প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙাল হোক বা ঘটি চিংড়ি নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়। তাইতো প্রতিটি বাঙালির ঘরে ঘরে রান্না হয় চিংড়ির (Prawn) হরেক রকমের রেসিপি (Recipe)। তবে এই চিংড়ি দিয়ে কখনও খেয়েছেন কচুর লতি (Kochur Loti)? হ্যাঁ, বাংলাদেশের বিখ্যাত রেসিপি এটি। শরীরের পক্ষেও বেশ ভালো এই সবজি, কারণ এর মধ্যে থাকা আয়রন, ক্যালসিয়াম শরীরের হার শক্ত করে এবং চুল পড়া বন্ধ করে। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নেওয়া যায় এই দুর্দান্ত রান্নার রেসিপিটি।
উপকরণ
কচুর লতির চচ্চড়ি বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- চিংড়ি মাছ, কচুর লতি, নুন, হলুদ গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, হলুদ সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কালো জিরে, নারকেল কোরা, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
কচুর লতি খেতে দারুণ লাগে কম বেশি সকলের। তাইতো গ্রাম বাংলায় এই রান্না ছিল অমৃত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই রান্নাও হারিয়ে যাচ্ছে। তাই চটজলদি শিখে নিন কীভাবে চিংড়ি দিয়ে কচুর লতি বানাবেন। রইল পদ্ধতি –
- প্রথমে কচুর লতিগুলো ছুরি দিয়ে বাইরের আস্তরণ বা খোসাগুলো ছুলে নিতে হবে ভালো করে। এবং সেগুলিকে ডাটার সাইজে কেটে নিতে হবে। এরপর কেটে রাখা লতিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বারংবার।
- এরপর একটি বড় পাত্রের মধ্যে ধুয়ে রাখা লতিগুলো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখবেন বেশি সেদ্ধ যেন না হয় তাহলে রান্নার সময় পুরো ঘেঁটে যাবে। এরপর বাজার থেকে আনা চিংড়ি মাছ গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে।
- এরপর বেগুনগুলো মাঝারি সাইজের কেটে নিতে হবে। সঙ্গে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাগুলো ভালো করে কুচিয়ে নিতে হবে। তারপর ভিজিয়ে রাখা হলুদ এবং কালো সর্ষে সঙ্গে লঙ্কা বেটে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে কেটে রাখা বেগুন গুলোকে সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিতে হবে।
https://youtu.be/xXrVzmIna68?si=_ht2PeUwkS2BprKy
- বেগুনগুলো হালকা বাদামী রং হয়ে এলেই সেগুলোকে অন্ন পাত্রে তুলে রাখতে হবে। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আরও সরষের তেল নিয়ে সেদ্ধ করে রাখা কচুর লতি গুলোকে এবার দিয়ে দিতে হবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে নুন শুকনো লঙ্কার গুঁড়ো এবং চিনি। ভালো করে ৫ মিনিট মত নাড়াচাড়া করার পর নামিয়ে রাখতে হবে।
আরও পড়ুন: তালের বড়া নয়, এইভাবে বানিয়ে ফেলুন রস বড়া! রইল সেই রেসিপি
- এবার কড়াইতে সরষের তেল সামান্য গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ গুলোকে বেরেস্তার মত করে ভেজে নিতে হবে। দুই থেকে তিন মিনিট পর ওর মধ্যেই রসুন কুচিগুলো ঢেলে দিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে নারকেল কোরা ঢেলে দিতে হবে। এবার সম্পূর্ণ উপকরণ খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
- নারকেলগুলো হালকা ভাজা হয়ে এলেই ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ গুলো ঢেলে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন চিনি হলুদ গুঁড়ো এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার ২-৩ মিনিট পর হালকা ভেজে রাখা লতিগুলো দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সরষে কাঁচা লঙ্কা বাটা। সেটিকে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প গরম জল ঢেলে দিতে হবে।
- মশলার মিশ্রণ ভালোভাবে সবজি এবং চিংড়িগুলোতে মাখিয়ে নেওয়ার পর অন্তত ৩-৪ মিনিট কষিয়ে নিতে হবে। শেষে ভালো করে পুনরায় নাড়াচাড়া করে ওর মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি।










