প্রীতি পোদ্দার, কলকাতা: পিঠে যে একমাত্র পৌষ পার্বণেই খাওয়া হয় তা কিন্তু নয়, তালের (Tal) মরসুমেও কিন্তু নানা স্বাদের পিঠে ট্রাই করা যায়। এদিকে সামনেই আসছে জন্মাষ্টমী, তাই গোপুকে ভোগ প্রসাদ হিসেবে পিঠের যেকোনো রেসিপি (Recipe) বানিয়ে দিলে তা কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। আর সেই কথা মাথায় রেখেই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক সুস্বাদু পিঠের রেসিপি, আর সেটি হল তালের সরু চাকলি পিঠে (Soru Chakli Pithe)।
উপকরণ
সরু চাকলি পিঠে বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – তাল, নারকেল কোরা, আতপ চাল, নুন, চিনি, তেল, ব্রাশ, জল,
রান্নার পদ্ধতি
তালের মরশুমে অনেকের বাড়িতেই এখন নানা রেসিপি হচ্ছে। তালের বড়া, তালের পিঠে, তালের ক্ষীর, তালের পায়েস, তালের মালপোয়া। তবে এইসবের বাইরেও ভিন্ন স্বাদ এনে দেয় সরু চাকলি পিঠে (Soru Chakli Pithe), কীভাবে বানাবেন এবার দেখে নিন ঝটপট-
- প্রথমে তালগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এবার তালের টুকরোগুলো আলাদা করে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ভালো করে তাল ঘষণী দিয়ে নরম অংশটা ঘষে নিতে হবে।
- যেহেতু তালের পাল্পের মধ্যে অনেক শাঁস থাকবে তাই বড় ছাকনি দিয়ে পুনরায় ঘষে নিতে হবে। এতে ওই তালের মিহি মিশ্রণে আর কোনো শাঁস থাকবে না। এরপর আতপ চাল আগেই ভালো করে ধুয়ে সেটিকে শুকিয়ে নিয়ে একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। তবে সেক্ষেত্রে বাজার চলতি চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে।
- এরপর ওই একই ব্লেন্ডারের মিষ্টির স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটি বড় বাটিতে চালের গুঁড়ো চিনির গুঁড়ো সামান্য নুন নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার সেই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে তালের পাল্পটা ঢেলে দিতে হবে। ভুলেও একবারে তালের পাল্প ঢালবেন না।
আরও পড়ুন: ঘি-বাদাম দিয়ে একবার বানিয়ে দেখুন মুগ ডালের হালুয়া, স্বাদ হবে দারুণ
- তালের মিশ্রণটা যখন সামান্য ঘন হয়ে আসবে তখন ওর মধ্যে নারকেল কোরা মিশিয়ে দিতে হবে। ভালো করে সম্পূর্ণটা মেশি নেওয়ার পর মিশ্রণটাকে একদম পাতলা করার জন্য অল্প অল্প করে জল ঢেলে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে মিশ্রণটা অতিরিক্ত পাতলা না হয়ে যায়।
https://youtu.be/08A6cpuqKug?si=hsqBes6ChVUNqBrh
- এরপর একটি ফ্লাইং প্যানে সামান্য সাদা তেল ব্রাশ করে, অল্প অল্প মিশ্রণ নিয়ে ওর মধ্যে ঢেলে দিতে হবে গোল করে। নিজের দিকটা হালকা ভাজা ভাজা হয়ে এলেই তিনকোনা আকৃতি করে পিঠেটাকে বানিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এই ভাবেই প্রতিটি পিঠে বানিয়ে নিলেই তৈরি গরম গরম সরু চাকলি পিঠে। এটি শুধু শুধু বা তালের ক্ষীর দিয়ে খেলেও ভালো লাগবে।










