এভাবে বানিয়ে ফেলুন মেথি মালাই পনির, থাকবে না তেঁতো ভাব

Published:

Methi Malai Paneer

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির হেঁশেলে মেথির (Methi) ব্যবহার যে শুধু কেবল ফোড়ন হিসাবেই ব্যবহার হয় তা নয়, এই শাক দিয়ে বানানো যায় নানা স্বাদের লোভনীয় রেসিপি। মেথি চিকেন, মেথি পরোটা, মেথি মুঠিয়া, ডিম মেথি ভর্তা ইত্যাদি.. তাই আমাদের আজকে প্রতিবেদন নিয়ে এসেছে মেথিরই এক দারুন রেসিপি (Recipe), আর সেটি হল মেথি মালাই পনির (Methi Malai Paneer)। রইল পদ্ধতি..

উপকরণ

মেথি মালাই পনির রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- ১ আঁটি মেথি পাতা, ৫০০ গ্রাম পনির, ৪ টে মাঝারি সাইজের পেঁয়াজ, ১২-১৫ কাজু, ৪টে কাঁচা লঙ্কা, নুন, হিং, মাখন, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, সাদা গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, চিনি, দুধ, সাদা তেল।

রান্নার পদ্ধতি

মেথি শাক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু এর তেঁতো ভাবের জন্য এই শাক খেতে অনেকেই পছন্দ করে না, শুধু তাই নয় অতিরিক্ত ওজন কমাতেও এটি বেশ কার্যকরী। শরীরে প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন এবং খনিজের ঘাটতি পূরণ করতে টাটকা শাকসব্জি খেতে বলেন পুষ্টিবিদেরা। তাই মেথি শাক দিয়েই বানিয়ে ফেলুন এই লাজবাব রেসিপি –

  • প্রথমে মেথি শাকগুলো ভালো করে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে, এর সঙ্গে পেঁয়াজ গুলো মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। পনিরটাকেও মাঝারি সাইজ অনুযায়ী কেটে নিতে হবে এরপর কুচি কুচি করে কেটে রাখা মেথি শাকগুলো নুন জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে।
  • এরপর একটি কড়াইতে সামান্য জল ফুটিয়ে নিতে হবে, দুই থেকে তিন মিনিট পর জল যখন টগবগ করে ফুটবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো এবং চেরা কাঁচালঙ্কা ওর মধ্যে দিয়ে দিতে হবে। অন্যদিকে আরেকটি কড়াইয়ে সামান্য সাদা তেল গরম করে ওর মধ্যে কেটে রাখা পনিরগুলো দুপিঠ-ই হালকা ভেজে নিতে হবে।
  • পনির গুলো ভালো করে ভেজে নেওয়ার পর সেগুলোকে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিন। আর ওর মধ্যেই এক চা চামচ নুন এবং হাফ চা চামচ হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ২০-২৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে (Methi Malai Paneer)। এতে পনিরের মধ্যে হিং এর গন্ধটা ঢুকে যাবে।
  • অন্যদিকে পেঁয়াজ এবং কাঁচালঙ্কা গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে সেটিকে একটি ব্লেন্ডারের মধ্যে ভালোভাবে মিহি করে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য ঘি গরম করে ওর মধ্যে কেটে রাখা মেথি গুলো হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না জলটা পুরোপুরি শোষণ করে নিচ্ছে ততক্ষণ এই মেথি গুলোকে হালকা ভেজে যেতে হবে।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন সুজির রসমালাই, স্বাদ হবে দুর্দান্ত

  • ভাজা হয়ে গেলে মেথি গুলো একটি পাত্রে তুলে ওই একই কড়াইতে আরো সামান্য ঘি বা মাখন গরম করে ওর মধ্যে কয়েকটা লবঙ্গ, এলাচ, গোটা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। সেগুলি হালকা ভাজা হয়ে এলেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সাদা গোলমরিচ গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে।
  • সমস্ত মসলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিতে হবে। ভালো করে পুরো মিশ্রণটা নাড়াচাড়া দিয়ে অন্তত চার থেকে পাঁচ মিনিট রেখে দিতে হবে। এরপরে যখন গ্রেভিটা ঘন হয়ে ফুটতে থাকবে তখন ভেজে রাখা পনিরগুলো এবং মেথি শাকগুলো দিয়ে দিতে হবে উপর থেকে। তার সঙ্গে সামান্য চিনিও দিতে হবে। সবটা ভালো করে মিশে অন্তত ১ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি মেথি মালাই পনির।
আরও Methi Paneer Recipe