সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২১ সেপ্টেম্বর, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। নতুন দিন মানেই নতুন সম্ভবনা, আশা এবং পথ চলা। গ্রহ-নক্ষত্রের প্রতিনিয়ত অবস্থান পরিবর্তনের কারণে প্রতিটি দিনই আমাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন নিয়ে আসে। আজকের দিন কি আপনার ভাগ্যের চাকা ঘুরবে? কর্মক্ষেত্রে কি নতুন কোনও সুযোগ আসবে, নাকি আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে?
মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ও কর্মজীবন, আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কের খুঁটিনাটি নিয়েই তৈরি এই দৈনিক রাশিফল (Daily Horoscope)। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর রাশিতে এবং সূর্য কন্যা রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তরাষাঢ়া ও শ্রবণা নক্ষত্রের পাশাপাশি অতিগণ্ড যোগ বিরাজ করবে। জেনা নিন আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশির আজকের রাশিফল
দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন। সমস্যাগুলো দূর করার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনা উচিত। দুশ্চিন্তাগুলি সরিয়ে রাখতে হবে। আজ আপনার সঙ্গী আপনার সাথে বিয়ে নিয়ে আলোচনা করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। কিন্তু আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক নয়। আজ স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে হচ্ছে। যে কোনও সিদ্ধান্ত সাবধানে বিবেচনা করা উচিত। নতুন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের দিনটি দুর্দান্ত।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে তামার পাত্র থেকে জল পান করার চেষ্টা করুন।
বৃষ রাশি
ধ্যান আপনার জন্য শান্তি আনবে। ভ্রমণ করলে আজ মূল্যবান জিনিসপত্রের বিষয়ে যত্ন নেওয়া উচিত। নাহলে সেগুলি চুরি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে টাকা-পয়সা নিয়ে তর্ক হতে পারে। আজ আর্থিক বিষয়ে স্বচ্ছ থাকা উচিত। সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় ভালো আচরণ করতে হবে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন না। আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমনকি ব্যবসায়ীদের জন্যও দিনটি খুব একটা ভালো নয়। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করে আজ পড়াশোনা করা উচিত।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সূর্যদেবকে লাল ফুল অর্পণ করার চেষ্টা করুন।
মিথুন রাশি
আজ বিশ্রাম নেওয়া আপনার জন্য অপরিহার্য। নতুন কার্যকলাপ এবং বিনোদনের জন্য আজ আপনি চাপমুক্ত হতে পারবেন। আজ কাছের কারও সঙ্গে ঝগড়া হতে পারে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে। অপ্রত্যাশিতভাবে আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে উপহার পেতে পারেন। আজ আপনার সঙ্গীর সঙ্গে জীবনের সমস্যাগুলি ভাগ করে নিতে চাইলে, সে হয়তো আপনাকে আরও হতাশ করতে পারে। দীর্ঘদিন ধরে যে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন তা বিলম্বিত হতে পারে।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় সাফল্যের জন্য অন্ধদের বিদ্যালয় বা প্রতিবন্ধী স্কুলে সাহায্য করার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনার স্বাস্থ্য এবং বাহ্যিক রূপের উন্নতির জন্য সময় থাকবে। পছন্দের বিনিয়োগ পরিকল্পনাগুলি নিয়ে গভীরভাবে গবেষণা করা উচিত। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আজ আপনার জীবনসঙ্গীর সততা নিয়ে সন্দেহ করবেন না। আপনার অজান্তেই কোনও দূর সম্পর্কের আত্মীয় আপনার বাড়িতে চলে আসতে পারে, যার ফলে আপনার সময় ব্যয় হবে। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো গেলেও পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: পারিবারিক জীবনের উন্নতি করতে হলে হনুমান চালিশা, সংকটমোচন অষ্টক এবং শ্রীরাম স্তুতি পাঠ করা উচিত।
সিংহ রাশি
আজ আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল পাবেন। কিন্তু ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা নেই। সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত। আজ ব্যক্তিত্ব উন্নত হবে। আজ অভাবী ব্যক্তিদের অর্থ দিয়ে শান্তি অনুভব করবেন। আজ আপনার বিশ্বস্ত কোনও সঙ্গী পুরো সত্যি কথা বলবে না। প্রিয়জনের আচরণ আপনাকে বিশেষ বোধ করাবে। পরিবারে সুখ শান্তি না থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো কাটবে। টিভি বা মোবাইলে সিনেমা দেখে আপনি অনেকটাই সময় নষ্ট করতে পারেন।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আপনার মা অথবা কোনও বয়স্ক মহিলার কাছ থেকে কিছু চাল নিয়ে একটি সাদা কাপড়ে বেঁধে নিজের কাছে রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি
স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে আপনি ভালো লাভ করতে পারেন। নিজেকে বাড়ির কাজে ব্যস্ত রাখা উচিত। আজ সময় বের করে নিজের শখ পূরণ করা উচিত। বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কর্মক্ষেত্রে নিজের ভুল স্বীকার করলে আজ আপনার জন্য ভালো ফলাফল আসবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চাইবেন।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য আজ “অর্ধাকায়ম মহাবীর্যম চন্দ্রাদিত্য বিমর্দনম” মন্ত্রটি ১১ বার জপ করার চেষ্টা করুন।
তুলা রাশি
আজ আপনি সন্তানদের সাথে শান্তি খুঁজে পাবেন। আজ শিশুদের সাথে সময় কাটানো উচিত। তারা আপনাকে স্বস্তি দেবে। অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন। সন্তানদের কাছ থেকে কিছু শিক্ষা পেতে পারেন। আজ আপনি হতাশ হতে পারেন। কারণ, প্রিয়জনের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না। বেতন বৃদ্ধি আপনার উৎসাহ বাড়াবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। দাম্পত্য জীবনের কঠিন সময় পার করার পর আজ আপনি কিছুটা স্বস্তি অনুভব করবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কালো-সাদা ছোপযুক্ত গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
নেতিবাচক চিন্তাভাবনা মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। কোনও দাতব্য কাজে অংশগ্রহণ করে আজ আপনি মানসিক শান্তি পাবেন। সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়া থেকে সাবধানে থাকা উচিত। দিনের শেষে হঠাৎ করে কোনও সুসংবাদ পুরো পরিবারের জন্য আনন্দ আনবে। আজ জীবনসঙ্গী খুঁজে পেলে জীবনে আর কিছু প্রয়োজন পড়বে না, গভীরভাবে এটি অনুভব করবেন। কর্মক্ষেত্রে কেউ আপনার পরিকল্পনায় বাধা দিতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা তাদের মন খারাপ করবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মেয়েদের সম্মান করার চেষ্টা করুন।
ধনু রাশি
গাড়ি চালানোর সময় আজ সতর্ক থাকা উচিত। নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আজ অকারণে অর্থ অপচয় করলে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। জীবনে আজ ভালোবাসার গুরুত্ব বুঝতে পারবেন। আজ আপনি অনুভব করবেন যে আপনার জীবন আরও অর্থবহ হয়ে উঠছে। ভালোবাসার আনন্দ উপভোগ করার জন্য আজ আপনি নতুন কারও সঙ্গে পরিচিত হতে পারেন। পেশাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে কর্মজীবনের নতুন দরজা খুলতে পারেন। ব্যাপক সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলে ছোলা, কালো তিল এবং নারকেল মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনার উদার স্বভাব আনন্দের মুহূর্ত এনে দেবে। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে প্রেমে পড়া থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি ব্যস্ত থাকতে পারেন। তবে সন্ধ্যাবেলা প্রিয় কাজকর্মে মগ্ন হওয়ার জন্য সময় পাবেন।
প্রতিকার: কাজ বা ব্যবসায় যাওয়ার আগে অবশ্যই কপালে গেরুয়া তিলক লাগানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার ইতিবাচক অনুভূতি আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারে। সন্ধ্যাবেলা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। সন্ধ্যাবেলা আত্মীয়-স্বজন বা বন্ধুরা আপনার বাড়িতে আসতে পারে। কথা বলা বা কোনও কাজ করার সময় সতর্ক থাকা উচিত। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার শক্তি এবং দুর্বলতাগুলিকে নিয়ে ভাবা উচিত। এটি আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আনবে। সামগ্রিকভাবে আজকের দিনটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভালো।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে সাদা চন্দনের শিকড় একটি নীল কাপড়ে মুড়ে নিজের কাছে রাখার চেষ্টা করুন।
মীন রাশি
আজ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মানসিক চাপ এড়াতে আকর্ষণীয় বা ইতিবাচক কিছু করা উচিত। কোনও নিকট আত্মীয়ের সাহায্যে আজ আপনি ব্যবসায় ভালো লাভ করতে পারেন, যা আপনার জন্য আর্থিক সুবিধা বয়ে আনবে। পরিবারে আধিপত্য বজায় রাখার অভ্যাস ত্যাগ করার জন্য আজকের দিনটি ইতিবাচক। আজ আপনার ভালোবাসার প্রতিদান ভালোবাসা এবং রোমান্সের মাধ্যমেই আসবে। দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। ব্যবসায় লাভ হতে পারে। আজ আপনি একটি নতুন বই কিনে পুরো দিনটি ঘরবন্দি অবস্থায় কাটাতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে শান্তিপূর্ণ রাখার জন্য বাড়ির চারপাশে লাল পাথর রাখার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










