সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৫ আগস্ট, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পাশাপাশি সপ্তমী তিথির বিশেষ দিনটিতে শূল এবং গণ্ড যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৫০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৯ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শান্তি অর্জন করার জন্য ধ্যান কিংবা যোগব্যায়াম করতে পারেন। আজ পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন এবং এর ফলে বেশি টাকা খরচ করতে হতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কেউ কেউ কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। গুরুত্বপূর্ণ কাজ উপেক্ষা করা উচিত নয়। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আজ বাড়িতে হলুদ সূর্যমুখী ফুল গাছ লাগানোর চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনি ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে দিনটি শুরু করতে পারেন। এটি আপনার জন্য উপকারে আসবে এবং কর্মশক্তি বেশি থাকবে। আকস্মিক রোমান্টিক সাক্ষাৎ আজ আপনার জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারেম ব্যবসায়িক পরিকল্পনাগুলি আজ ভালো ফলাফল আনতে পারে। আপনার ব্যক্তিত্ব অন্যদের থেকে কিছুটা আলাদা হতে পারে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে আজ এই রাশির জাতক-জাতিকাদের। রোমান্টিক দৃষ্টিকোণ থেকে আসবে বিবাহিত জীবনের জন্য দিনটি বিশেষ যাবে। জীবনে আকস্মিক পরিবর্তন আসতে পারে।
প্রতিকার: আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাদা সুতোয় একমুখী রুদ্রাক্ষ পরার চেষ্টা করুন।
মিথুন রাশি: বন্ধুরা আপনাকে বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। আজ আপনি জানবেন না যে লোকেরা আপনার কাছ থেকে ঠিক কী চায়। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রেমিক বা প্রেমিকা আপনার কোনও খারাপ অভ্যাস আপত্তিকর হিসেবে দেখবে। আজ অফিসে প্রেমময় পরিবেশ বজায় থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ পাগলামি গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বিবাহের মতো কোনও শুভ অনুষ্ঠানকে নষ্ট করবেন না।
কর্কট রাশি: আজ অবাঞ্চিত চিন্তাভাবনা আপনার মনকে আচ্ছন্ন করতে পারে। শারীরিক ব্যায়াম করা উচিত। আজ ভালো কাজ এবং বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত দিন। পরিবারের কোনও সদস্যের আচরণে আজ আপনি বিরক্তি বোধ করতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিনের সমস্যাগুলি দ্রুত সমাধান হবে। আজ ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে ভালো ফলাফল পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গরিব মেয়েদের মধ্যে সুগন্ধি সাদা মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আনন্দ কিংবা ভ্রমণ আপনার জন্য উপকারে আসবে। মদ্যপান থেকে বিরত থাকা উচিত। এর কারণে আপনার আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যের অবনতি হবে। আজ দিনটি আপনার সাধারণ বিবাহিত জীবনের থেকে কিছুটা ভিন্ন হতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন আজ। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন এবং সেটিকে রোমান্টিক করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মায়ের কাছ থেকে চাল কিংবা রুপো নিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। জীবনকে আপনি পুরোপুরিভাবে উপভোগ করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভাল কাটবে। আজ অতীতের কোনও মধুর স্মৃতি আপনাকে ব্যস্ত রাখতে পারে। কর্মজীবনের উন্নতির জন্য নতুন দক্ষতা অর্জন করতে পারেন এবং কৌশলগত পদক্ষেপ শিখতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকাদের অবসর সময় আধ্যাত্মিক বই পড়া উচিত। এতে আপনার অনেক সমস্যা সমাধান হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে পাখিদের জন্য জলের ব্যবস্থা করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। যারা আপনার কাছে টাকা ধার চাইবে তাদেরকে উপেক্ষা করা উচিত। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে আজ। আজ আপনি কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে চাইবেন। কিন্তু আপনি তা পারবেন না। জীবন সঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণভাবে ভালো করতে পারে। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক যাবে বলেই মনে করা হচ্ছে। আজ আপনি উদার এবং স্নেহপূর্ণ ভালবাসা উপভোগ করতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে যোগ্য ব্যক্তিকে বই কিংবা পড়ার সামগ্রী দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনি সাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হতে পারে এবং সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে লাভ হতে পারে। আজ আপনার পরিবার আপনার প্রচেষ্টার কারণে প্রশংসা করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। গুরুত্বহীন বিষয়গুলি আজ পুনরায় আলোচনা করা উচিত। পেশাগতভাবে আজ আপনি ভালো কাজের জন্য স্বীকৃতি পাবেন। আজ আপনার জন্য কোনটা ভালো নয় তা আপনি নিজেই বুঝতে পারবেন।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য জল দিয়ে বাড়ির প্রবেশ পথ পরিষ্কার করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার আচরণ অন্যদের ক্ষমতা বিকাশে আকৃষ্ট করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটেও ভাল কাটবে না। ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। তবে স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলে মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের। আজ বিশেষ কোনও ব্যক্তিকে মিস করে আপনি সময় কাটাতে পারেন। আজ আপনি অংশীদারদের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হতে পারেন। আজ আপনার হাসি অর্থহীন হিসেবে প্রমাণিত হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে স্ত্রীকে সম্মান করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ ধ্যান কিংবা যোগব্যায়াম আপনার জন্য উপকারে আসবে। এটি আপনার ওজন কমানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারেন আজ। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আজ নতুন অংশীদারিত্ব ফলপ্রসু হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনার জীবনসঙ্গী সমস্ত মত পার্থক্য হলে আপনার কাছে ফিরে আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
প্রতিকার: আজ স্বাস্থের উন্নতি করতে হলে মাথার কাছে দুধ ভর্তি পাত্র রাখুন এবং সকালে বাড়ির কাছাকাছি কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ অতিরিক্ত উত্তেজনা এবং তীব্র আবেগ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। বিশ্বস্ত কোনও ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত আজ। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। প্রিয়জনের সঙ্গে আজ ভালো সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে ধীর অগ্রগতি কিছুটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনার ব্যস্ত সময় থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বের করতে পারবেন এবং সেই সময় ইতিবাচক কাজে লাগাতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বড় ভাইয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন: মদ খাওয়ায় নিষেধাজ্ঞা, অভিষেকের বিরুদ্ধে তদন্ত…! আজকের সেরা ১০ খবর (৪ আগস্ট)
মীন রাশি: আজ মানসিক অবসাদ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আজ সমস্যাগুলো সমাধান করতে পারবেন। সারাদিন ধরে অর্থের প্রবাহ বজায় থাকবে এবং আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ প্রেমের জীবনে নতুন শক্তি সঞ্চার করতে পারেন। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি শ্বশুরবাড়ির কাছ থেকে কিছুটা খারাপ খবর শুনতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার করার চেষ্টা করুন।










