সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৯ জুন, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মীন রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে। নবমী তিথির বিশেষ দিনটিতে প্রীতি এবং আয়ুষ্মান যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৮ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ শৈশবের স্মৃতি আপনার মনকে তাড়া করতে পারে। কিন্তু এটি করতে গিয়ে আপনি মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ ভালবাসার আগুনে জ্বলতে পারবেন। যারা ঋণ চাইবে তাদের উপেক্ষা করা উচিত। বাড়ির কাজ ক্লান্তিকর এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। বিবাহিত জীবনে নিজেকে আটকা পড়া অনুভব করবেন।
প্রতিকার: আর্থিক উন্নতির জন্য বাড়িতে একটি কলা গাছ লাগিয়ে অবশ্যই তার যত্ন নেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ ইচ্ছা শক্তির অভাব আপনার মানসিক এবং আবেগগত সমস্যায় ফেলতে পারে। জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পের উপর মনোযোগ দিতে হবে। পরিবারের সদস্যদের প্রয়োজনের প্রতি অগ্রাধিকার দেওয়া উচিত। আজ প্রিয়জনের জন্য দিনটি খুবই ভালো কাটবে। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। জীবন সঙ্গী সমস্ত মত পার্থক্য ভুলে আজ ভালোবাসা নিয়ে আপনার কাছে ফিরে আসবে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি পাওয়ার জন্য অবশ্যই সবুজ রঙের পোশাক বেশি করে পরার চেষ্টা করুন।
মিথুন রাশি: নিজের ইচ্ছা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কগুলোকে ব্যবহার করলে আজ জীবনসঙ্গী বিরক্ত হবে। বাড়ি সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হতে পারে। অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আজ আপনার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। প্রেমের সম্পর্কে কিছুটা বাধা আসতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সিদ্ধান্ত নেওয়ার সময় অহংকার রাখবেন না। আজ আপনার প্রেমিক, প্রেমিকাকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু কোনও জরুরী কাজের কারণে আটকা পড়তে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কাঁচা জোয়ার দান করুন অথবা গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।
কর্কট রাশি: নিজের সমর্থ্যকে চেনা উচিত। কারণ আপনার ভিতরে শক্তির পাশাপাশি ইচ্ছাশক্তির অভাব থাকবে। অপ্রত্যাশিত লাভ বা অনুদানের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে। বোনের বিয়ের খবর আপনাকে আনন্দ দিতে পারে। কিন্তু তার থেকে দূরে থাকার চিন্তা আজ আপনাকে দুঃখ দেবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করে বর্তমানকে উপভোগ করা উচিত। প্রিয়জনের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি এবং গোপন কথা ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। তবে স্বাস্থ্য নিয়ে আজ চিন্তা করার দরকার।
প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অবশ্যই মধু খাওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার শিশুসুলভ নিষ্পাপতা ফুটে উঠবে এবং দুষ্টু মেজাজে থাকবেন। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ এবং ঋণ আজ আপনার হাতে এসে পৌঁছবে। বন্ধুরা আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করতে পারে। ব্যক্তিগত পরামর্শ আপনার সম্পর্কগুলোকে উন্নত করবে। কর্মক্ষেত্রে উন্নতি পাবেন। আজ আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। তবে এই সময় মদ্যপান এড়িয়ে চলতে হবে। কারণ এটি সময়ের পাশাপাশি আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য প্রবাহমান জলে চারটি সীসার মুদ্রা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি: আনন্দ, ভ্রমণ ও সামাজিক অনুষ্ঠান আজ আপনাকে সুখি রাখবে। রিয়েল এস্টেট থেকে প্রচুর লাভবান হবেন। আজ অবসর সময় পরিবারের সদস্যদের সাহায্য করতে ব্যবহার করতে হবে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতনদের সমর্থন আর প্রশংসা আজ আপনার আত্মবিশ্বাস এবং উৎসাহ বাড়িয়ে তুলবে। কিন্তু পরিবার এবং দাম্পত্য জীবনের আজকের দিনটি মোটেও ভালো নয়। আজ আপনি যে ক্ষেত্রে কাজ শুরু করতে চলেছেন, সেখানে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলা উচিত।
প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে কোনও মেয়ের মনে কষ্ট দেবেন না এবং প্রেমিকাকে সবসময় সম্মান করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার ঝগড়াটে স্বভাব নিয়ন্ত্রণ করতে হবে। না হলে এটি সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে পারে। আজ তরুণদের সঙ্গে জড়িত কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য দিনটি খুবই ভালো। সামাজিক পরিমন্ডলে মেলামেশা করলে আজ আপনার দিনটি ভালো যাবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ যারা আপনার সাহায্য চাইবে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আজ আপনার জীবনসঙ্গী আপনি দুর্বলতাগুলোকে প্রশমিত করতে পারে এবং সুখের অনুভূতি দেবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে হিজড়াদেরকে সবুজ রঙের পোশাক এবং চুরি দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার আত্মবিশ্বাস বিশ্রামের জন্য সময় দেবে। জীবনসঙ্গীর অসুস্থতার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। কিন্তু তা নিয়ে চিন্তা করবেন না। জীবনসঙ্গী আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে। আজ কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে ফলাফল অর্জন করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। রোমান্টিক দিক নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। সেগুলি আজ সত্যি হতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই আজ।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে রুপোর পাত্রে দই খাওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: ধ্যান বা যোগব্যায়াম আজ আপনার শারীরিক অসুস্থতা সারাতে সাহায্য করবে এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি খুবই ভালো। বন্ধুরা আপনাকে আনন্দময় সন্ধ্যার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানাবে। ভালোবাসার যন্ত্রণা আজ আপনাকে রাতে ঘুমাতে দেবে না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটেও ভালো নয়। প্রতিবেশীদের হস্তক্ষেপ আজ আপনার দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করবে।
প্রতিকার: পারিবারিক জীবনে শান্তি ফিরিয়ে আনতে যে কোনও ধর্মীয় স্থানে আজ সবুজ ডাব দান করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার খারাপ মেজাজ দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এটিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নাহলে পরে অনুশোচনা করতে হতে পারে। সন্ধ্যাবেলায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কারণ আপনি ধার করা টাকা ফেরত পেতে পারেন। কোনও পারিবারিক অনুষ্ঠানে আজ আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। একসাথে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবেন। অবসর সময় আজ আপনি মোবাইল ফোনে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ তেঁতুল গাছে জল দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: শারীরিক ক্লান্তি দূর করতে শক্তি বাড়ানোর জন্য আজ বিশ্রাম প্রয়োজন। না হলে শারীরিক অবসাদ আপনাকে হতাশ করে তুলতে পারে। অংশীদারি ব্যবসা বা জটিল আর্থিক প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময়ের জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ আপনার প্রেমের গল্প নতুন কোনও মোড় নিতে পারে। আজ আপনার সঙ্গী আপনার সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ইতিবাচক। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সাধুদেরকে সম্মান করার চেষ্টা করুন এবং তাদেরকে খাবার নিবেদন করার চেষ্টা করতে হবে।
মীন রাশি: আজ অতিরিক্ত ভ্রমণ বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা কোথাও বিনিয়োগ করেছেন, তাদের সেখান থেকে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাতি-নাতনিরা আজ আপনাকে আনন্দ দিতে পারে। দিনটি বেশ উত্তেজনাপূর্ণ। কারণ, আপনার প্রিয়জন আপনাকে উপহার দিতে পারে। কর্মক্ষেত্রে আজ দিনটি ভালো যাবে। কেনাকাটা করতে গেলে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো নয়।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পায়ের দুই আঙুলে একটি কালো এবং একটি সাদা সুতো একসঙ্গে বাঁধার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










