যেমন লুক তেমন ফিচার! Z900-র পর এবার Z1100 বাজারে নিয়ে এল Kawasaki 

Published:

Kawasaki Z1100

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরশুমে ভারতের অটোমোবাইল সেক্টরে এল বিরাট চমক। জনপ্রিয় টু হুইলার নির্মাতা সংস্থা Kawasaki তাদের নতুন 2027 Kawasaki Z1100 সুপার নেকেড মোটরসাইকেলটি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। এই বাইকের দাম রাখা হচ্ছে মাত্র 12.79 লক্ষ টাকা। এমনকি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে এর বুকিং এবং ডেলিভারি শুরু হয়েছে। কী কী ফিচার রয়েছে এই গাড়ির?

ইঞ্জিন এবং পারফরম্যান্স

নতুন এই মডেলের ডিজাইনে সেরকম কোনও পরিবর্তন না আনা হলেও এর পারফরম্যান্স আরও শক্তিশালী। বাইকটিতে দেওয়া হয়েছে একটি 1099 সিসির ইনলাইন লিকুইড কুল্ড ইঞ্জিন, যেটি 136hp শক্তি এবং 223Nm টর্ক উৎপন্ন করতে পারে। এমনকি দীর্ঘ পথ সহজেই পাড়ি দেওয়ার জন্য এতে 17 লিটার ক্ষমতার ফুয়েল ট্যাংক দেওয়া রয়েছে। আর এই বাইকটির ওজন রাখা হচ্ছে মাত্র 220 কেজি।

এদিকে রাইডারদের সুরক্ষা এবং সুবিধার কথা মাথায় রেখে এই বাইকটিতে একগুচ্ছ ফিচার দেওয়া রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল 5 ইঞ্চির টিএফটি ডিসপ্লে, স্মার্টফোনের কানেক্টিভিটি, ক্রুজ কন্ট্রোল, কর্নার সেনসিটিভ ট্রাকশন কন্ট্রোল, ডুয়াল চ্যানেল এবিএস এবং বায়োডাইরেকশনাল কুইক শিফটার।

আরও পড়ুন: মা সন্তোষীর কৃপায় সাফল্যের শিখরে উঠবে ৫ রাশি! আজকের রাশিফল, ২৩ অক্টোবর

তবে ভারতের বাজারে এই সুপার নেকেড বাইকটি সরাসরি যে হোন্ডার CB1000 Hornet SP মডেলের সঙ্গে টেক্কা দেবে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি এর পাশাপাশি এটি ব্র্যান্ডের অন্যান্য জনপ্রিয় মডেল যেমন Kawasaki Z900 এর চেয়ে উচ্চ রেঞ্জের প্রিমিয়াম বাইক হিসেবেই এবার বাজারে এসেছে। তবে মডেল হিসেবে দাম কিছুটা ব্যয়বহুল হলেও এর ফিচারে কোনও কমতি রাখেনি কোম্পানি। বিশেষ করে যারা স্পোর্টস বাইক পছন্দ করেন এবং রাইডিং-এ অভ্যস্ত, তাদের জন্য এটি যে প্রথম পছন্দ হবে তা বলার অপেক্ষা রাখে না।

google button