সৌভিক মুখার্জী, দক্ষিণেশ্বর: আজ ১৪ আগস্ট, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) জানার আগে অবশ্যই আমাদের মনে রাখার প্রয়োজন যে প্রতিটি দিনই আমাদের জন্য নতুন সম্ভাবনা আর অভিজ্ঞতা নিয়ে আসে। কিন্তু গ্রহ-নক্ষত্রের অবস্থানের মাধ্যমেই আমাদের মানসিক অবস্থা, সিদ্ধান্ত গ্রহণ কিংবা সমস্ত পরিস্থিতি নির্ভর করে। রাশিফল যে কোনও নিশ্চিত ভবিষ্যদ্বাণী এমনটা নয়। বরং এটি আপনার দিনটিকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে, যদি আগেভাগেই জানতে পারেন প্রতিদিনের রাশিফল (Daily Horoscope)।
মেষ থেকে শুরু করে মীন, কোন রাশির জন্য কেমন যাবে আজকের দিনটি? প্রথমেই বলে রাখা প্রয়োজন, যেহেতু আজ শুক্রবার, তাই মা সন্তোষীর কৃপা কিছু রাশির জাতক জাতিকাদের উপর বর্ষিত হবে। অন্যদিকে কিছু রাশির জন্য আবার দিনটি ভালো যাবে না। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ চন্দ্র সিংহ আর সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। অন্যদিকে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাবের পাশাপাশি আজ পরিঘ এবং শিব যোগ বিরাজ করবে। তবে আপনার দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন আজকের রাশিফল।
মেষ রাশির আজকের রাশিফল (Ajker Rashifal)
আজ আপনি শক্তিতে ভরপুর থাকতে পারবেন না। এমন জিনিস কেনার জন্য আজকের দিনটি ভালো যেগুলির মূল্য ভবিষ্যতে বাড়তে পারে। পরিবারকে আজ সময় দেওয়া উচিত, এবং তাদের সঙ্গে ভালো সময় কাটানো উচিত। আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে অচলাবস্থা তৈরি হতে পারে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের দিনটি ভালো। পরিবারের দিক থেকে দিনটি ইতিবাচক। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি এই রাশির জাতক জাতিকাদের একদমই ভালো নয়। নিজের ভেতর শক্তি কম থাকতে পারে।
কর্মজীবন: আর্থিক দিক থেকে দিনটি ভালো এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। কর্মক্ষেত্রে দিনটি ইতিবাচক যাবে।
প্রতিকার: প্রিয় দেবতার সোনার মূর্তি তৈরি করে বাড়িতে স্থাপন করুন এবং স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রতিদিন পূজা করার চেষ্টা করুন।
বৃষ রাশি
বন্ধুরা আপনাকে বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে, যে আপনার চিন্তার উপর গভীর প্রভাব ফেলে। আজ আপনার জ্ঞানের প্রতি তৃষ্ণা নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রিয়জনকে কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারেন। আজ দিনের শুরুটা কিছুটা ক্লান্তিকর হবে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনি ভালো ফলাফল পাবেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আপনার দাম্পত্য জীবনে সমস্যা হয়ে থাকলে আজ সেগুলির অবসান ঘটবে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
কর্মজীবন: আজ সারাদিন ধরে অর্থের প্রবাহ বজায় থাকবে। দিনের শেষে সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।
মিথুন রাশি
বাড়ি থেকে বের হওয়ার সময় আজ গুরুজনের আশীর্বাদ নেওয়া উচিত। প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময়ের জন্য আজকের দিনটি ভালো। সত্যিকারের এবং নির্মল ভালবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আজ আপনি সঙ্গীর কাছে খোলাখুলি ভাবে অভিযোগ করতে পারেন যে সে আপনাকে সময় দেয় না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনি ভালোবাসায় ডুবে থাকতে পারেন।
স্বাস্থ্য: ব্যস্ত সময় থাকতেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে।
কর্মজীবন: আজ আপনার আর্থিক লাভ হতে পারে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করলে কর্মক্ষেত্রে লাভ হতে পারে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য সূর্যোদয়ের সময় প্রণাম করার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনার ইতিবাচক মনোভাব চারপাশের মানুষদেরকে প্রভাবিত করতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়বে, যেটি আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করতে হবে। আজ আপনি অবসর সময় ধর্মীয় কাজে কাটানোর পরিকল্পনা করতে পারেন। সেই সময় অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে হবে। বিবাহিত জীবনের একঘেয়েমি কাটিয়ে আপনি সুখ অর্জন করতে পারবেন। ভালোবাসার দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো যাবে এই রাশির জাতক জাতিকাদের।
কর্মজীবন: ব্যবসায় উল্লেখযোগ্য মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন আপনি।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার লক্ষ্যে বাড়িতে ছেঁড়া কিংবা পুরনো বই বা ধর্মগ্রন্থ রাখবেন না।
সিংহ রাশি
যারা কর ফাঁকি দেন তাদের আজ বিপদ হতে পারে। আজ সন্ধ্যাবেলা আপনার জীবনসঙ্গীর সাথে বাইরে খেতে যাওয়া কিংবা সিনেমা দেখা আপনাকে আরাম দেবে, এবং মন ভালো রাখতে সাহায্য করবে। প্রিয়জনকে ক্ষমা করতে ভুলবেন না। আজ দিনটি একটু চাপপূর্ণ হতে পারে। লোকজনের সঙ্গে অনেক মতপার্থক্য দেখা দিতে পারে। বিবাহিত জীবন থেকে সমস্ত মজা চলে গিয়েছে এমনটাই মনে হবে। কিন্তু পরিবারে সুখ শান্তি থাকবে।
স্বাস্থ্য: শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে হলে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কারণ, স্বাস্থ্য ভালো থাকবে না আজ।
কর্মজীবন: নতুন প্রকল্প এবং কাজ বাস্তবায়নের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার করতে হলে জলীয় উপাদানযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি
বাবা-মাকে উপেক্ষা করা আজ আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে নষ্ট করে দেবে। আজ জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন এবং ভালোবাসা বজায় থাকতে পারে। পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের কথা না শোনার প্রবণতা আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। বর্তমান পরিস্থিতির জরুরি অবস্থার কারণে আজ আপনি নিজেকে সময় দিতে পারবেন না। অফিসের আকস্মিক কাজ আজ আপনাকে কিছুটা বাধা দিতে পারে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। এমনকি বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।
কর্মজীবন: আজ ছোট ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কাছের কোনও ব্যক্তির কাছ থেকে পরামর্শ পেতে পারে। যা আর্থিক লাভ নিয়ে আসবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন।
তুলা রাশি
ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠান আজ আপনাকে সুখি রাখতে সাহায্য করবে। আজ আপনি যাই করেন না কেন আপনার সঙ্গে বসবাসকারী মানুষজন আপনার উপর খুব একটা খুশি হবে না। বন্ধুদের সঙ্গে সাবধানে কথা বলা উচিত। কারণ বন্ধুত্বে আজ ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। জীবনে ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় পাবেন। সেই সময় আপনার পছন্দের কাজগুলি করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর খারাপ আচরণ আজ আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভাল। স্বাস্থ্য নিয়ে কোনওরকম চিন্তা করার দরকার নেই।
কর্মজীবন: আর্থিক উন্নতি আপনাকে দীর্ঘদিনের বকেয়া বিল মেটাতে সাহায্য করবে। ব্যবসায়িক অংশীদাররা আজ সাহায্য করতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক ভালো রাখতে হলে সাদা-কালো কাপড়ে পাঁচটি লোহার পেরেক আর চুন জড়িয়ে তার উপর জল ঢেলে দেওয়ার চেষ্টা করতে হবে।
বৃশ্চিক রাশি
আজ কোনও পাওনাদার আপনার কাছে ঋণ চাইতে পারে। তাকে টাকা ফেরত দিলে আপনার আর্থিক সমস্যা হবে। আজ আত্মীয়দের উপর নিজের মতামত চাপিয়ে দিলে আপনাদের সমস্যা হবে। আজ আপনি যেখানেই আছেন সেখানেই থাকবেন। ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। জীবনসঙ্গী আপনার অনুভব করাবে যে সেই আপনার জন্য সবথেকে বড় সুখ। সহকর্মী কিংবা ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন আজ।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভাল কাটবে। কিন্তু মানসিক চাপ দেখা দিতে পারে।
কর্মজীবন: আর্থিক দিক থেকে আজকের দিনটি এই রাশির জাতক জাতিকাদের একদমই ভালো কাটবে না। কিন্তু ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য দুধ কিংবা জলে জাফরান মিশিয়ে পান করার চেষ্টা করুন।
ধনু রাশি
কিছু অনিবার্য ঘটনা আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। তবে শান্ত থাকার চেষ্টা করতে হবে। আজ অলস ভাবে বসে না থেকে এমন কাজ করা উচিত যা আপনার আয় বাড়াতে পারে। সন্তানরা তাদের কৃতিত্বের মাধ্যমে আজ আপনাকে গর্বিত বোধ করাবে। আজ আপনার কাছের মানুষদের সঙ্গে পরামর্শ করা উচিত। দীর্ঘদিনের বিবাদ আপনার সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। ভ্রমণ করতে চাইলে প্রয়োজনীয় নথিপত্র আজ সাবধানে রাখার চেষ্টা করতে হবে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। মানসিক চাপ থাকতে পারে।
কর্মজীবন: আজ একাধিক অংশীদার রয়েছে এমন কোনও নতুন উদ্যোগে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রতিদিন খাঁটি মধু খাওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনার আকর্ষণীয় আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। ভাই বোনেরা আপনার কাছে আর্থিক সাহায্য চাইবে। তাদেরকে সাহায্য করলে আপনারই আর্থিক চাপ বাড়বে। কিন্তু পরিস্থিতি উন্নতি হবে। ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ বিপদে জড়িয়ে পড়লে কঠোর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। জীবনসঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করবে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি এই রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ ভালো যাবে।
কর্মজীবন: আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ অর্থের প্রবাহের দিকে মনোযোগ দেওয়া উচিত। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে গরিব ব্যক্তিকে চামড়ার জুতা দান করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার কথাবার্তা সংযত রাখা উচিত। নাহলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আঘাত পেতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ লোকেরা আপনার মতামত জানতে চাইবে এবং আপনি যা বলবেন তা না চিন্তা করেই মেনে নেবে। সন্ধ্যাবেলা কর্মক্ষেত্রে কাজের বিলম্ব আজ মূল্যবান সময় নষ্ট করতে পারে। সামান্য প্রচেষ্টার মাধ্যমেই আপনি জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন।
স্বাস্থ্য: শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন।
কর্মজীবন: আজ বিপরীত লিঙ্গের কারো সাহায্যে চাকরি সঙ্গে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য বাড়িতে রুপোর পাত্রে সাদা ফুলের তোড়া রাখার চেষ্টা করুন।
মীন রাশি
আজ বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে আপনার অনেক টাকা খরচ হরে পারে। কিন্তু তা সত্ত্বেও আপনার আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। দিনের শেষ ভাগে কোনও অপ্রত্যাশিত সুসংবাদ গোটা পরিবারে আনন্দ নিয়ে আসবে। ব্যক্তিগত সম্পর্কগুলি আজ সংবেদনশীল হতে পারে। আজ এমন একটি দিন, যখন সবকিছু আপনার ইচ্ছা মতো ঘটবে না। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
স্বাস্থ্য: শারীরিক ব্যায়াম কিংবা ওজন কমানোর প্রচেষ্টা আজ আপনার বাহ্যিক রূপকে উন্নত করতে সাহায্য করবে।
কর্মজীবন: আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। নতুন অর্থ উপার্জনের ধারণাগুলিকে কাজে লাগাতে হবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে একটি খাঁটি রুপোর বালা উপহার দেওয়ার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি।










