সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ অক্টোবর, বৃহস্পতিবার। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীবারে দিনটি কেমন যাবে কাটবে তা জানতে শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন দিন মানেই গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের মধ্য দিয়ে জীবনে বিভিন্ন রকম বদল। আজকের দিনটি আপনার কর্মক্ষেত্র, প্রেম, আর্থিক অবস্থা, স্বাস্থ্যের দিক থেকে কেমন যাবে? কোনও বিশেষ রাশিকে কি সতর্ক থাকতে হবে, নাকি আজ রয়েছে ধনপ্রাপ্তির যোগ? জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, মেষ থেকে মীন—প্রত্যেকটি রাশির দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscopes)।
মেষ রাশির আজকের রাশিফল
আজ আপনার জীবনসঙ্গীর স্নেহপূর্ণ আচরণ দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ আপনি কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। বাস্তববাদী মনোভাব গ্রহণ করতে হবে। ভাগ্য আপনার পক্ষেই থাকবে এবং আপনি লাভবান হবেন। আজ খেলাধুলো করে দিন কাটাতে পারেন। অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখা উচিত আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য লক্ষ্মী নারায়ন মন্দিরে প্রসাদ নিবেদন করুন এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করুন।
বৃষ রাশি
পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করলে আজ আপনি আনন্দিত হবেন। সারাদিন ধরেই অর্থের প্রবাহ বজায় থাকবে এবং দিনের শেষে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন। অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আজ আপনার জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে। আজ ভালবাসার সম্পর্ক উন্নত করতে পারবেন। সময়ের মূল্য দেওয়া উচিত। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। আজ সকলের সঙ্গে মানিয়ে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক যাবে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রবাহমান জলে আজ তামার মুদ্রা নিক্ষেপ করুন।
মিথুন রাশি
আজ আপনি স্বাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলতে হবে। এতে প্রিয়জনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। বর্তমানে বেকাররা ভালো চাকরি পেতে পারে। তবে কঠোর পরিশ্রম করতে হবে। এর মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করুন।
কর্কট রাশি
দাতব্য কাজে অংশগ্রহণ করলে আজ মানসিক শান্তি পাবেন। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আজ ব্যবসায়ীরা লাভের সম্মুখীন হতে পারে। সেই অর্থ অনেক সমস্যা দূর করবে। শিশুরা আপনার মনোযোগ চাইতে পারে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে। আকস্মিক রোমান্টিক সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। শিল্প কিংবা নাটকের সঙ্গে জড়িতরা আজ দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। বিবাহিত জীবনের সবকিছু ভালো থাকবে আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে আজ ক্রিম রংয়ের বিছানার চাদর ব্যবহার করার চেষ্টা করুন।
সিংহ রাশি
জীবনসঙ্গীর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপে এড়িয়ে চলতে হবে। পরিমিতভাবে হস্তক্ষেপ করা উচিত। গয়না বা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করলে লাভ হতে পারে। এতে আপনি সমৃদ্ধি পাবেন। পারিবারিক গোপন রহস্য উন্মোচিত হতে পারে। প্রিয়জনের থেকে দূরে থাকা সত্ত্বেও আজ আপনি তার উপস্থিতি অনুভব করবেন। আজ কর্মক্ষেত্রে কোনও সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। অবসর সময় কোনও সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রিয় দেবতার একটি সোনার মূর্তি তৈরি করে বাড়িতে স্থাপন করুন এবং পুজো করার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার বাবা আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন। তবে হতাশ হবেন না। আজ নিজেকে এমন কোনও নতুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা বয়ে আনবে। পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়া উচিত। এতে আপনি হালকা বোধ করবেন। দুশ্চিন্তা কাটিয়ে ওঠার জন্য দিনটি ভালো। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। তবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো নয়।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে লাল রংয়ের পোশাক ব্যবহার করার চেষ্টা করুন।
তুলা রাশি
আজ আপনি কোনও সুসংবাদ পেতে পারেন। যারা টাকা ধার করেছেন তাদের পরিশোধ করতে অসুবিধা হতে পারে। আজ বিশেষ কিছু না করেও আপনি সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। রোমান্টিক মেজাজে থাকবেন এবং আপনার হাতে প্রচুর সুযোগ থাকবে। সৃজনশীল কাজ আপনার চারপাশের মানুষদের অবাক করে দেবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। বিবাহিত জীবনে হাসি, ভালোবাসা দেখা দিতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ হিজড়াদের অপমান করবেন না।
বৃশ্চিক রাশি
আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এটি আপনাকে সুস্থ রাখবে। ভাই বা বোনের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু কিংবা কাছের মানুষরা আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ আপনি উপলব্ধি করবেন যে সৃজনশীল কাজের চেয়ে চাকরি করা ভালো হতো। আধ্যাত্মিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য দুধের প্যাকেট বিতরণ করার চেষ্টা করুন।
ধনু রাশি
বন্ধুরা আপনাকে সমর্থন করবে। আজ কোনও অতিথি আপনার বাড়িতে আসতে পারে। তবে তার জন্য আপনার আর্থিক লাভ হবে। আজ সন্ধ্যাবেলা রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা আপনাকে ব্যস্ত রাখতে পারে। প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করার প্রয়োজন। নাহলে আগামীকাল অনেক দেরি হয়ে যাবে। অবসর সময়কে বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করা উচিত। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য চৌকাঠে গঙ্গাজল ছিটানোর চেষ্টা করুন।
মকর রাশি
কোনও সাধু ব্যক্তির আশীর্বাদ আজ আপনার মনে শান্তি আনবে। সহজে অর্থ সংগ্রহ করতে পারবেন। অন্যদের কাছ থেকে পুরোনো ঋণ আদায় করতে পারবেন। নতুন কোনও প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল উপার্জন করতে পারবেন। আজ আপনার ভাই আপনার প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করবে। প্রেমের মেজাজে থাকবেন। প্রিয়জনের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি নিজেকে বিশেষ অনুভব করবেন। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কাকদের তেল মাখানো পকোড়া খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসার উন্নতির জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। আজ আপনি যাই করুন না কেন আপনার সঙ্গে বসবাসকারী লোকেরা আপনার উপর খুব একটা খুশি হবে না। প্রিয়জন আপনাকে খুশি করার জন্য বিশেষ কিছু করতে পারে। আজ আপনার অবসর সময়ে এমন কিছু করবেন যা আপনি প্রায়ই ভাবেন কিন্তু করতে পারেন না। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: সবদিক থেকে উন্নতি লাভের জন্য সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন।
মীন রাশি
মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। আজ জীবনের সমস্যাগুলি সমাধানে নিজের চিন্তাভাবনাকে কাজে লাগাতে হবে। বাড়িতে কিছু পরিবর্তন আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আজ প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন। বন্ধুর অনুপস্থিতিতে তার উষ্ণতা অনুভব করবেন। কর্মক্ষেত্রে দিনটিকে আরও ভালো করতে আজ আপনার ভেতরের শক্তি কাজে লাগাতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য লাল লঙ্কা, ২৭টি ডাল এবং পাঁচটি লাল ফুল নিয়ে যে কোনও হনুমান মন্দিরে অর্পণ করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










