তালের বড়া নয়, এইভাবে বানিয়ে ফেলুন রস বড়া! রইল সেই রেসিপি

Published:

Rosh Bora Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যে হলেই এখন বাড়ি বাড়ি তালের গন্ধ পাওয়া যায়, কিন্তু অনেকে আবার তালের গন্ধ সহ্য করতে পারে না, তবে মিষ্টি খেতে ভালো বাসে। তার উপর এখন এত সময় ব্যয় করে এই সব খাবার (Recipe) বানানোর চল প্রায় উঠেই যেতে বসেছে। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক ইউনিক রেসিপি, আর সেটি হল রস বড়া (Rosh Bora Recipe)। এক কামড়েই উপচে পড়বে রিস, চলুন জেনে নেওয়া যাক রান্নার পদ্ধতি।

উপকরণ

রস বড়া বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল – কলাইয়ের ডাল ১৫০ গ্রাম, জল, নুন, মৌরি, চিনি ৪০০ গ্রাম, পাতিলেবুর রস, পেস্তা কুচি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

তালের মরশুমে এখন নানা রেসিপি হচ্ছে অনেকের বাড়িতে। তালের পিঠে, তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস। তবে এইসব স্বাস দীর্ঘদিন আর খেতে ইচ্ছে করে না। তাই সেই স্বাদে খানিক টুইস্ট আনতে শিখে নিন এই রসবড়ার রেসিপি –

  • রসবড়া বানানোর জন্য প্রথমে ১৫০ গ্রাম কলাইয়ের ডালগুলো ভালো করে ধুয়ে সেটাকে পরিষ্কার জলে অন্তত দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে পেস্তাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে।
  • এরপর ভিজিয়ে রাখা কলাইয়ের ডাল গুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। ওর মধ্যে সামান পরিমাণ বুঝে জল, সামান্য নুন এবং মৌরি দিয়ে দিতে হবে। এবার সবটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে একটা মিহি মিশ্রণ তৈরি হয়।

https://youtu.be/kKMiyRFZgCg?si=oRKtZw1OAk8udXRz

  • মিশ্রণটিকে একটি বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে অন্তত দশ মিনিট হাত দিয়ে টানা ফেটিয়ে যেতে হবে। যতক্ষণ না মিশ্রণটা ভালো করে আরও মোলায়েম ও নরম হচ্ছে ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। অন্যদিকে একটি প্যানে চিনি ৪০০ গ্রাম এবং সমপরিমাণের থেকে একটু বেশি জল নিয়ে একটা সিরাপ বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশী স্টাইলে বানিয়ে দেখুন চিংড়ির বালাচাও, স্বাদ হবে দুর্দান্ত

  • মিশ্রণ ভালো করে ফেটানো হয়ে গেলে আরও একটি কড়াইতে বেশি করে সাদা তেল গরম করে নিতে হবে। এরপর এক এক করে মিশ্রণের থেকে গোল গোল করে ছোট ছোট বড়া ভেজে নিতে হবে।
  • যতক্ষণ না বড়া গুলো লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। অন্যদিকে চিনির সিরাপ এক চামচ পাতিলেবুর রস দিয়ে দিতে হবে, ভালো করে সিরাপটা ফুটানোর পর ভাজা বড়াগুলো দিয়ে দিতে হবে। অন্তত ৩০ মিনিট মত বড়াগুলো সিরাপের মধ্যে রাখতে হবে। এবং ওপর থেকে পেস্তা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি রস বড়া। গরম গরম এই রসালো বড়া খেতে দারুণ লাগবে।
আরও Recipe Sweet