলাকার ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে আপনার পকেটে রাখার চেষ্টা করুন।

মকর রাশি: জীবনের সেরা জিনিসগুলি গভীরভাবে অনুভব করতে পারবেনন দুশ্চিন্তা ত্যাগ করা সবথেকে বড় পদক্ষেপ। দুগ্ধ শিল্পের সঙ্গে জড়িতদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছ পরিবার সদস্যরা আপনার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবে। সতর্ক থাকা উচিত। কারণ কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। দৈনন্দিন চাহিদা পূরণ না হওয়ার কারণে আজ দাম্পত্য জীবনে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গরুকে ছোলা খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: ছোটখাটো বিষয়কে নিজের জন্য সমস্যা হতে দেবেন না। আজ টাকা তখনই কাজে লাগবে যখন আপনি অপ্রয়োজনীয় খরচ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। বিষয়টি পরিষ্কারভাবে বুঝতেও পারবেন। পরিবারের দিক থেকে দিনটি ভাল গেলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। আজ কোনও আত্মীয়র কাছ থেকে আসা আকর্ষিক বার্তা গোটা পরিবারের জন্য উত্তেজনাপূর্ণ হবে। প্রিয়জনকে উপেক্ষা করলে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হতে পারে। আজ অবশ্যই অবসর সময়কে বুদ্ধিমানের সঙ্গে কাজে লাগাতে হবে।

প্রতিকার: প্রেমের জীবন ভালো রাখতে হলে বেসনের পায়েস খাওয়ার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনি স্বাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলতে হবে এবং বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক মুহূর্ত কাটাতে হবে। আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য আজকের দিনটি খুবই ভালো। ছোট ভ্রমণ আপনার ব্যস্ত দিনে স্বস্তি আনবে। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ সন্ধ্যাবেলা কিছুক্ষণ ধ্যান করে আপনি আপনার শক্তি ফিরে পেতে পারেন। জীবনসঙ্গী আগে কখনও এতটা ভালো আচরণ করেনি এমনটাই মনে হবে। আজ আপনার যোগাযোগ দক্ষতা প্রশংসনীয় হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে তামার পাত্র থেকে জল পান করুন।