ধ্রুব যোগে সাফল্যের সিংহাসনে বসবে ৩ রাশি! আজকের রাশিফল, ২ সেপ্টেম্বর

Published:

Ajker rashifal

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২ সেপ্টেম্বর বুধবার । আপনার দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন দিন মানেই নতুন সম্ভাবনা। আজকের দিনটি আপনার ক্যারিয়ার, স্বাস্থ্য নাকি আর্থিক দিক থেকে সাফল্যের বার্তা বয়ে আনছে? বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনার উপর ভিত্তি করে তৈরি আজকের রাশিফল আপনাকে দেবে সঠিক দিক নির্দেশনা। কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হবে, কাদের সর্তকতা অবলম্বন করতে হবে সবকিছু জেনে নেওয়া যাবে এই রাশিফলের উপর ভিত্তি করেই।

মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। এছাড়া আজ ভরনী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাবের পাশাপাশি ধ্রুব এবং ব্যাঘাত যোগ বিরাজ করবে। আপনার দিনটি কেমন যাবে তা জেনে নিন।

মেষ রাশির আজকের রাশিফল

আজ আপনার খারাপ মেজাজকে বিবাহিত জীবনে মানসিক চাপের কারণ হতে দেবেন না। এটিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আপনার টাকা জমানোর প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। প্রেমের সম্পর্কে দাসের মতো আচরণ করবেন না। আজ বন্ধুরা আপনাকে সন্ধ্যা কাটানোর জন্য তার বাড়িতে আমন্ত্রণ জানাতে পারে। অংশীদারিত্বের কাজ শেষপর্যন্ত লাভজনক হতে পারে। আজ কিছু শিক্ষার্থী তাদের ল্যাপটপ বা টিভিতে সিনেমা দেখে মূল্যবান সময় নষ্ট করতে পারে।

প্রতিকার: ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার সামগ্রি বিতরণ করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

বৃষ রাশি

আজ কোনও ভদ্রলোকের কথা আপনাকে সন্তুষ্টি দেবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে দাতব্য কাজে অংশগ্রহণ করতে হবে। আজ আপনার হাসি অর্থহীন মনে হতে পারে। আকর্ষণ এবং ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করবে। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সবকিছু আপনার অনুকূলে থাকবে। আপনার ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করতে পারে। বহিরাগত কোনও ব্যক্তি আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মধু খাওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতি বজায় রাখতে হবে। অপ্রত্যাশিত লাভ বা অনুমানের মাধ্যমে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ যদি কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে সেরা বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক লাভ হতে পারে। আজ অফিসে আপনি এমন কিছু কাজ পেতে পারেন যা আপনি সবসময় করতে চেয়েছেন। কাছের মানুষদের সঙ্গে আপনি সময় কাটাতে পছন্দ করবেন আজ।

প্রতিকার: সুস্থ থাকার জন্য ময়দার সঙ্গে সাদা ও কালো তিল মিশিয়ে মাছকে খাওয়ানোর চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ আপনি অফুরন্ত শক্তিতে ভরপুর থাকতে পারেন। যদি আদালতে কোনও আর্থিক বিষয় বিচারাধীন অবস্থায় থাকে তাহলে আজ তা জিতে আর্থিক লাভ করতে পারেন। বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নেওয়া উচিত। অন্যদের হস্তক্ষেপ আজ অচলাবস্থা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ভালো ফলাফল আনবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। বিবাহিত জীবনে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য বাড়িতে লাল গোলাপ গাছ লাগানোর চেষ্টা করুন এবং সেগুলোর যত্ন নিন।

সিংহ রাশি

বয়স্কদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। আজ অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে রাখা উচিত, যাতে ভবিষ্যতে ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর কৃতিত্বের প্রশংসা করতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটি সঠিক। আজ আপনার দিনটি ভালবাসার দিক থেকে সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। আজ আপনার ব্যক্তিত্ব এবং বাহ্যিক রূপ উন্নত করার প্রচেষ্টা লাভজনক হতে পারে। অতীতে ফিরে আজ আপনি আপনার দাম্পত্য জীবনের প্রথম দিকের ভালোবাসা অনুভব করতে পারবেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে নিয়মিত হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন।

কন্যা রাশি

আজ আপনি ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশীকে শিথিল করার জন্য তেল মালিশ করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তারা আজ অর্থ পেতে পারেন, যা আপনার জীবনে অনেক সমস্যা দূর করবে। পরিবারের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। আজ আপনার কাজ ভালোবাসার মাধ্যমে করা উচিত। প্রিয়জনকে কঠোর কথা বলা থেকে বিরত থাকতে হবে। ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার জন্য আজকে দিনটি ভালো। বিনোদনমূলক প্রকল্পের জন্য আজ অনেককে জড়ো করতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে নদীতে সাদা কিংবা কালো তিল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি

দুঃখ কিংবা হতাশায় আজ ভুগতে পারেন। ছোটখাটো গৃহস্থালির জিনিসপত্রের পিছনে আজ আপনার টাকা ক্ষয় ব্যয় হতে পারে, যা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনার ভাই আপনার প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করবে। প্রিয়জনের অসুস্থতা আপনার প্রেমকে দূরে সরিয়ে রাখতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ আপনি উপলব্ধি করবেন যে কর্মক্ষেত্রে আপনার ভালো পারফরম্যান্সের পেছনে আপনার পরিবারের সমর্থন দায়ী। স্বাস্থ্য ভালো থাকবে না আজ।

প্রতিকার: আজ আপনার স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়িতে লাল রঙের গাছ লাগানোর চেষ্টা করুন এবং সেগুলোর যত্ন নিন।

বৃশ্চিক রাশি

ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ আর্থিক বিষয় নিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার ঝগড়া হতে পারে। তবে শান্ত ভাবে সবকিছু সমাধান করা উচিত। পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে। প্রেমের ক্ষেত্রে সামাজিক বন্ধন ভাঙা এড়িয়ে চলতে হবে। আজ নিজেদের বোঝার প্রয়োজন। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। আজ আপনার জীবনসঙ্গী আপনার ওপর মন খারাপ করে থাকতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আজ প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

ধনু রাশি

নিজেকে আরও উন্নত করে তোলার জন্য আজ আপনার ব্যক্তিত্ব উন্নত করতে হবে। আজ আপনি কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক সমস্যা দূর করবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, বিশেষ করে যারা আপনাকে ভালোবাসে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। সন্ধ্যাবেলার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন এবং সেটিকে রোমান্টিক করার চেষ্টা করতে হবে। নতুন প্রস্তাবগুলি আকর্ষণীয় হবে। কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য পকেটে একটি হলুদ রংয়ের রুমাল রাখার চেষ্টা করুন।

মকর রাশি

ধর্মীয় কিংবা আধ্যাত্মিক সাধনা করার জন্য আজকের দিনটি ভালো। যে কোনও সময় অর্থের প্রয়োজন পড়বে। তাই আজ সঞ্চয় করার পরিকল্পনা করতে হবে। আজ আপনার সবথেকে কাছের মানুষদের বোঝানো কঠিন হতে পারে। সর্বত্র ভালোবাসা ছড়িয়ে দিতে পারবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। যোগ্য কর্মচারীরা আজ পদোন্নতি বা আর্থিক লাভ পেতে পারে। খোলাখুলি ভাবে নিজের মনের কথা বলতে ভয় পাবেন না। জীবনসঙ্গী আপনাকে খুশি করার জন্য আজ অনেক কিছু করতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য পাঁচজন মেয়েকে দুধ এবং চিনির মিছরি খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি

আজ আপনার সন্দেহপ্রবণ স্বভাব পরাজয়ের কারণ হতে পারে। হঠাৎ করে অর্থের নতুন উৎস আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। নবজাতকের অসুস্থতা আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। অবিলম্বে মনোযোগ প্রয়োজন। ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পরিবার আর দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। আজ মানসিক অস্থিরতা আপনাকে কষ্ট দিতে পারে। অংশীদারিত্বের নতুন প্রকল্প শুরু করার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। অংশীদারের সাথে হাত মেলানোর আগে সাবধানে চিন্তাভাবনা করা উচিত।

প্রতিকার: পারিবারিক জীবনের উন্নতি করতে হলে হনুমান চালিশা, সংকটমোচন অষ্টক বা শ্রীরামসুতী পাঠ করার চেষ্টা করুন।

মীন রাশি

আজ আপনার আত্মবিশ্বাসের সঙ্গে সহজে কাজ করতে পারলে বিশ্রামের জন্য সময় পাবেন। কিছু অস্থাবর সম্পত্তি চুরি হতে পারে। তাই সতর্ক থাকার চেষ্টা করতে হবে। বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার জীবনসঙ্গী আপনাকে বোঝে না, তাহলে আজ তাদের সঙ্গে সময় কাটানো উচিত। ঊর্ধ্বতন সহকর্মী বা আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। আজ এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মাংস, মদ, হিংসা ইত্যাদি ত্যাগ করার চেষ্টা করতে হবে।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।