বাংলাদেশী স্টাইলে বানিয়ে দেখুন চিংড়ির বালাচাও, স্বাদ হবে দুর্দান্ত

Published:

Chingri Balachao

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘটি ভার্সেস বাঙাল এই নিয়ে সবসময় বেশ জমজমাট লড়াই চলে, তবে এই লড়াই আসলে বাঙালির বিশুদ্ধ মিষ্টি আবেগ সেখানে ইলিশ (Ilish) ও চিংড়ি (Prawn) নিয়ে না টানাটানি করাই ভালো। তাই আজ আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বাংলাদেশের এক সুস্বাদু রেসিপি (Recipe), আর সেটি হল চিংড়ির বালাচাও (Chingri Balachao)। কীভাবে বানাবেন জেনে নিন বিস্তারিত..

উপকরণ

চিংড়ির বালাচাও বাড়ানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সাদা জিরে, পাতিলেবু, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ভিনিগার, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

অনেকে চিংড়ি মাছ বরবটির সঙ্গে ভর্তা করে খায়, তাতেও স্বাদ মন্দ হয় না। কিন্তু বাংলাদেশে এই চিংড়িকে পেঁয়াজ, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানিয়ে থাকে। খেতে লাগে দুর্দান্ত, তাহলে চলুন কীভাবে এই রান্নাটা বানানো হয় দেখে নেওয়া যাক

  • প্রথমে বাজার থেকে আনা চিংড়ি মাছ গুলোকে ভালো করে খোসা এবং কালো লম্বা সুতোর মতো অংশ বের করে সেগুলিকে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে আদা কাঁচা লঙ্কা এবং রসুন কুচি গুলো ভালো করে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • অন্যদিকে পেঁয়াজ এবং টমেটো গুলোর খোসা ছাড়িয়ে সেগুলি কুচিকুচি করে কেটে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে কেটে রাখা পেঁয়াজ গুলোকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন রং আসতেই ভাজা পেঁয়াজ গুলোর মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে পুরোটাকে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
  • ২ মিনিট পর এবার ওই পেঁয়াজ এবং আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যে কেটে রাখা টমেটো গুলো হালকা করে ভেজে নিতে হবে। অন্যদিকে সাদা জিরে একটি ব্লেন্ডারে সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এরপর সে মিশ্রণটিকে একটি বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • মশলাটা বানানোর সময় ওর মধ্যে সামান্য ভিনিগার দিয়ে দিতে পারেন তবে কেউ চাইলে সেই ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে এলে এবার এই ভিনেগার মেশানো মশলাটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে পুরোটা মাখিয়েও নিতে হবে। এর মধ্যে সামান্য গরম জলও দিয়ে দিতে পারেন।

আরও পড়ুন: জন্মাষ্টমীর ভোগে বানান নরম তুলতুলে তালের পাকন পিঠে, রইল রেসিপি

  • সবজি সমেত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জলটা পুরোপুরি ভাবে শুষে নেয়। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা চিংড়ি মাছ গুলোকে ওর মধ্যে ঢেলে দিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর হালকা গরম জল ওর মধ্যে ঢেলে দিয়ে অন্ততপক্ষে ৭ থেকে ৮ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে।
  • মশলা থেকে তেল ছাড়তে থাকলেই এবার ওর মধ্যে এক চামচ মত পাতিলেবুর রস ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি চিংড়ির বালাচাও। অনেকে এই রান্না করার সময় শুটকি চিংড়ি ব্যবহার করে থাকে। তবে দুটোর স্বাদ খুব ভালো হয়।