শোভন যোগে টাকার পাহাড়ে বসবে ৪ রাশির! আজকের রাশিফল, ১১ জুন

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১১ জুন, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মীন এবং মেষ রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ রেবতী এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাব পড়বে। একাদশী তিথির বিশেষ দিনটিতে শোভন আর অতিগণ্ড যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৯ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: কাজের চাপ বা পারিবারিক মতবিরোধ আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ খরচ নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করতে হবে। আজ পরিবারের সদস্যরা আপনার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবে। প্রিয়জনের সততা নিয়ে সন্দেহ করবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গিয়ে আজ আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: রোগ থেকে দূরে থাকার জন্য সূর্যোদয়ের সময় ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানোর চেষ্টা করুন।

বৃষ রাশি: নিজের ভেতরে সব সময় হাসি রাখা উচিত। কারণ, এটি সবকিছুর প্রতিকার। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে এবং ব্যবসার উন্নতির জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন এবং সে আপনাকে আনন্দ দেবে আজ। সে প্রত্যাশা পূরণ করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই। হঠাৎ করে কাজ থেকে বিরত নিয়ে পরিবারের সাথে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন।

প্রতিকার: আর্থিক উন্নতির জন্য মাংস এবং মদ্যপান পরিহার করার চেষ্টা করতে হবে।

মিথুন রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কিন্তু ভ্রমণ ক্লান্তিকর বা চাপপূর্ণ হতে পারে। অফিসের কোনও সহকর্মী আপনার মূল্যবান জিনিসপত্র চুরি করতে পারে। তাই জিনিসপত্র সাবধানে রাখার চেষ্টা করতে হবে। অতিথিদের সঙ্গে উপভোগ করার জন্য আজকের দিনটি বেশ চমৎকার। আত্মীয়দের সঙ্গে বিশেষ করে পরিকল্পনা করতে পারেন এবং তারা আপনার প্রশংসা করবে। জীবনসঙ্গী খুঁজে পেলে আজ আপনার জীবনে অন্য কারোর প্রয়োজন পড়বে না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরিব শিশুদের মধ্যে ব্যাটারি চালিত খেলনা বিতরণ করার চেষ্টা করুন।

কর্কট রাশি: পারিবারিক সমস্যা আজ আপনার জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। টাকা জমানার ইচ্ছা পূরণ হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। আজ আপনার সঙ্গীর সাথে যে কোনও সমস্যা ভাগ করে নেওয়া উচিত। কাজ এবং অগ্রাধিকারের উপর মনোযোগ দিতে হবে। কেনাকাটা করতে গেলে সুন্দর কোনও পোশাক কিনতে পারেন। গৃহকর্মী বা পরিচারিকার কাছ থেকে কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই অনুমান করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ক্ষীর্ণির শিকড় একটি সাদা কাপড়ে মুড়ে নিজের কাছে রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আবেগবশত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে সন্তানের সার্থের ক্ষতি হতে পারে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তাদের সেখান থেকে ক্ষতি হতে পারে। সময় মতো সতর্ক থাকা উচিত। আজ প্রেমের আকর্ষণ দেখা দিতে পারে। বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য আজ দিনটি ভালো নয়। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ। আজ এমন কিছু পরিবর্তন আনুন যা আপনার বাহ্যিক রুপকে আকর্ষণীয় করবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বিছানার চার কোনায় তামার পেরেক লাগানোর চেষ্টা করুন।

কন্যা রাশি: মানসিক চাপ এড়ানোর জন্য সন্তানদের সাথে সময় কাটানো উচিত। তাদের শক্তি অনুভব করতে দিতে হবে। আধ্যাত্মিকভাবে আজ আপনি শক্তিশালী থাকবেন। মাতৃপক্ষের কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মামা কিংবা দাদা আপনাকে আর্থিক সহযোগিতা করতে পারে। আজ এমন বন্ধুদের সঙ্গে বাইরে যান যারা আপনার পরিস্থিতি এবং প্রয়োজন বোঝে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং এতে আপনি সন্তুষ্ট হবেন।

প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে জাফরান দিয়ে মিষ্টি পায়েস বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ দীর্ঘ দিনের অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। বিনিয়োগ থেকে উপকার আসতে পারে। এটি আপনি উপলব্ধি করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ উত্তেজনাপূর্ণ। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনরকম সমস্যা হবে না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নিজের পছন্দ মতো আজ কাজ করতে পারবেন না।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কোনও বয়স্ক মহিলাকে সাদা জিনিস দিয়ে তৈরি খাবার খাওয়ানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: জটিল পরিস্থিতিতে পড়লে মোটেও ঘাবড়াবেন না। সামান্য মশলা যেমন খাবারকে সুস্বাদু করে তোলে, তেমনই আজ পরিস্থিতি আপনাকে প্রকৃত সুখের মূল্য বুঝিয়ে দেবে। মন ভালো করার জন্য সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। খরচ বাড়তে পারে। তবে আয় বৃদ্ধি তা পুষিয়ে দেবে। আজ এমন প্রকল্প শুরু করা উচিত যা গোটা পরিবারের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে। কর্মশক্তি বেশি থাকবে। নতুন প্রকল্প এবং কাজ বাস্তবায়নের জন্য আজকের দিনটি বেশ চমৎকার। শিক্ষার্থীরা মূল্যবান সময় নষ্ট করতে পারে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বোন, মেয়ে কিংবা কাকিমাকে সম্মান করার চেষ্টা করতে হবে।

ধনু রাশি: অহেতুক বিষয় নিয়ে মোটেও তর্ক করে শক্তি নষ্ট করবেন না। আজ পারিবারিক মিলন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য দিনটি বেশ শুভ। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। শৈল্পিক বা সৃজনশীল দক্ষতার ব্যাপক প্রশংসা হতে পারে। অপ্রত্যাশিত সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি নেতিবাচক। জীবন আজ বিশেষ পর্যায়ের মধ্য দিয়ে যাবে। আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি একদমই ভালো নয়।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে নির্জন স্থানে কালো সুরমা পুঁতে দেওয়ার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার সন্তানরা ইচ্ছা মতো আচরণ করবে না, যা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। আজ নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। কারণ রাগ সকলের জন্যই ক্ষতিকর হিসেবে প্রমাণিত হবে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ পুরনো বিনিয়োগ থেকে লাভ করতে পারবেন। আপনার সঙ্গে বসবাসকারীদের সাথে তর্ক এড়িয়ে চলতে হবে। যদি কোনও সমস্যা থাকে তাহলে অবশ্যই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিত। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রিয় দেবতার সোনার মূর্তি তৈরি করে বাড়িতে স্থাপন করুন এবং পূজা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার স্বাস্থ্য এর যত্ন নেওয়া উচিত। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ জীবনসঙ্গীর সাথে মূল্যবান কোনও জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক অবস্থার উপরে চাপ ফেলবে। লোকেরা আপনাকে আশা দেখাতে পারে। আজ প্রেমিকের সঙ্গে বাইরে গেলে বিচক্ষণতা সঙ্গে ব্যবহার করা উচিত। না হলে সে আপনার উপর রেগে যেতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে অন্যান্য নারীদের প্রতি দৃষ্টি পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।

মীন রাশি: আজ আপনার শরীর পুরোপুরি ভালো না থাকার কারণে মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। যার কারণে অর্থ অপচয় করে থাকলে সঞ্চয় করা উচিত। বাড়িতে কিছু পরিবর্তন আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ দীর্ঘদিনের খ্যাতি বা স্বীকৃতি লাভ করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় অবশ্যই বিচক্ষণতা অবলম্বন করা উচিত আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ ক্ষীর্ণীর শিকড় একটি সাদা কাপড়ে নিয়ে আপনার কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal