সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৯ সেপ্টেম্বর, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। নতুন সকাল মানেই নতুন সম্ভাবনা। আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে? গ্রহ-নক্ষত্রের অবস্থান কি আপনার পক্ষে নাকি আজ বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে? মেষ থেকে মীন এই ১২টি রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য এবং ভালোবাসার জীবনের পূর্বাভাস নিয়েই তৈরি আমাদের এই দৈনিক রাশিফল (Daily Horoscope)।
ভাগ্য বদলাক কিংবা না বদলাক, দিনের শুরুতেই জেনে নিন আপনার ভাগ্যচক্রে ঠিক কী রয়েছে। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কর্কট ও সিংহ রাশিতে এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। পাশাপাশি অশ্লেষা এবং মঘা নক্ষত্রের সঙ্গে আজ শিব ও সিদ্ধ যোগ বিরাজ করবে। এমনকি আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩৪ মিনিটে। জেনে নিন আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশির আজকের রাশিফল
আজ বিশ্রাম নেওয়া আপনার জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে। সম্প্রতি মানসিক চাপের মধ্যে থাকতে পারেন। নতুন কার্যকলাপ বা বিনোদন আপনাকে চাপমুক্ত করবে। আজ আটকে থাকা টাকা উদ্ধার হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি যেখানেই যান না কেন সেখানেই আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবেন। প্রিয়জনের অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রতিবন্ধীদের সেবা করার চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ বন্ধুরা আপনাকে এমন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে যে আপনার চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে। আদালতে কোনও আর্থিক বিষয় বিচারাধীন থাকলে জিতে আর্থিক লাভবান হতে পারবেন। আজ বিশ্বস্ত কেউ আপনাকে পুরো সত্যি বলবে না। অন্যদের বোঝানোর ক্ষমতা আজ ভবিষ্যতের সমস্যা সমাধান করবে। স্পষ্ট বোঝাপড়ার মাধ্যমে জীবনসঙ্গীকে সমর্থন করতে পারবেন। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আজ আপনার চিন্তা হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য আজ আপনার ওজনের সমপরিমাণ যব মেপে কোনও গোশালায় দান করার চেষ্টা করুন।
মিথুন রাশি
মানসিক চাপ আপনার জন্য অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। শক্তি ফিরে পাওয়ার জন্য বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। আজ চাঁদের অবস্থানের কারণে টাকা অপ্রয়োজনীয় জিনিসে খরচ হতে পারে। টাকা জমানার প্রয়োজন পড়লে জীবনসঙ্গী কিংবা বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা উচিত। আজ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা নতুন পরিকল্পনা ও ধারণার জন্ম দেবে। এই রাশির শিশুরা আজ খেলাধুলা করে দিন কাটাতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বয়স্ক মহিলাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি
সুফল লাভের জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের উচিত অতিরিক্ত সময়কে ইতিবাচক কাজে ব্যবহার করা। বিদেশে যোগাযোগ রয়েছে এমন ব্যবসায়ীদের আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচক্ষণ ভাবে আজ অগ্রসর হতে হবে। আজ আপনার আনন্দগুলি বাবা কিংবা মায়ের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। আজ একে অপরের জীবন সহজ করতে সাহায্য করতে হবে। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। অন্য দেশে ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের জন্য আজকের দিনটি দারুণ। আজ বন্ধুদের সঙ্গে খুব বেশি সময় কাটানো আপনার জন্য উচিৎ হবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরুকে গুড় খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি
গর্ভবতী মহিলাদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। আর্থিক উন্নতি নিশ্চিত। বন্ধুত্বের সমর্থন পাবেন। আজ কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার জন্য দিনটি কর্মচঞ্চল। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ। খেলাধুলা জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই প্রমাণিত হবে। আজ লোকেরা আপনার মতামত জানতে চাইবে এবং আপনি যা বলবেন তা না ভেবেই মেনে নেবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ লাল রঙের বোতলে জল রোদে রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। আর্থিক উন্নতির কারণে সহজেই দীর্ঘদিনের বকেয়া বিল বা দেনা পরিশোধ করতে পারবেন। পার্টির পরিকল্পনা করে থাকলে আজ আপনি সেরা বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। অনেকেই আপনাকে উৎসাহিত করতে পারে। যারা এখনও অবিবাহিত তাদের আজ কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাপ এগিয়ে নিয়ে যাওয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেই ব্যক্তি কোনও সম্পর্কে নেই। পরিবারের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য পকেটে সাদা-কালো ছোপযুক্ত রুমাল রাখার চেষ্টা করুন।
তুলা রাশি
পরিপূর্ণ বা সন্তোষজনক জীবনের জন্য আজ মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে। কোনও পাওনাদার আপনার দরজায় এসে ঋণ চাইতে পারে। তাকে টাকা দিলে আপনার আর্থিক সমস্যা হতে পারে। আজ সন্তানদের পড়াশোনায় সাহায্য করার জন্য দিনটি উপযুক্ত। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেমের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। নতুন গ্রাহকদের সঙ্গে কথা বলার জন্য আজকের দিনটি চমৎকার। আজ কোনও অতিথি আপনার পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে একজন বৃদ্ধ ব্রাহ্মণকে খাওয়ানোর চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
দিনটি আপনার জন্য উপকারে আসবে এবং আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পাবেন। আজ বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে অর্থ উপার্জন করতে পারবেন। এমন কোনও সুসংবাদ পেতে পারেন যা শুধুমাত্র আপনাকে নয় বরং আপনার পরিবারকেও আনন্দিত করবে। আজ উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রিয়জন আজ আপনাকে বিশেষ বোধ করাবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনি উপলব্ধি করবেন যে সৃজনশীল কাজের চেয়ে চাকরি করলে ভালো হতো।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য গরীব শিশুদের মধ্যে কাজুর মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ আপনি সাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। না ভেবেচিন্তে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এটি ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং ছুটির পরিকল্পনা করার জন্য আজ দিনটি ভালো। আজ নির্মল ভালবাসা উপভোগ করতে পারবেন। আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। সামাজিক মেলামেশা এবং সখ পূরণের জন্য আজ আপনার হাতে অবসর সময় থাকবে।
প্রতিকার: ধন-সম্পত্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে প্রিয় দেবতার রুপোর মূর্তি স্থাপন করার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনি আপনার ব্যবসাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। কাছের কেউ আর্থিক সহায়তা করতে পারে। পরিবারের সদস্যদের ভালো পরামর্শ আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আজ আপনি প্রেমের মেজাজে থাকবেন। প্রিয়জনের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে ভালোবাসা পাবেন। সামাজিক ও ধর্মীয় সমাবেশের জন্য আজকের দিনটি চমৎকার। আজ ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। দাম্পত্য জীবনেও কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে হিজড়াদের সবুজ রঙের চুরি দান করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার ভিতরে প্রচুর শক্তি থাকবে। কাজের চাপ বিরক্তিকর হতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকে লাভ হতে পারে। বিশ্বস্ত কেউ আপনাকে সত্যি কথা বলবে না। আজ অন্যদের বোঝানোর ক্ষমতা আপনার ভবিষ্যতের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। হঠাৎ পাওয়া একটি মনোরম বার্তা আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবে। দিনটি প্রতিযোগিতাপূর্ণ হতে পারে। আজ আপনার অতীতের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে দিনটিকে স্মরণীয় করে তুলবে। জীবনসঙ্গীর সাথে চমৎকার মুহূর্ত কাটাতে পারেন আপনি।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সকালে ঘুম থেকে উঠেই আপনার বাবা অথবা শিক্ষকের চরণ স্পর্শ করে সেবা করার চেষ্টা করুন।
মীন রাশি
আজ আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্তি বোধ করবেন। সামান্য বিশ্রাম এবং পুষ্টিকর খাবার আপনার শক্তি বজায় রাখতে সাহায্য করবে। অর্থ উপার্জনের নতুন সুযোগ লাভজনক হতে পারে। পরিবারের সদস্য বা আপনার জীবনসঙ্গী মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আপনার প্রেমের জীবনে আশার আলো ফুটে উঠতে পারে। আজ আপনি শক্তিশালী অবস্থানে থাকবেন। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আপনার পকেটে একটি হলুদ রুমাল রাখার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










