মা সন্তোষীর কৃপায় সাফল্যের শিখরে উঠবে ৫ রাশি! আজকের রাশিফল, ২৩ অক্টোবর

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৩ অক্টোবর শুক্রবার। আজকের দিনটি কেমন যাবে তা জানতে শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন ভোরের আলোয় কার ভাগ্য বদলাবে আর কার জীবনেই বা আসবে চ্যালেঞ্জ? গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের ফলে আজকের দিনটি কোনও কোনও রাশির জন্য বয়ে আনতে পারে অভাবনীয় সাফল্য, আবার কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের কাটতে পারে কিছুটা সতর্কতায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মেনে গ্রহ-নক্ষত্রের গতিবিধির উপর ভর করেই নির্ধারণ করা হয় এই দৈনিক রাশিফল (Daily Horoscope)। জেনে নিন আপনার দিনটি কেমন যাবে।

মেষ রাশির আজকের রাশিফল

আজ আপনি কিছু সুসংবাদ পেতে পারেন। নতুন আর্থিক চুক্তি চুড়ান্ত হবে এবং টাকা আপনার হাতে আসতে পারে। জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় মেজাজ না হারানো বুদ্ধিমানের কাজ। স্পষ্ট বোঝাপড়ার মাধ্যমে আপনি আপনার জীবনসঙ্গীকে সমর্থন করতে পারবেন। সহকর্মী বা ঊর্ধ্বতনদের সমর্থনের কারণে অফিসের কাজের গতি বাড়বে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্যদেরও আর্থিক লাভ হবে আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য একটি সাদা গরুকে পশুখাদ্য খাওয়ানোর চেষ্টা করুন।

বৃষ রাশি

ভাজা খাবার থেকে দূরে থাকুন এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। বাড়ির সাথে সম্পর্কিত বিনিয়োগ থেকে লাভ হতে পারে। সন্তানরা আপনার দিনটিকে কঠিন করে তুলবে। আজ ভালবাসার মাধ্যমে সব কিছুকে উন্নত করতে পারবেন। নতুন প্রকল্প এবং কাজ বাস্তবায়নের জন্য আজকের দিনটি দুর্দান্ত। আজ বয়স্ক ব্যক্তিরা তাদের অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবন সম্পর্কিত কোনও তথ্য শুনতে পারেন। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য রুপোর চামাচ বা রুপোর থালায় খাবার খাওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ বাইরের কার্যকলাপ আপনার জন্য ক্লান্তিকর বা চাপপূর্ণ হতে পারে। বিনিয়োগ থেকে আপনার লাভ হতে পারে। আজ পুরনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হবেন। সন্তানদের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারেন। অপ্রত্যাশিত রোমান্টিক আকর্ষণের সম্ভাবনা রয়েছে। খুচরা বা পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি ভালো। অবসর সময় আপনি এমন কিছু করবেন যা প্রায়ই করার কথা ভাবতেন কিন্তু করতে পারতেন না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য পকেট একটি লাল রঙের রুমাল রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি

দিবাস্বপ্ন দেখে মোটেও সময় নষ্ট না করা উচিত। অর্থপূর্ণ কাজের জন্য নিজের শক্তি সঞ্চয় করতে হবে। আজ অফুরন্ত শক্তি এবং উৎসাহ আপনার জন্য ইতিবাচক ফলাফল আনবে। পারিবারিক উত্তেজনা কম হতে পারে। আজ মনের কথা বললে আপনি হালকা অনুভব করবেন। সহকর্মী বা ঊর্ধ্বতনদের পূর্ণ সমর্থনে অফিসে কাজের গতি বাড়বে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে হাসাহাসি করে আজ আপনি দিনটি কাটাতে পারেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক উন্নতি করার জন্য বাড়িতে দরজা বা জানলায় নলখাগড়া বা কাঠির পর্দা লাগানোর চেষ্টা করুন।

সিংহ রাশি

আজ আপনার মেজাজ এবং একগুঁয়ে স্বভাব নিয়ন্ত্রণ করা উচিত, বিশেষ করে কোনও অনুষ্ঠান বা পার্টিতে। নাহলে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। জীবনকে মসৃণভাবে চালাতে চাইলে আজ আর্থিক প্রবাহের দিকে মনোযোগ দেওয়া উচিত। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। কিন্তু আর্থিক অবস্থা ভালো থাকবে না। আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে কোনও অনুষ্ঠানে যাওয়ার প্ল্যান বাতিল হতে পারে। কিন্তু চিন্তা না করে তার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া উচিত।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন।

কন্যা রাশি

মানসিক শান্তির জন্য চাপের কারণগুলিকে চিহ্নিত করুন। আজ চাঁদের অবস্থানের কারণে আপনার টাকা অপ্রয়োজনীয় খাতে খরচ হতে পারে। টাকা জমানার প্রয়োজন পড়লে জীবনসঙ্গী কিংবা বাবা-মায়ের সাথে এ বিষয়ে আলোচনা করা উচিত। পরিবারের সদস্য বা জীবনসঙ্গী আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনি ভিন্ন ধরনের প্রেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যারা শিল্প বা থিয়েটারের সঙ্গে জড়িত তারা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আজ নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ধর্মীয় স্থানে কালো বা সাদা তিল দান করার চেষ্টা করুন।

তুলা রাশি

দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে দূর করার জন্য জীবনযাত্রাতেও পরিবর্তন আনা উচিত। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তবে এটি নিয়ে চিন্তা করবেন না। বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করা থেকে বিরত থাকা উচিত। কারও কারও জন্য নতুন প্রেম সতেজতা আনবে। আজ আপনার কাজে মনোযোগ দেওয়া উচিত। প্রেমিক বা প্রেমিকার কাছে খোলাখুলি ভাবে অভিযোগ করতে পারেন যে সে আপনাকে সময় দেয় না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সূর্য চালিশা এবং আরতি পাঠ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

জীবনসঙ্গীর স্নেহপূর্ণ আচরণ আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। আজ আপনার সামনে আসা প্রকল্পগুলোতে বিনিয়োগ করার আগে অবশ্যই দু’বার ভাবুন। যদি কাউকে পরামর্শ দেন তাহলে নিজে তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আকস্মিক ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য ইতিবাচক ফলাফল আনবে। তবে অন্যান্যদের আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে অশ্বত্থ গাছের গোড়ায় তেল অর্পণ করার চেষ্টা করুন।

ধনু রাশি

কিছু উত্তেজনা বা মতবিরোধ আপনাকে অস্থির করে তুলতে পারে। টাকা বাঁচানোর জন্য আজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা উচিত। আজ কর্মক্ষেত্রে অবস্থার উন্নতি হতে পারে। আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর এবং তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন। কিন্তু তার অসুস্থতার কারণে তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর উদাসীনতা আজ আপনাকে বিষন্ন করে তুলতে পারে। দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ প্রিয়জনের উপর প্রতিশোধ নিয়ে আপনার কোনও লাভ হবে না। ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করা উচিত।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে কোনও ধর্মীয় স্থানে সাদাকালো কম্বল দান করার চেষ্টা করুন।

মকর রাশি

আজ আপনি অফুরন্ত শক্তিতে ভরপুর থাকবেন। যা কিছু করার চিন্তাভাবনা করতেন তা অর্ধেক সময়ে করতে পারবেন। অপ্রত্যাশিত লাভ বা বিনিয়োগের মাধ্যমে আপনার আর্থিক অবস্থা উন্নত হবে। সাধারণ পরিচিতদের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। বন্ধুত্বের গভীরতা আজ প্রেমের জন্ম দেবে। নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আজ এই রাশির জাতক-জাতিকারা নিজেদের জন্য সময় বের করতে পারবে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো এবং ব্যবসায়ীদের জন্যও দিনটি ইতিবাচক।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রসাদ নিবেদন করুন এবং দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

ভয়কে মোকাবিলা করার উপযুক্ত সময় আজ। শারীরিক শক্তি বাড়তে পারে। আজ আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। অফুরন্ত শক্তি এবং প্রবল উৎসাহ ইতিবাচক ফলাফল আনবে। পারিবারিক উত্তেজনা কমতে পারে। আজ কঠোর কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ধীর অগ্রগতি হালকা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনার দিনটিকে আরও ভালো করে তুলতে নিজের জন্য সময় বের করতে হবে। জীবনসঙ্গীর কাজের ব্যস্ত সময়সূচি আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায়ীদের ক্ষতি হবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে লোহার পাত্র থেকে জল পান করার চেষ্টা করুন।

মীন রাশি

বাড়ির কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। অসাবধানতার সঙ্গে জিনিসপত্র নড়াচাড়া করলে আজ আপনার সমস্যা হবে। যে আত্মীয়রা আপনার আগের ঋণ পরিশোধ করেননি তাদের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত। ঘরোয়া বিষয় বা দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজের জন্য আজকের দিনটি শুভ। কর্মশক্তি বেশি থাকবে। প্রিয়জন আপনাকে অনেক আনন্দ দিতে পারে। পেশাগত বিষয়গুলি সহজে সমাধান করার জন্য নিজের দক্ষতা ব্যবহার করতে হবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কোনও দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ মুগ ডাল খাওয়ানোর চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।

google button