সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রত্যেকটি রাশির জীবনে বিভিন্ন রকম পরিবর্তন আসে। আজ কোন রাশির স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে, পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে দিনটি কেমন যাবে তা সবই রয়েছে এই রাশিফল প্রতিবেদনে। জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই নির্ণয় করা হয় এই রাশিফল।
মেষ থেকে মীন, প্রত্যেকটি রাশির দৈনিক কার্যকলাপ সংক্রান্ত তথ্য জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা ও তুলা রাশিতে এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। তার সাথে আজ হস্তা এবং চিত্রা নক্ষত্রের পাশাপাশি শুক্ল এবং ব্রহ্ম যোগ বিরাজ করছে। জেনে নিন আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশির আজকের রাশিফল
আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এটি আপনাকে সুস্থ রাখবে। সারাদিন ধরে অর্থের প্রবাহ বজায় থাকবে এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনি সঞ্চয় করতে পারবেন। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো এবং ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গী ইচ্ছাকৃতভাবে আপনাকে মানসিক আঘাত করতে পারে। এর ফলে আপনি দুঃখ পাবেন। যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আজ আপনি মানসিক শান্তি বৃদ্ধি করতে পারেন। প্রেমের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় এবং দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে আজ আপনার প্রেমিক বা প্রেমিকাকে শামুক, মুক্তা বা শঙ্খের তৈরি জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ আপনার স্বভাব আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন এবং অন্যদের কাছ থেকে পাওয়া ঋণ সংগ্রহ করতে পারবেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য আজ তহবিল উপার্জন করতে পারবেন। বাবা-মা এবং বন্ধুরা আপনাকে খুশি রাখার জন্য চেষ্টা করবে। আজ আপনার হাসি অর্থবহ হিসেবে প্রমাণিত হবে। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। আজ আপনার হাতে সময় থাকবে। কিন্তু তা সত্ত্বেও আপনি এমন কিছু করতে পারবেন না যা আপনাকে সন্তুষ্টি দেবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: কর্মচঞ্চল থাকার জন্য আজ বাড়িতে সাদা সুগন্ধি ফুলের গাছ লাগান এবং সেগুলির যত্ন নিন।
মিথুন রাশি
বন্ধুদের উদাসীনতা আজ আপনাকে সমস্যায় ফেলবে। তবে শান্ত থাকার চেষ্টা করতে হবে। আজ টাকা আপনার হাতে থাকবে না এবং টাকা জমানোর ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। সন্তানরা আপনাকে বাড়ির কাজে সাহায্য করবে। প্রেমিক বা প্রেমিকা আপনার কিছু খারাপ অভ্যাস অপছন্দ করতে পারে। আজ রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি চালানো উচিত। নাহলে দুর্ঘটনা ঘটতে পারে এবং বেশ কয়েকদিন অসুস্থ থাকতে পারেন। জীবনসঙ্গী দেবদূতের মতো আচরণ করবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ রেস্তোরাঁয় খাবারের পরিকল্পনা করতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ভগবান হনুমানকে আজ সিঁদুর নিবেদন করার চেষ্টা করুন।
কর্কট রাশি
আশাবাদী হন এবং নিজের উজ্জ্বল দিকটিকে তুলে ধরার চেষ্টা করুন। বিশ্বাস ও আশা আপনার আকাঙ্ক্ষার দরজা খুলে দেবে। বাবার পরামর্শ কর্মক্ষেত্রে আপনার জন্য আর্থিক লাভ বয়ে আনতে পারে। সন্তানদের কাজে সাহায্য করা উচিৎ। প্রিয়জনকে আজ কঠোর কথা বলা থেকে বিরত থাকুন। আজ আপনার ব্যক্তিত্ব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। পারিবারিক কোনও গোপন বিষয়ে আপনার জীবনসঙ্গী বিচলিত হতে পারে। আজ আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য হাসপাতালে রোগীদের সাহায্য করার চেষ্টা করুন।
সিংহ রাশি
জীবনের প্রতি উদার মনোভাব গ্রহণ করতে হবে। আজ পরিস্থিতি নিয়ে অভিযোগ করলে কোনও লাভ হবে না। কিছু কেনার আগে আপনার কাছে যা আছে তা ব্যবহার করুন। বাড়িতে কিছু পরিবর্তন আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আজ নিজের অনুভূতি প্রকাশ করতে সমস্যা হতে পারে। বাড়িতে সমস্যা দেখা দেবে। ছোটখাটো বিষয়ে আপনার জীবনসঙ্গীকে বিরক্ত করা থেকে বিরত থাকুন। আজ এই রাশির জাতক-জাতিকারা আকর্ষণীয় হতে পারে। একা সময় কাটানো আপনার পক্ষে সহজ হবে না। স্বাস্থ্য ভালো থাকবে আজ।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে ভৈরবজিকে প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ অপ্রয়োজনীয় মানসিক চাপ এবং দুশ্চিন্তা আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। অভ্যাসগুলিকে ত্যাগ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সঞ্চয় কাজে লাগতে পারে। তবে তা হারানোর জন্য আপনার দুঃখ হতে পারে। বাবার কঠোর আচরণ আপনাকে বিচলিত করবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শান্ত থাকতে হবে। এতে আপনারই লাভ হবে। আজ ভালোবাসা সংক্রান্ত সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দেওয়া উচিত। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু পরিবারে ঝামেলা হতে পারে আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য আজ ফলের গাছ লাগানোর চেষ্টা করুন।
তুলা রাশি
শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শান্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করা উচিত। যারা ঋণ চায় তাদেরকে উপেক্ষা করুন। আজ প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময়ের জন্য দিনটি সম্পূর্ণ ভালো। জীবনের বাস্তবতার মুখোমুখি হতে আজ আপনার প্রিয়জনকে ভুলে যেতে হবে কিছুক্ষণের জন্য। নতুন ধারণা পরীক্ষার জন্য আজকের দিনটি দারুণ। সঙ্গীকে না জিজ্ঞেস করে পরিকল্পনা করলেন নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে। আজ রাতে আপনি কাছের কারও সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতির জন্য একটি গোলাকার ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে আপনার পকেটে রেখে দেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। ভবিষ্যতে আর্থিকভাবে সচ্ছল হতে চাইলে আজ টাকা সঞ্চয় করা উচিত। আজ এমন কাজে নিজেকে নিযুক্ত করতে হবে যা আপনাকে অন্যান্য মানুষের সঙ্গে পরিচিতি বাড়িয়ে দেবে। ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। খোলাখুলিভাবে নিজের মনের কথা বলতে ভয় পাবেন না। আজ পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। অতিরিক্ত কাজের চাপ আজ আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে দেবী দুর্গা, সিংহবাহিনীর ছবি দেখার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ আপনার আচরণ কাউকে ক্ষমতা বিকাশে অনুপ্রাণিত করবে। যারা আপনার কাছে ঋণ চাইতে আসবে তাদেরকে উপেক্ষা করা সবথেকে বুদ্ধিমানের কাজ। আজ বন্ধু বা পরিবারের সাথে আনন্দময় সময় কাটানো প্রয়োজন। আজ কিছুটা বিরক্ত বোধ হতে পারে। মানসিক চাপ আরও বাড়তে পারে। পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো উচিত। যদি না করেন তাহলে আজ আপনার বাড়িতে সম্প্রীতি বজায় রাখতে পারবেন না। প্রতিবেশী বা কাজের লোকের সাথে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: ভগবান বিষ্ণুর চারটি নাম জপ করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
মকর রাশি
আজ আপনার পরিবারের উপর অনেক প্রত্যাশা থাকতে পারে, যা আপনাকে বিরক্ত করবে। যদি আপনি আজ অন্যদের পরামর্শে বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে ক্ষতি হতে পারে। আজ নতুন প্রকল্পগুলোর জন্য বাবা-মায়ের আস্থা নেওয়ার সঠিক সময়। প্রিয়জনের সান্নিধ্যে সুখী অনুভব করবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আজ আপনি জীবনসঙ্গীর ভিন্ন দিক দেখতে পাবেন। সঙ্গীর জন্য খাবার রান্না করলে আপনার ভালোবাসার অভিজ্ঞতা আরও উন্নত হবে। তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আজ।
প্রতিকার: সূর্যমন্ত্রটি ১১ বার জপ করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
কুম্ভ রাশি
সুস্থ থাকার জন্য আজ আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন। আর্থিক বিষয় আদালতে বিচারাধীন থাকলে লাভবান হতে পারেন। গৃহপ্রবেশের জন্য আজকের দিনটি শুভ। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। আজ আপনার অবসর সময়ে নতুন কাজ করতে পারেন। তবে এতে এতটাই মগ্ন হয়ে যেতে পারেন যে গুরুত্বপূর্ণ কাজগুলি বাদ যাবে। আজ আপনার সঙ্গী আপনাকে পেয়ে সৌভাগ্যবান বলে মনে করবে। আর্থিক দিক থেকে আজকের দিন সম্পূর্ণ ভালো এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের দিক থেকে দিনটি ইতিবাচক।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ১৫ থেকে ২০ মিনিট চাঁদের আলোয় বসে খাওয়ার চেষ্টা করুন।
মীন রাশি
আজ ভাগ্যের উপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা উচিত। আজ ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। লোকেরা আপনাকে আশা এবং স্বপ্ন দেখাতে পারে। আজ কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। আজ আপনার সঙ্গী বাড়িতে আপনার জন্য খাবার তৈরি করতে পারে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য বাড়িতে আপনার দেবতাকে হলুদ ফুল নিবেদন করার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










