প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে জন্মাষ্টমী (Janmashtami 2026) । নিজের বাড়ির গোপু সোনাকে পছন্দসই মিষ্টির রেসিপি বানিয়ে দিতে সকলেরই মন চায়। তালিকায় যতই তালের বড়া, ক্ষীর, পায়েস, লুচি, সুজি থাকুন না কেন নিত্যনতুন মিষ্টি (Sweet) তো খাওয়াতেই হবে। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দুর্দান্ত মিষ্টির রেসিপি আর সেটি হল সুজির রসমালাই (Sujir Rasomalai)। চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
সুজির রসমালাই বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ৫০০ মিলি দুধ, ১ কাপ গুঁড়ো দুধ, ২০০ গ্রাম খেজুর গুঁড়, এলাচ গুঁড়ো, ঘি, ১ কাপ সুজি, চিনি গুঁড়ো, বেকিং পাউডার, সাদা তেল।
রান্নার পদ্ধতি
মিষ্টির হরেক রকমের রেসিপি কম বেশি বাঙালি বাড়িতেই হয়ে থাকে। একটার পর একটা রেসিপি যেন স্বাদের দিক থেকে টক্কর দেয়। যার মধ্যে লাজবাব রেসিপি হল সুজির রসমালাই। চলুন কীভাবে এই রেসিপিটি বানাবেন দেখে নেওয়া যাক বিস্তারিত।
- প্রথমে একটি কড়াই নিয়ে ওর মধ্যে ৫০০ মিলি দুধ ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না হালকা ঘন হয়ে আসছে। এবার ওর মধ্যে ১ কাপ গুঁড়ো দুধ ঢেলে দিতে হবে, সঙ্গে সঙ্গে সেটা ফুটন্ত দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
- দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসছে তখন আবার ওর মধ্যে ২০০ গ্রাম খেজুর গুঁড় ঢেলে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড় গুলো দোলা পাকিয়ে না যায়। সবটাই করতে হবে মাঝারি ফ্লেমে। এরপর ওই মিশ্রণের মধ্যে ১ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে এবং সেটিকেও ভালো করে মাখিয়ে নিতে হবে।
https://youtu.be/j3jipE1DzKc?si=Fh5pX-g1yevXOLbq
- ৭-৮ মিনিট দুধের মিশ্রণটা ফুটিয়ে নেওয়ার পর তৈরি মালাই। এবার সুজির বড়া বানানোর জন্য আরও একটি শুকনো কড়াই নিতে হবে। ওর মধ্যে ১ চা চামচ ঘি গরম করে নিতে হবে। এরপর ১ কাপ সুজি ঢেলে দিতে হবে। মাঝারি ফ্লেমে এবার সুজিটা নাড়াচাড়া করে নিতে হবে একভাবে, দেখবেন সেগুলি যেন আবার বেশি পুড়ে না যায়।
আরও পড়ুন: জন্মাষ্টমীর ভোগে বানিয়ে ফেলুন তালের সরু চাকলি পিঠে, স্বাদ হবে দুর্দান্ত
- এরপর সুজির মধ্যে পুনরায় ১ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালো করে সম্পূর্ণটা মাখিয়ে নেওয়ার পর একটু একটু করে দুধ ঢেলে নিতে হবে। ভালো করে দুধের সঙ্গে মাখাতে হবে। প্রথমেই বেশি করে দুধ না ঢেলে দেওয়াই ভালো। দুধ দিয়ে সুজি মেশানোর সময় দিয়ে দিতে হবে বড় চামচের দুই চামচ চিনি গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়ে ময়দার ডো এর মত বানিয়ে নিতে হবে।
- এরপর সুজির ওই ডো-টা ঠান্ডা হলে হাত দিয়ে গোল গোল করে বড় লেচির মত বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে এবং এক এক করে ওই সুজির বরাগুলো ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর ওগুলো আলাদা পাত্রে তুলে রাখতে হবে। অন্যদিকে মালাইটাকে আরো একবার গরম করে নিয়ে সুজির পড়া গুলো অনুর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি সুজির রসমালাই।










