সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন আপনার দিনটি। কারণ, প্রতিনিয়ত গ্রহ নক্ষত্রের পরিবর্তনের প্রভাব আমাদের জীবনেও আনে বেশ কিছু বদল। স্বাস্থ্য থেকে শুরু করে কেরিয়ারের দিক থেকে দিনটি কেমন যাবে, বিবাহিত ও পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কিনা তা আগেভাগে জানা যায় রাশিফলের মাধ্যমে। এমনকি আজকের রাশিফল পড়লে আপনি জানতে পারবেন, খারাপ কিছু ঘটলে সেখান থেকে বেরিয়ে আসার উপায়।
মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কর্কট ও সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। অন্যদিকে আজ পুষ্য ও অশ্লেষা নক্ষত্রের পাশাপাশি পরিঘ আর শিব যোগ বিরাজ করছে। দেখে নিন আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশির আজকের রাশিফল
ধ্যান কিংবা যোগব্যায়াম আজ আপনার জন্য উপকারে আসবে। ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে আজ ব্যবসায় লাভ হতে পারে। সেই অর্থ অনেক সমস্যা দূর করবে। আজ আপনার বাড়ি অবিলম্বে পরিষ্কার করার প্রয়োজন। আজ প্রেমে পড়ার সুযোগ মিস করবেন না। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ ভালো ফলাফল পাবেন। আজ পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না। আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে। জীবনসঙ্গীর প্রেমে আজ আপ্লুত হতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ঘন ঘন সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন। কোনও ঋণ পরিশোধ করতে পারবেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল উপার্জন করতে পারবেন। আত্মীয় স্বজন বা বন্ধুরা আজ সন্ধ্যাবেলা আপনার বাড়িতে আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি বা গোপন তথ্য ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি খুব একটা ভালো না। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শক্তিতে ভরপুর থাকবেন। জীবনসঙ্গীর কোনও কাজের জন্য আজ আপনি বিব্রত বোধ করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে আজ ভগবান গণেশের মন্দিরে মুগের লাড্ডু নিবেদন করুন এবং শিশুদের মধ্যে বিতরণ করুন।
মিথুন রাশি
আজ ভয় আপনার সুখ নষ্ট করতে পারে। আপনার বোঝা উচিত যে এটি নিজের চিন্তা এবং কল্পনা থেকে আসে। কাজ কর্মক্ষেত্র বা ব্যবসায় যে কোনও অসাবধানতা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। সামাজিক কার্যকলাপে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচিত করার জন্য আজকের দিনটি ভালো। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার প্রিয়জনের ভালোবাসা সত্যিই গভীর। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। অবসর সময় ধর্মীয় কাজে কাটানোর পরিকল্পনা করতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য তামার পাত্রে সারারাত জল রেখে পান করার চেষ্টা করুন।
কর্কট রাশি
মদ্যপানের অভ্যাসকে বিদায় জানানোর জন্য আজকের দিনটি উপযুক্ত। আজ আপনার বোঝা উচিত যে অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজ বাড়ি সম্পর্কিত বিনিয়োগ লাভজনক হতে পারে। আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। প্রিয়জনের অপ্রয়োজনীয় মানসিক দাবিতে নতি শিকার করবেন না। নতুন কিছু শেখার প্রতি আপনার আগ্রহ থাকতে পারে। কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকলে শেষ মুহূর্তে তা স্থগিত হতে পারে। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আপনি অকারণে আপনার জীবনসঙ্গীর উপর মানসিক চাপ তৈরি করতে পারেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে স্টিল বা লোহার তৈরি কোনও জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ আপনার মন ভালো করতে সামাজিক মেলামেশার সুযোগ নিতে হবে। কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। তবে এর জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে। পরিবারের মধ্যে শান্তি স্থাপনকারীর ভূমিকা পালন করতে পারবেন। আজ উদ্বেগের প্রতি মনোযোগ দেওয়া উচিত। জীবনে নতুন মোড় আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। যোগাযোগ দক্ষতা কার্যকর প্রমাণিত হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ স্বাস্থ্য ভালো থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ বাড়িতে দেবী দুর্গা, বা সিংহ বাহিনীর ছবি রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি
সামান্য রাগ বা বিবাদ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে টাকা খরচ করতে হবে। অবসর সময় আপনি সৃজনশীল কিছু করতে পারেন। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আজ প্রিয়জনকে হতাশ করবেন না। নাহলে পরে অনুশোচনা করতে হতে পারে। বসের ভালো মেজাজ অফিসের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে না আজ।
প্রতিকার: আজ আপনার স্বাস্থ্যের উন্নতি করতে হলে শিবলিঙ্গে কালো ধুতরার বীজ অর্পণ করার চেষ্টা করুন।
তুলা রাশি
আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কিত সমস্যাগুলি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ জীবনে অর্থের গুরুত্ব না বুঝলে আপনি সমস্যার মধ্যে পড়বেন।।সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সে আপনার প্রত্যাশা পূরণ করবে। আজ কোনও বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছে দিতে এগিয়ে আসতে পারে। পারিবারিক সমস্যার কারণে আজ আপনার শক্তি কম থাকবে। আজ এই রাশির ব্যবসায়ীদের সঙ্গীদের ওপর নজর রাখা উচিত। তারা আপনার ক্ষতি করতে পারে। আজ নতুন ধারনায় পরিপূর্ণ থাকবেন আপনি।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে একজন পরিচ্ছন্নতা কর্মীদের ডাল ও কিছু টাকা দেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে মোটেও শক্তি হারাবেন না। আজ ইতিবাচক মনোভাবের মাধ্যমে সব কিছু কাটিয়ে উঠতে পারবেন। বর্তমানকে উন্নত করার জন্য অতীতে বিনিয়োগ করা অর্থ আপনার জন্য উপকারে আসবে। আজ আপনি বন্ধুদের সহায়তা পাবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি ইতিবাচক। কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের। ভালোবাসার দিক থেকে দিনটি ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে একটি সাদা মার্বেল পাথরের উপর সাদা চন্দনের পেস্ট লাগিয়ে তার ওপর জল ঢালার চেষ্টা করুন।
ধনু রাশি
বাইরের খেলাধুলা আজ আপনাকে আকর্ষণ করবে। ধ্যান বা যোগব্যায়াম উপকারে আসতে পারে। আর্থিকভাবে আজ আপনি বেশ শক্তিশালী থাকবেন। গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার জন্য অর্থ উপার্জনের অনেক সুযোগ তৈরি করে দেবে। বিবাদ কিংবা মতবিরোধ আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। আজ আপনি জীবনে সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারবেন। তবে খুব বেশি চিন্তা করবেন না। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ অন্য দেশে ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের জন্য দিনটি দারুণ। কোনও করণে আজ আপনাকে অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য একটানা ১০৮ দিন কোনও বয়স্ক মহিলার পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করুন।
মকর রাশি
কোনও বন্ধু আপনার ধৈর্য ও বোধশক্তির পরীক্ষা নিতে পারে। নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ করা থেকে বিরত থাকতে হবে। আজ আপনার প্রচুর অর্থ থাকতে পারে এবং মানসিক শান্তিও থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। আজ আপনি জীবনে শীঘ্রই ভালোবাসার ফুল ফোটাতে পারবেন। সঙ্গীকে আপনার পরিকল্পনায় অটল থাকতে রাজি করানো কঠিন হবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ।
প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির জন্য সকালে ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে ১১ বার গায়ত্রী মন্ত্র জপ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার আত্মবিশ্বাস এবং সহজ কাজ বিশ্রামের জন্য সময় দেবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখে বিনিয়োগ করা উচিত। একাকিত্ব বোধ করলে পরিবারের কাছ থেকে সমর্থন নেওয়া উচিত। আজ প্রেমের উন্মাদনা আপনাকে গ্রাস করতে পারে। কাজে অগ্রগতি দেখতে পাবেন। মানুষের সঙ্গে কথা বলে আপনি মূল্যবান সময় নষ্ট করতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবন সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। বিবাহিত জীবনে প্রেম শুনতে আজ কঠিন মনে হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ ভুলবশত নপুংসকদের অপমান করবেন না।
মীন রাশি
শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ আপনি খেলাধুলা করে সময় কাটাতে পারেন। আজ আপনার হাতে প্রচুর অর্থ থাকবে। মানসিক শান্তিও থাকবে। ডাক বা ইমেইলের মাধ্যমে পাওয়া গুরুত্বপূর্ণ বার্তা গোটা পরিবারের জন্য সুসংবাদ আনবে। মানসিক অস্থিরতা আপনাকে কষ্ট দিতে পারে। আজ আপনার সহকর্মীরা অন্য দিনের চেয়ে আপনাকে বেশি বোঝার চেষ্টা করবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ মন খারাপের কারণে আপনার মনে হতে পারে যে জীবনসঙ্গী অকারণে বিরক্ত করছে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে আজ আপনার বোনকে সম্মান করার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










