জন্মাষ্টমীর ভোগে বানান নরম তুলতুলে তালের পাকন পিঠে, রইল রেসিপি

Published:

Pakon Pithe

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ মাসের শেষের থেকেই শুরু হয় বাঙালি হেঁসেলে তালের আনাগোনা। পাকা তালের গন্ধে রীতিমত ঘর ভরে যায়। এদিকে সামনেই আসছে জন্মাষ্টমী (Janmasthami 2026)। আর এই পার্বণে ভোগপ্রসাদের থালায় সাজিয়ে দেওয়া হয় পাকা তালের নানান বাহারি পদ। যার মধ্যে থাকে তালক্ষীর, তালের লুচি, সুজির মালপোয়া ইত্যাদি নানা পদ (Janmasthami Special Recipe)। তাই আমাদের আজকের প্রতিবেদন তালেরই এক সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছে আর সেটি হল পাকন পিঠে (Pakon Pithe)।

উপকরণ

পাকন পিঠে বানানোর জন্য খুবই সামান্য উপকরণ লাগবে, যা সচরাচর আমাদের রান্নাঘরে থাকে। এই পিঠে বানাতে গেলে যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল – পাকা তাল, ৫০০ গ্রাম ময়দা, ২৫০ গ্রাম সুজি, ৩০০ গ্রাম চিনি, নুন, কোরানো নারকেল, এলাচ গুঁড়ো, সাদা তেল, জল।

রান্নার পদ্ধতি

শীতের মরশুমে নানা স্বাদের পিঠে খেতে সকলেরই মন চায়। তবে শুধু শীতকাল কেন, বর্ষার শেষ লগ্নেও ট্রাই করা যায় পিঠে তাই এবার অন্য ধাঁচে, তাহলে চলুন একনজরে জেনে নেওয়া যাক কীভাবে বানাতে হয় পাকন পিঠে।

  • প্রথমে তালগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এবার তালের টুকরোগুলো আলাদা করে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ভালো করে তাল ঘষণী দিয়ে নরম অংশটা ঘষে নিতে হবে। যেহেতু ওই পাল্পের মধ্যে অনেক শাঁস থাকবে তাই বড় ছাকনি দিয়ে পুনরায় ঘষে নিতে হবে। এতে ওই তালের মিহি মিশ্রণে আর কোনো শাঁস থাকবে না।

https://youtu.be/MEr57omPc7g?si=QHsNTCED6KMe22EA

  • এবার একটি বড় বাটিতে ৫০০ গ্রাম ময়দা , ২৫০ গ্রাম সুজি, ৩০০ গ্রাম চিনি ও সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে তালের পাল্পটা ঢেলে দিতে হবে। তারপর আবার পুরো মিশ্রণটা মাখাতে হবে।

আরও পড়ুন: একঘেয়ে তরকারি আর নয়, আজই বানিয়ে ফেলুন চাল ফুলকপি, রইল সেই রেসিপি

  • মিশ্রণটা মাখার সময় মাঝেমধ্যে জল নিয়ে সেটিকে পাতলা করার চেষ্টা করতে হবে। ভালো করে পুরো ফেটানোর পর কোরানো নারকেল ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে পুনরায় ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা যাতে একদমই তরল থাকে সেই বুঝে জল নিতে হবে।
  • এরপর সেটিকে অন্তত ১৫ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে চিনি গুলো পুরো গলে যায় এবং এলাচের গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দেয়। এরপর কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিতে হবে। এবং মিডিয়াম আঁচে ছোট ছোট মালপোয়ার মতন করে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি নরম তুলতুলে পাকন পিঠে।
আরও Pithe Recipe