রোহিনী নক্ষত্রে ব্যবসায় লাভ, কপাল খুলবে ৪ রাশির! আজকের রাশিফল, ৮ আগস্ট

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৮ আগস্ট, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃষ এবং মিথুন রাশিতে আর সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ রোহিনী এবং মৃগশিরা নক্ষত্রের প্রভাব পড়বে। দশমী তিথির বিশেষ দিনটিতে ধ্রুব এবং ব্যাঘাত যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৭ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা কালীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ বন্ধুরা আপনাকে বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। যিনি আপনার চিন্তাভাবনার উপরে গভীর প্রভাব ফেলে। আর্থিক দিক থেকে দিনটি ভালো না গেলেও ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। আজ সেই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকতে হবে যারা আপনার কাছে টাকা চেয়ে পরে ফেরত দেয় না। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। দীর্ঘ দিনের বিবাদ আজ মিটিয়ে ফেলা উচিত। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে আজ।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে পকেটে একটি সুগন্ধি রুমাল রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আপনার খারাপ মেজাজকে দাম্পত্য জীবনে চাপ নিতে দেবেন না। এটি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের কোনও রকম সমস্যা হবে না আজ। জীবনের জটিলতাগুলি আজ আপনি বুঝতে পারবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণ ভালোভাবে কাটতে পারে। আজ আপনার ভাল স্বাস্থ্য আপনার পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে। আজ পরিবারের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আপনি সময় কাটাতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে হনুমানকে গুড় এবং ছোলার প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

মিথুন রাশি: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দীর্ঘক্ষণ হাঁটার চেষ্টা করতে হবে। আজ আপনি অন্যদের থেকে কিছুটা বেশি খরচ করতে পারেন। সন্তানদের স্কুলের পড়াশোনায় সাহায্য করার সময় এসেছে। আজ আপনার প্রিয়জনের মন ভালো না থাকতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। আত্মীয়স্বজন নিয়ে আপনার জীবন সঙ্গীর সাথে আজ তর্ক বাঁধতে পারে। আজ সিনেমা দেখা, পার্টি করা কিংবা বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: প্রেমের জীবন ভালো করতে হলে রক্তচন্দন দিয়ে স্নান করানোর চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। বিপরীত লিঙ্গের কারো সাহায্যে আজ ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে আপনি লাভ করতে পারেন। জীবনসঙ্গী আপনাকে সাহায্য করবে আজ। প্রিয়জনকে হতাশ না করাই উচিত। দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান খুঁজে পাবেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে আজ। তিন দিনের বেলায় আজ আপনার জীবন সঙ্গীর সাথে তর্ক হতে পারে। কিন্তু আপনার সন্ধ্যাবেলাটা আজ চমৎকারভাবে কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ স্মার্টফোনের পিছনে বেশি সময় ব্যয় করতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আপনার ওজনের সমপরিমাণ বার্লি আজ গোশালায় দান করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার চারপাশের মানুষদের সমর্থন পাবেন। সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়া থেকে এড়িয়ে চলতে হবে। জীবনসঙ্গী বা প্রেমিকা আজ আপনার কথা শোনার থেকে তার কথা বলতে বেশি পছন্দ করবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। টিভিতে সিনেমা দেখা কিংবা মানুষজনদের সঙ্গে গল্প করে আজ আপনি সময় কাটাতে পারেন। আজ আপনার সমস্ত কাজ একপাশে রেখে আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটিয়ে তাকে আপনি তাক লাগিয়ে দিতে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে হনুমান মন্দিরে বাদাম অর্পণ করার চেষ্টা করুন এবং অর্ধেক বাদাম ফিরিয়ে এনে লকারে রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। এমন কিছু নতুন বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্মুখীন হবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি ভালোবাসা দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো ভাবে কাটাতে পারবেন। অবসর সময় টিভিতে কিংবা মোবাইল ফোনে সিনেমা দেখে কাটাতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। বিবাহিত জীবনে সুখ অর্জন করতে পারবেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ভগবান বুধের ১১ টি মন্ত্র জপ করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকা উচিত আজ। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ দীর্ঘ দিনের সমস্যা করে দ্রুত সমাধান করতে পারেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ। বন্ধু কিংবা পরিবারের সঙ্গে বাইরে গিয়ে সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন আজ। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে যে কোনও কাজে বাইরে যাওয়ার সময় কপালে একটি লাল দাগ লাগানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: দাঁত কিংবা পেটের ব্যথা আজ আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাৎক্ষণিক উপশমের জন্য আজ ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আজ আপনার ব্যবসাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ নিতে হতে পারে। আত্মীয়-স্বজন কিংবা বন্ধুরা আপনার সাথে সন্ধ্যা কাটানোর জন্য আজ দাবি করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। রোমান্টিক উদ্বেগ দূর হয়ে যেতে পারে। চারপাশের লোকরা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উপকর পাওয়ার তামার পাত্রে সারারাত রেখে দেওয়া জল পান করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আশাবাদী হতে হবে এবং নিজের উজ্জ্বল দিকটিকে তুলে ধরতে হবে। আজ আপনার বিশ্বাস এবং আশা আপনার আকাঙ্ক্ষার দরজা খুলে দেবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। বাড়িতে ভাইবোনদের সঙ্গে সিনেমা দেখে আজ সময় কাটাতে পারেন। আজ অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আপনার জন্য ইতিবাচক ফলাফল এনে দেবে। প্রেমের দিক থেকে দিনটি বেশ আনন্দময় হতে পারে আজ। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। আজ আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ পাবেন। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: পাখিদেরকে রুটি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

মকর রাশি: আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এটি আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। রাতের দিকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে আজ। রোমান্টিক মুহূর্তগুলি বেশ উত্তেজনাপূর্ণ হতে পারে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। কোনও কাজ শুরু করার আগে অবশ্যই তার ভালো মন্দ দিকগুলি বিবেচনা করা উচিত। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। আজ আপনি অবসর সময় বই পড়ে কাটাতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে ভগবান শিবের মন্ত্র জপ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ আপনি খেলাধুলা করে সময় কাটাতে পারেন। আজ আপনার অবাস্তব পরিকল্পনাগুলি আর্থিক উন্নতিতে সাহায্য করবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। আজ আপনি কোনও সহকর্মীর সাথে সময় কাটাতে পারেন। জীবন সঙ্গীর পরিবারের সদস্যরা আজ আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এমনকি জীবনসঙ্গী আপনার পরিবারের থেকে তাদের পরিবারকে বেশি অগ্রাধিকার দেবে। এতে আপনার মানসিক অবস্থা খারাপ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য গরীব শিশুদের মধ্যে ব্যাটারি চালিত খেলনা দান করার চেষ্টা করুন।

মীন রাশি: মানসিক শান্তি অর্জন করার জন্য দাতব্য কাজে অংশগ্রহণ করতে হবে। আজ আপনি অভাবী ব্যক্তিদের টাকা দিয়ে শান্তি অনুভব করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সেরকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। রোমান্টিক সাক্ষাৎ আপনার আনন্দে নতুন মাত্রা যোগ করতে পারে। আজ এই রাশির বয়স্ক ব্যক্তিরা অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে। জীবন সঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণ ভালোভাবে কাটাতে পারেন আপনি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটেও ভালো নয়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

প্রতিকার: পরিবারের দিক থেকে স্বস্তি পাওয়ার জন্য আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনা সামগ্রী বিতরণ করার চেষ্টা করুন।