ঘি-বাদাম দিয়ে একবার বানিয়ে দেখুন মুগ ডালের হালুয়া, স্বাদ হবে দারুণ

Published:

Moong Dal Halwa

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির কাছে হালুয়া মানেই গাজরের হালুয়া…তবে এই হালুয়া ছাড়াও হরেক রকমের হালুয়া তালিকায় রয়েছে। বাদামের হালুয়া, কলার হালুয়া, ছোলার হালুয়া, আসলে হালুয়া খাওয়ার চল উত্তর ভারতেই বেশি। সেখানে মুগ ডাল (Moong Dal), আটা, বাদাম দিয়ে হালুয়া তৈরি হয়। স্বাদ নাকি দারুণ, তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক নতুনত্ব রান্নার রেসিপি (Recipe) নিয়ে, আর সেটি হল মুগ ডালের হালুয়া (Moong Dal Halwa)।

উপকরণ

মুগ ডালের হালুয়া বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ৫০০ গ্রাম মুগ ডাল, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, কিসমিস, ৫০০ গ্রাম চিনি, কেশর, এলাচ গুঁড়ো, ৩০০ গ্রাম ঘি, সুজি।

রান্নার পদ্ধতি

মুগ ডালের হালুয়াটা বানানোর জন্য অনেক সময় লাগলেও ধৈর্য ধরে এই গোটা প্রসেসটা করতে হবে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটা করতে হবে-

  • প্রথমে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা এবং কিসমিস করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর একটা বাটিতে ৫০০ গ্রাম মুগডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর জল ঝরিয়ে নিতে হবে। মুগ ডালে যদি তাও সামান্য জল থেকে যায় তাহলে একটা ট্রের ওপর সুতির কাপড় বিছিয়ে ওর মধ্যে মুগডাল গুলো ছড়িয়ে রেখে দিতে হবে তাহলেই মুগডাল গুলো পুরোপুরি শুকিয়ে যাবে।
  • এরপর একটি শুকনো লোহার কড়াই বা প্যানের মধ্যে শুকিয়ে রাখা মুগডাল গুলোকে হালকা ভেজে নিতে হবে। যতক্ষণ না পুরোপুরি ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ এটাকে নাড়া দিয়ে যেতে হবে। এরপর রঙের পরিবর্তন হলে মুগ ডাল গুলোকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে।

https://youtu.be/wROJ3U1dC2k?si=iw-O0SteL0Nd9Etu

  • মুগ ডালগুলো ঠান্ডা হয়ে এলে একটা ব্লেন্ডারে সামান্য গুঁড়ো করে নিতে হবে। খেয়াল রাখবেন ডালগুলো যেন পুরোপুরি গুড়ো না হয়ে যায়। এবার একটি পাত্রে এক লিটার মতো জল ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটিয়ে নেওয়ার সময় ওর মধ্যে দিয়ে দিতে হবে ৫০০ গ্রাম চিনি। এরপর যতক্ষণ না চিনি জলের মধ্যে পুরোপুরি ভাবে গলে যাচ্ছে ততক্ষণ একটি খুন্তি দিয়ে নাড়া দিয়ে যেতে হবে।
  • চিনিটা যখন জলের সঙ্গে অনেকটা গলে যাবে তখন ওর মধ্যে সামান্য কেশর এবং হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। সবটা ভালো করে একনাগারে নাড়া দিয়ে যেতে হবে। এরপর চিনির শিরাটা যখন একবার ফুটে যাবে তখন এই গ্যাস বন্ধ করে ওই শিরাটাকে ঠান্ডা করতে দিতে হবে।

আরও পড়ুন: চিংড়ি দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন লোভনীয় কচুর লতির চচ্চড়ি, রইল রেসিপি

  • এরপর একটি লোহার কড়াই এর মধ্যে সামান্য পরিমাণে ঘি গরম করে নিতে হবে। এবং ওর মধ্যে পেস্তা বাদে বাকি ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে নিতে হবে। এরপর সেগুলি আলাদা পাত্রে রেখে ওই একই লোহার কড়াইতে ৩০০ গ্রাম ঘি গরম করে নিতে হবে। এরপর এরমধ্যে ৩ চা চামচ সুজি লো ফ্লেমে হালকা ভেজে নিতে হবে। ২-৩ মিনিট নাড়াচাড়া করার পর ওর মধ্যে মুগ ডালের গুড়োটা ঢেলে দিতে হবে।
  • মুগ ডালের গুঁড়োটা দেওয়ার পর থেকেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না মুগডালটা হালকা ব্রাউন শেডের হয়ে আসবে। এরপরে আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরাপ টাকে একটু একটু করে ওর মধ্যে ঢালতে হবে এবং নাড়াচাড়া দিতে হবে। অন্তত ৩০-৩৫ মিনিট ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মুগডালে মিশ্রণটা ঘন হয়ে আসছে।
  • নাড়াচাড়া দেওয়ার পরে দেখবেন মুগ ডালের মিশ্রণ থেকে যখন ঘি-টা বাইরে বেরিয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে ভাজা ড্রাই ফ্রুটস এবং পেস্তা। ব্যাস তাহলেই তৈরি মুগ ডালের হালুয়া (Moong Dal Halwa)।
আরও Halwa Recipe