সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২ আগস্ট, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। প্রতিদিনের রাশিফল (Daily Horoscope) অনুযায়ী বোঝা যায়, সেই রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ ও মীন রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পাশাপাশি চতুর্থী তিথির বিশেষ দিনটিতে অতিগণ্ড এবং সুকর্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১১ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: মানসিক স্বচ্ছতার জন্য বিভ্রান্তি বা হতাশা এড়িয়ে চলতে হবে। যারা অতীতে অর্থ বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি স্বামী কিংবা স্ত্রী বা সন্তানদের কাছ থেকে অতিরিক্ত স্নেহ পেতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যে মগ্ন হতে পারেন। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে আপনি কোনও গুরুত্ব দেবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হতে পারে আজ। ভালোবাসার গভীরতা অনুভব করতে পারবেন।
প্রতিকার: ইতিবাচক চিন্তাভাবনার জন্য আজ সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করতে হবে।
বৃষ রাশি: বাইরের খেলাধুলা আজ আপনাকে আকর্ষণ করবে। ধ্যান কিংবা যোগব্যায়াম উপকারে আসতে পারে। আজ আপনি টাকার গুরুত্ব ভালোভাবে বুঝতে পারবেন। সঞ্চয় করা অর্থ কাজে লাগতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজ। আজ আপনার প্রিয়জনের রাগ দূর করার চেষ্টা করতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। আজ স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য বাড়িতে রুপোর পাত্রে সাদা ফুলের তোড়া রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনি দীর্ঘদিন ধরে যে ক্লান্তি অনুভব করছেন তা থেকে মুক্তি পেতে পারেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে দূর করার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অংশীদারি ব্যবসা বা জটিল আর্থিক প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। এমন কাজে নিজেকে যুক্ত করতে হবে যেখানে আপনি সমমানের মানুষদের সাথে মিশতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভাল কাটবে। আজ আপনার জীবনসঙ্গী সমস্ত মত পার্থক্য ভুলে গিয়ে আপনার কাছে ফিরে আসতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে অন্য নারীদের প্রতি দৃষ্টি পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।
কর্কট রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। যারা ঋণ নিয়েছেন তা পরিশোধ করতে আজ সমস্যা হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। প্রেমিক বা প্রেমিকাকে সন্দেহ করা উচিত নয়। তাদের সম্পর্কে আপনার কোনও সন্দেহ থাকলে আজ সমাধানের চেষ্টা খুঁজে বার করতে হবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। আত্মীয়দের সঙ্গে দেখা করে আজ আপনি আপনার সামাজিক দায়িত্ব পালন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে খালি পাত্রের ভিতরে পাথরের টুকরো রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ কোনও আধ্যাত্মিক ব্যক্তি আপনাকে আশীর্বাদ বর্ষণ করতে পারে। পরিবারের সঙ্গে সামাজিক কার্যকলাপ সবাইকে খুশি রাখবে। কাল্পনিক দুশ্চিন্তা দূরে সরিয়ে রেখে আজ আপনার জীবনসঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটাতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি অবসর সময়ে সামাজিকতা এড়িয়ে চলতে পারেন এবং একাকীত্ব উপভোগ করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবন নিয়ে রসিকতায় হাসবেন। দাম্পত্য জীবন সম্পর্কিত মনোরম জিনিসের সম্মুখীন হতে পারেন আজ।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ বাড়ির লকারে রুপোর জিনিসপত্রের সাথে কিছু বাসমতি চাল রাখার চেষ্টা করতে হবে।
কন্যা রাশি: কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন আজ আপনার জন্য ভালো ফলাফল আনবে। অগ্রগতির গতি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আজ আপনি আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। তবে এটি সমাধানের জন্য বাবা কিংবা পিতৃসুলভ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সামাজিক জীবনকে অবহেলা না করাই উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। তবে ব্যস্ত সময় থেকে সময় বের করে পরিবারের সাথে আজ কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। প্রিয়জনকে হতাশ হতে দেবেন না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে।
প্রতিকার: আজ পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে হলুদ মেশানো দুধ পান করুন এবং স্নানের জলে সেই হলুদ মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।
তুলা রাশি: ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। প্রার্থনার মাধ্যমে ইচ্ছাগুলো পূরণ হবে এবং সৌভাগ্য আপনার সহায় হতে পারে। কঠোর পরিশ্রম থেকে ভালো ফলাফল পাবেনও বিশেষ কিছু না করে আজ সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ নিজের কাজ শেষ করে কোনও পার্ক বা নির্জন স্থানে সময় কাটাতে পারেন। এমন হতে পারে, জীবনসঙ্গী আপনাকে সুন্দর কথা বলে আপনার দিনটিকে আনন্দদায়ক করে তুলবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আজ আপনাকে জ্ঞান দিতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মায়ের কাছ থেকে চাল কিংবা রুপো নিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করতে হবে।
বৃশ্চিক রাশি: ধ্যান বা যোগব্যায়াম শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য উপকারে আসবে। আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সমর্থন পাবেন। কিন্তু কী বলছেন সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সময় বের করা আপনার পক্ষে কঠিন হতে পারেম জীবনসঙ্গী আপনাকে এমন অনুভূতি দেবে যেন আপনি এরকম ভালোবাসা কোনও দিন পাননি। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য সকল এবং সন্ধ্যাবেলায় ১১ বার ‘ওম গণ গণপতয়ে নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ বন্ধুদের উদাসীনতা আপনাকে কষ্ট দেবে। কিন্তু শান্ত থাকার চেষ্টা করতে হবে। জীবনে সমস্যা হতে দেবেন না। এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর্থিক জীবন সমৃদ্ধ হবে। ঋণমুক্ত হতে পারেন। বিতর্কিত বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো নয়। প্রয়োজনের থেকে বেশি সময় মোবাইল ফোন বা টিভিতে ব্যয় করতে পারেনম জীবন সঙ্গীকে চমক দিতে পারেন। আজ ইন্টারনেট সার্চিং করে প্রচুর সময় নষ্ট করতে পারেন। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: হনুমান চালিশা পাঠ করলে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
মকর রাশি: মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলিকে সমাধান করতে হবে। যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে যান, তাহলে বাড়ির আর্থিক সীমাবদ্ধতা আজ আপনাকে চিন্তায় ফেলতে পারে। প্রিয়জনদের সঙ্গে উপহার বিনিময়ের জন্য আজকের দিনটি খুবই ভালো। কাল্পনিক দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে। সঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটান। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে। আজ আপনি সঙ্গীর জন্য সুস্বাদু খাবার রান্না করতে পারেন। তবে আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তুলসী পাতা খাওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং বাহ্যিক রূপ উন্নত করার সময় থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। কিন্তু শান্ত স্বভাব সবকিছু সমাধান করতে সাহায্য করবে। আজ সবাইকে আমন্ত্রণ জানানো উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি একটি পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। এমনও হতে পারে, কোনও বিশেষ বন্ধু আজ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। কেনাকাটায় পুরোপুরি ব্যস্ত থাকার কারণে আজ আপনি বিরক্ত হতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণ ভালোভাবে কাটবে।
প্রতিকার: শান্তভাবে ঘুমানোর জন্য রুপোর গ্লাসে জল পান করার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি! দেখেই মাথায় হাত কুলতলির মহিলার
মীন রাশি: ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। অর্থের অবিরাম প্রবাহ আজ আপনার অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে। এমন কোনও সুসংবাদ পেতে পারেন যা শুধু আপনার নয়, বরং আপনার পরিবারকে আনন্দিত করবে। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। লোকেরা আপনার প্রশংসায় ভরিয়ে দিতে পারে। জীবনসঙ্গীর বলা ছোট মিথ্যা কথায় আজ আপনি আঘাত পেতে পারেন। যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা আজ বাড়ির জন্য মন খারাপ করবেন। মন ভালো করার জন্য পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলতে হবে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে ভগবান শ্রীকৃষ্ণের সামনে কর্পূর জ্বালানোর চেষ্টা করুন।










