রোহিণী নক্ষত্রে চাকরির যোগ, ৫ রাশির জীবনে সুখের জোয়ার! আজকের রাশিফল, ৭ আগস্ট

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৭ আগস্ট, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃষ রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। নবমী তিথির বিশেষ দিনটিতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৫১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৭ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Daily Horoscope) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ এমন কিছু করার জন্য দিনটি আপনার জন্য ভালো যা আপনাকে নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে আজ এই রাশির জাতক জাতিকাদের। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের লাভ হতে পারে। আজ আপনার কর্মদক্ষতা বাড়াতে নতুন কৌশল ব্যবহার করা উচিত। কাজের ধরন এবং নতুন দৃষ্টিভঙ্গি আজ আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। আজ আপনি সিনেমা দেখে সময় কাটাতে পারেন। কিন্তু সেই সিনেমা আপনার জন্য পছন্দ নাও হতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ভৈরব মন্দিরে দুধ নিবেদন করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ ধ্যান আপনার জন্য শান্তি আনবে। অর্থ সঞ্চয়ের জন্য পরিবারের সদস্যদের সাথে কথা বলা উচিত আজ। তাদের পরামর্শ আপনার আর্থিক অবস্থাকে উন্নত করবে। কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভাব আজ আপনার জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয়জনের উপর প্রতিশোধ নিয়ে আজ আপনার কোনও লাভ হবে না। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আর্থিক দিক থেকে দিনটি ভালো না গেলেও আজ ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। আজ জীবনসঙ্গির আচরণকে আপনার কাছে অপ্রীতিকর মনে হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এবং প্রতিদিন স্নান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: পরিবারের কিছু সদস্য আজ তাদের আচরণের কারণে আপনাকে বিরক্ত করতে পারে। মেজাজ হারানোর প্রয়োজন পড়বে না আজ। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না কাটলেও দাম্পত্য জীবনে আজ সুখ শান্তিতে ভরপুর থাকবে। আজ আপনার দূর সম্পর্কের আত্মীয়রা অজান্তেই আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। জীবনসঙ্গী আপনার কাছে আগে কখনো এতটা ভালো আচরণ করেনি এমনই মনে হবে। আজ কর্মক্ষেত্রে কেউ আপনাকে ভালো খবর দেবে, যা আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য প্রতিবন্ধীদেরকে সেবা করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণে আপনি খেলাধুলা করার পরিকল্পনা করতে পারেন। জিনিসপত্রের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত আজ। আজ আপনার দিনটি উপকারে আসবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে কোনওরকম সমস্যা হবে না আজ। কিছু লোক মনে করবে যে বিবাহিত জীবনের দ্বন্দ্ব এবং যৌনতাকে কেন্দ্র করে আবর্তিত। কিন্তু তারা আজ ভুল হিসেবে প্রমাণিত হবে। দীর্ঘদিন ধরে যে খ্যাতি আপনি আশা করছিলেন তা পেতে পারেন। কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মেয়েদের মধ্যে চকলেট কিংবা সাদা মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনি শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ থাকবেন। আর্থিক উন্নতি নিশ্চিত এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ। জীবনে ব্যস্ততার মাঝেও আজ আপনি নিজের জন্য প্রচুর সময় পাবেন এবং সেই সময়কে আজ পছন্দের কাজগুলি করতে কাজে লাগাতে পারেন। আজ বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হতে পারে এই রাশির জাতক জাতিকাদের। প্রিয়জনের কাছ থেকে সুসংবাদ আপনার দিন থেকে আরও আনন্দময় করে তুলবে আজ। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য শরীরের যে কোনও স্থানে রুপোর পরার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনি অসুবিধা বা মত বিরোধের সম্মুখীন হতে পারেন। আর্থিক লাভ শুধুমাত্র একটি উৎস থেকেই আসবে আজ। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে আপনার অতীতের কিছু কাজের জন্য আজ আপনি প্রশংসা পাবেন এবং সেখান থেকে কিছুটা লাভ হতে পারে। আজ আপনার পদোন্নতি সম্ভব। পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ব্যাহত হতে পারে আজ। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে চমক দিতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ১১ বার ওঁ নমঃ শনাইশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ বিশ্রাম নেওয়া আপনার জন্য অপরিহার্য হবে। সম্প্রতি আপনি মানসিক চাপের মধ্য দিয়ে যেতে পারেন। নতুন কাজ বা বিনোদন আপনাকে চাপমুক্ত হতে সাহায্য করবে। মূল্যবান জিনিসপত্রের ব্যাপারে সতর্ক থাকা উচিত। নাহলে সেগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে দিনটি ভালো কাটলেও দাম্পত্য জীবনে আজ ঝামেলা হতে পারে। অফিসের রাজনীতি কিংবা বিবাদ, সবকিছু আপনার অনুকূলেই থাকবে আজ। শৈশবের কথা মনে করিয়ে দিতে পারে আজ এরকম কিছু জিনিস খুঁজে পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার ভয়কে মোকাবিলা করার সময় থাকবে। আর্থিক উন্নতি নিশ্চিত এবং ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ আপনার অংশীদাররা পরিকল্পনা এবং ব্যবসায়িক ধারণা সম্পর্কে আপনাকে সাহায্য। ব্যস্ততার কারণে সঙ্গী আজ অবহেলিত বোধ করতে পারে। যার কারণে আপনার নিজেরও খারাপ লাগবে। বুদ্ধিমানের সঙ্গে আজ আপনার অবসর সময় ব্যবহার করা উচিত। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকলে বলেই মনে করা হচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের। ভালোবাসার দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না আজ।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে খাবারে বেশি করে হলুদ জিনিস ব্যবহার করার চেষ্টা করুন।

ধনু রাশি: কফি পান করা থেকে আজ বিরত থাকতে হবে। আজ অর্থের অভাব আপনার বাড়িতে সমস্যা সৃষ্টি করবে। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই ভেবেচিন্তে কথা বলা উচিত আজ। দাম্পত্য জীবনের দিক থেকেও দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ আপনার ব্যক্তিত্ব এবং চেহারা উন্নত করার জন্য প্রচুর পরিমাণে সময় থাকবে। আজ আপনার সঙ্গে কোনও বিশেষ ব্যক্তির দেখা হতে পারে। জীবন সঙ্গীর সাথে আজকের দিনটি খুব একটা ভালো ভাবে কাটবে না এবং ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক নয়। আজ আপনার স্বাস্থ্য একদমই ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার করতে হলে সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ ধ্যান বা যোগব্যায়াম দিয়ে আপনার দিনটি শুরু করতে পারেন। নিজের সম্পর্কে এটি ভালো অনুভব করাবে। দৈনন্দিন রুটিনে এটিকে অন্তর্ভুক্তি করতে হবে। অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো কাটবে না এবং দাম্পত্য জীবনেও সুখ শান্তি বজায় থাকবে না। আজ আপনার ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। সৃজনশীল কোনও কাজ করতে পারেন আজ। জীবনসঙ্গীর অসুস্থতা আজ আপনার কাজকে প্রভাবিত করতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভগবান গণেশের পূজা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: শক্তি ফিরে পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আজ। আজ আপনার প্রকৃত সামর্থকে চেনা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। খুচরা বা পাইকারি বিক্রেতা দাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি চমৎকার। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া দরকার। আজ দীর্ঘ দিনের বিবাদ আপনার সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। জীবন সঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। এমনিতে আজ রোমান্স বজায় থাকবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতির জন্য মাটির ভাঁড়ে পয়সা রাখুন এবং সেটি ভরে গেলে কোনও তীর্থস্থান বা শিশুদেরকে দান করার চেষ্টা করুন।

মীন রাশি: ভাগ্যের উপর মোটেও নির্ভর করবেন না। স্বাস্থ্যের উন্নতির জন্য আজ নিজের চেষ্টার দরকার। সুস্থ থাকার জন্য আজ আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা উচিত। এটি আপনার ভবিষ্যৎ প্রবণতা বুঝতে সাহায্য করবে। প্রেমিক বা প্রেমিকাকে অসন্তুষ্ট করতে পারে এরকম কোনও অভ্যাস নিজের মধ্যে রাখা উচিত নয়। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। তবে স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া দরকার।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ হনুমানের পূজা করার চেষ্টা করুন।