সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ অক্টোবর, বৃহস্পতিবার। বিজেপি কর্মী খুন, হিন্দু নাবালিকাকে গণধর্ষণ, টাকার মূল্যপতন….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বদলাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের একাধিক নিয়ম
ড্রাইভিং লাইসেন্স বানানো বা আপডেটের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করল সরকার। নতুন প্রস্তাবে লাইসেন্সে উল্লিখিত ঠিকানা, মোবাইল নম্বর বা ইমেইল এড্রেস আপডেট করার জন্য ফি বাতিল করার কথা বলা হচ্ছে। এমনকি ৩০ দিনের মধ্যেই জনসাধারণের কাছ থেকে পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে। এর পাশাপাশি নাম বা অন্যান্য তথ্য পরিবর্তনের আবেদনগুলি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং ঠিকানা পরিবর্তনের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি না হলে সেটিকে অননুমোদিত হিসেবে ধরা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) নদীয়া থেকে গ্রেফতার চোরবাগান কাণ্ডে মাইকে ঘোষণাকারী
চোরবাগান কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। সেই বিপর্যয়ের সময় মাইকে একজন প্রচার করছিলেন, “প্যান্ডেল ভেঙে যাচ্ছে। আপনারা বেরিয়ে যান। প্যান্ডেলে পড়ে গেলে পদপিষ্ট হয়ে যাবেন। তবে সেই ঘোষণাকারীকে এবার নদিয়া থেকে গ্রেফতার করল পুলিশ। আপাতত তাঁকে লালবাজার নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সেন্টু। প্রসঙ্গত, এই ঘটনায় ১৯ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ২৫ জন। রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত শুরু হয় এবং ধরপাকড়ের মধ্যেই এবার মাইকে ঘোষণাকারীকে আটক করা হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ডলারের বিপরীতে ফের দাম কমল ভারতীয় রুপির
মার্কিন ডলারের বিপরীতে ফের মূল্যপতন ভারতীয় রুপির। দুর্বল দেশীয় শেয়ারবাজার আর আন্তর্জাতিক বাজারে চড়া অপরিশোধিত তেলের দামের কারণেই আজ বৃহস্পতিবার ভারতীয় রুপি ১২ পয়সা দুর্বল হয়ে প্রতি ডলারে দাঁড়িয়েছে ৯৪.৫০ টাকায়। এর আগের দিনগুলোতে অনেকটা ঘুরে দাঁড়ালেও ফের শুরু হয়েছে পতন। সম্প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১১০.৫৪ ডলার পর্যন্ত ছুঁয়েছে, যা মুদ্রার ওপর দিনের পর দিন চাপ সৃষ্টি করছে। এমনকি আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলেই অনুমান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) সৌদি আরবে হুথিদের আক্রমণে প্রাণ গেল ভারতীয়র
সৌদি আরবে ফের হামলা হুথিদের। এবার সৌদিতে তেল সমৃদ্ধ শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র। সেই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয়সহ মোট দুজনের। এমনকি আহত হয়েছেন ভারত, বাংলাদেশ, ইয়ামেনের মোট ৮ জন। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এই সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ভারতীয় দূতাবাসের তরফে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) SIR-র প্রতিবাদে ২৩ অক্টোবর বিরাট কর্মসূচির ডাক
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে নতুন করে আন্দোলনের ডাক। আগামী ২৩ অক্টোবর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে ‘People Against SIR’ নামে একটি যৌথ মঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলার পাশাপাশি ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্তির দাবি তাদের। সেই আন্দোলনে ছাত্র যুব, কৃষক, মহিলা, দলিত, আদিবাসী সহ প্রত্যেকের অংশগ্রহণের আবেদন জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) নিউটাউনে সিপিএম-কংগ্রেসের অফিসে ভাঙচুর
সিপিএমের বুকস্টল ভাঙার পাশাপাশি দশমীর রাতে এবার সিপিএমের পার্টি অফিসে হামলার ঘটনা ঘটল নিউটাউনে। এমনকি কংগ্রেসের দলীয় কার্যালয়েও হামলা করার অভিযোগ উঠেছে। তবে বিরোধীরা অভিযোগের আঙুল তুলছে বিজেপির দিকেই। সূত্রের খবর, রাজারহাটের বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের বসিনা মণ্ডলপাড়া এলাকায় সিপিএম এবং কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। গভীর রাতে কার্যালয়ে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমনকি চেয়ার থেকে সিলিং পাখা, কোনও কিছুই ভাঙতে বাদ রাখেনি দুষ্কৃতীরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) নবমীর রাতে দুই হিন্দু নাবালিকাকে গণধর্ষণ উত্তর দিনাজপুরে
নবমীর রাতে নৃশংস ঘটনা। ঠাকুর দেখতে গিয়ে বাড়ি ফেরার পথেই দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানা এলাকায়। জানা যাচ্ছে, দুই নাবালিকাকে যৌন নির্যাতন করেন বেশ কয়েকজন যুবক। এমনকি এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে। ওই দুই হিন্দু নাবালিকা তাঁদের পূর্ব পরিচিত দুই বন্ধুর সঙ্গে ইসলামপুরে ঠাকুর দেখতে বেরিয়েছিল। তবে ফেরার পথেই চারজন মুসলিম ছেলে মিলে দুই নাবালিকাকে রাস্তার পাশে ক্ষেতের মাঝে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ফের সৌরভ, আশুতোষদের তলব করল দিল্লি পুলিশ
শর্তসাপেক্ষে জেল থেকে মুক্তি পেয়েছেন সিজেপির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কা। তবে তা সত্ত্বেও সৌরভ, আশুতোষ এবং সিন্ধেকে তলব করল দিল্লি পুলিশের ক্রাইম বেঞ্চ। আগামী ২২ অক্টোবর তাদের জেরা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। এমনকি তদন্ত প্রক্রিয়ায় দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে তালাবন্ধ গেট টপকে ভিতরে প্রবেশ করার অভিযোগে আটক করা হয়েছিল তাঁদের। সেখানে পাঁচদিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) মালদায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুন
দশমীর সন্ধ্যায় মালদায় খুন হলেন এক বিজেপি কর্মী। কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায়। নিহত ওই ব্যক্তির নাম সমীর ঘোষ, যার বয়স ২৭। তাঁর ভাই বিবেকের অভিযোগ, তাঁর দাদা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বলে হুমকি দেওয়া হচ্ছিল। সেই কারণে তিনি খুব একটা বাড়ি থেকে বেরোতেন না। তবে গতকাল বাড়িতে একাই ছিলেন সমীর। সেই সুযোগেই ঘটে এই ঘটনা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) দশমীর রাতে বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি আরামবাগে
দশমীর রাতে তুমুল অশান্তি আরামবাগে। বিসর্জনকে ঘিরে লাঠিসোটা নিয়ে মারধর, ভাঙচুরের অভিযোগ উঠল বাঁধপাড়া ও ভূমিজপাড়ার মধ্যে। এমনকি শেষ পর্যন্ত ময়দানে নামতে হয় পুলিশ বাহিনীকে। মারামারি বন্ধ করতে পুলিশের লাঠিচার্জ শুরু হয়। জানা গেছে, মাঝরাতে আচমকা দুই পাড়ার সঙ্গে ঝামেলা শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সংঘর্ষের জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। তবে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










