বৃদ্ধি যোগে অর্থের বৃষ্টি, ভাগ্য ফিরবে ৪ রাশির! আজকের রাশিফল, ৬ আগস্ট

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৬ আগস্ট, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ এবং বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে সূর্য বিরাজ করছে কর্কট রাশিতে। আজ ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। এদিকে অষ্টমী তিথির বিশেষ দিনটিতে গণ্ড এবং বৃদ্ধি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৮ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানার জন্য অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনি স্বাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। জুয়া খেলা লাভজনক হতে পারে। প্রিয়জনদের সঙ্গে উপহার বিনিময় করার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ কর্মক্ষেত্রে আপনাকে বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নিলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সমস্যার সম্ভাবনা রয়েছে আজ। আজ আপনার সহকর্মীদের কাছ থেকে দরকারি পরামর্শ পেতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে সাদা মার্বেলের জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: সবার কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। এতে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন। আজ ব্যবসায়ীদের অর্থের ব্যাপারে সতর্ক থাকা উচিত। পরিবারের সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন। ভালোবাসার প্রতিদান ভালোবাসা আর রোমান্সের মাধ্যমে দিতে পারেন আজ। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। টিভি কিংবা মোবাইল ফোন ব্যবহার করা আজ আপনার জন্য উপকারে আসতে পারে। জীবনসঙ্গী আপনার অজান্তে এমন কিছু করতে পারে যা আপনি কখনোই ভুলতে পারবেন না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বড় ভাইয়ের মতামতকে সম্মান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচিতি বাড়ানোর জন্য আজকের দিনটি ভালো। আজ ভালবাসার দিক থেকে দিনটি ভালো কাটবে। প্রকৃত ধর্ম এবং আধ্যাত্মিকতার পরিচয় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে স্নেহ প্রদর্শনের সুযোগ থাকবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ ভাইবোনদের সঙ্গে বাড়িতে বসে সিনেমা কিংবা কোনও ম্যাচ দেখতে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও গরীব ব্যক্তিকে কালো পশমের কম্বল দান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: গর্ভবতী মহিলাদেরকে দৈনন্দিন কাজে সতর্কতা অবলম্বন করা উচিত। হঠাৎ করেই আজ আপনার হাতে অর্থ আসবে যা আপনার খরচ বা বিল মেটাতে সাহায্য করবে। রোমান্টিক সাক্ষাৎ আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। আজ এই রাশির শিক্ষার্থীরা মোবাইল ফোনে দিনটি নষ্ট করতে পারে। ঘরোয়া ক্ষেত্রে আপনি ভালো খাবার বা গভীর ঘুম উপভোগ করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য আজকের দিনটি ভালো নয়।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়িতে লাল রংয়ের পর্দা এবং বিছানার চাদর ব্যবহার করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার হাসিখুশি স্বভাব অন্যদের জন্য খুশি আনতে পারে। আজ কারো সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। সঙ্গীকে তাকে বাড়ির কাজে সাহায্য করা উচিত। একসঙ্গে কাজ করার মাধ্যমে আজ আপনি আনন্দ পাবেন। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। আজ আপনি নতুন যে তথ্য পাবেন তা আপনার প্রতিযোগিদের থেকে এগিয়ে রাখবে। অপরিচিতদের সঙ্গে কথা বলা ভালো। কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে আজ জীবনের খুঁটিনাটি বিষয় তাদের সঙ্গে ভাগ করে আপনার জন্যই সমস্যা হবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাদা পোষা কুকুরকে আজ খাওয়ানোর চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ মদ থেকে দূরে থাকা উচিত। কারণ এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। গভীর বিশ্রাম থেকে বঞ্চিত করতে পারে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর কৃতিত্বের প্রশংসা করতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য কোনও ভিক্ষুক বা প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করুন।

তুলা রাশি: বাইরের কার্যকলাপ আজ আপনার জন্য বেশ ক্লান্তিকর হতে পারে। যারা বেপরোয়া ভাবে অর্থ ব্যয় করে আসেন তাদের আজ সমস্যায় পড়তে হতে পারে। জীবনে অর্থের গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। সন্ধ্যাবেলা সামাজিক কার্যকলাপ আপনার প্রত্যাশার থেকে ভালো ফলাফল দেবে। ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। জীবন সঙ্গীকে বলা উচিত যে আপনি তাকে কতটা ভালোবাসেন।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য গরিব মেয়েদের মধ্যে সুগন্ধি সাদা মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকা উচিত। বিশেষ করে যাদের রক্তচাপ রয়েছে। ভাই কিংবা বোনের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা আছে। আজ আপনি অন্যদের মতামত শুনতে আগ্রহী হবেন। ডেটে গেলে বিতর্কিত বিষয় উত্থাপন করা থেকে বিরত থাকতে হবে। অংশীদারি ব্যবসায় জড়ানো থেকে বিরত থাকতে হবে। আজ আপনার সঙ্গী আপনার কাছ থেকে অন্যায় ভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো গেলেও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো কাটবে না। জীবনসঙ্গীর মধ্যে পুরনো সমস্যা মাথাচারা দিয়ে দাঁড়াতে পারে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আজ বাড়িতে কিংবা কর্মস্থলে ধূপকাঠি, আগরবাতি, সুগন্ধি মোমবাতি ব্যবহার করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ ব্যস্ত দিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হতে পারে। আজ নতুন প্রেমের জীবন সতেজতা আনবে। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না। যদি কোনও বিপদে জড়িয়ে পড়েন তাহলে কঠোর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। আজ আপনার সঙ্গী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ধর্মীয় স্থানে দুধ, মিছরি বা সাদা গোলাপ ফুল অর্পণ করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ দিনটি আপনার জন্য আনন্দ ভরা হবে। গয়না কিংবা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করতে লাভ হতে পারে। বন্ধুদের সমর্থন পাবেন। কিন্তু কী বলছেন সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। দিনটি আপনার প্রিয়জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ শিক্ষামূলক ভ্রমণ আপনার জন্য উপকারে আসবে। সকালে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে এমন কিছু পেতে পারেন যা আপনার দিনটিকে আনন্দময় করে তুলবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বেশি করে হলুদ পোশাক পরার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন। ছোট ভাইবোনেরা আজ আপনার পরামর্শ চাইবে। নিজের বক্তব্য প্রদান করার জন্য আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে তর্ক করতে পারেন। সঙ্গী বিষয়টি বুঝবে। আজ পরিবারের দিক থেকে দিনটি ভালো কাটবে। অপ্রত্যাশিত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শৈল্পিক বা সৃজনশীল দক্ষতার প্রশংসা হবে। আজ ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর গুণাবলীর কারণে আজ আপনি তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মিষ্টি ভাত রান্না করে গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

মীন রাশি: ক্রমাগত ঘাড় কিংবা পিঠের ব্যথা আজ আপনার জন্য কষ্টদায়ক হতে পারে। এটিকে উপেক্ষা করবেন না। আজ আপনারা আর্থিক খরচের দিকে নজর রাখা উচিত। নাহলে ভবিষ্যতে আপনার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটেও ভালো নয়। বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে। আজ সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বের হতে চাইবেন। কিন্তু পথের যানজটের কারণে তা এখন নাও করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না আজ। বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আপনার মাথার কাছে দুধ ভর্তি পাত্র রাখুন এবং সকালে তা বাড়ির বাইরের কাছাকাছি কোনও গাছে ঢেলে দেওয়ার চেষ্টা করুন।