একঘেয়ে তরকারি আর নয়, আজই বানিয়ে ফেলুন চাল ফুলকপি, রইল সেই রেসিপি

Published:

Chal Phulkopi

প্রীতি পোদ্দার, কলকাতা: মানছি বেশিরভাগ মানুষ আমিষ খেতে খুব ভালোবাসে, কিন্তু তাই বলে যে নিরামিষ পদ রান্না  খুব কম জানে তা তো নয়। উল্টে বলা যায় আমিষের থেকে নিরামিষ পদই (Recipe) বেশি রয়েছে। তাই এই রোজকার একঘেয়ে আলু-পটলের তরকারি থেকে মুক্তি পেতে ফুলকপি (Cauliflower) দিয়ে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক অনবদ্য রেসিপি, আর সেটি হল চাল ফুলকপি (Chal Phulkopi)। রইল রেসিপি।

উপকরণ

চাল ফুলকপি বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলি হল – ফুলকপি, কাজু ২৫ গ্রাম, কিসমিস ২৫ গ্রাম, টমেটো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চাল ৭৫ গ্রাম, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাদা জিরে, চিনি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম জল, সর্ষের তেল, গরম মশলা, ঘি।

রান্নার পদ্ধতি

কম বেশি বাঙালি বাড়িতেই আমরা ফুলকপির ঝোল বা ফুলকপির তরকারি খেতে থাকি, কিন্তু খুব কম জায়গায় চাল দিয়ে ফুলকপি (Chal Phulkopi) ঘন্ট খেয়েছেন কয়েকজন। তাহলে চলুন এই রেসিপিটি কীভাবে বানানো যায় জেনে নেওয়া যাক ঝটপট –

  • প্রথমে ফুলকপি গুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। একইভাবে টমেটো এবং আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরপর ৭৫ গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে অন্তত ৩০ মিনিট।
  • কাঁচা লঙ্কা গুলোকে মাঝখান থেকে হাফ চিরে নিতে হবে, চালগুলো ভেজানোর পর সেই জলটাকে ছাকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য সরষের তেল গরম করে ওর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবং কাজুবাদাম গুলো হালকা ভেজে নিতে হবে অন্তত ৫ মিনিট।
  • ভাজা হয়ে এলে সেগুলি আলাদা পাত্রে তুলে নিতে হবে। এরপর কড়াইতে আরও সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর সেগুলি আলাদা পাত্রে তুলে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং সাজা জিরে হালকা ভেজে নিতে হবে।
  • এবার ভাজা মসলার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। পরে আবার টমেটো টুকরোগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। এরই মধ্যে একটি বাটিতে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে জমে যাবে মটরের টক ঝোল, কীভাবে বানাবেন? রইল রেসিপি

  • এরপর সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই মসলার মিশ্রণটা ঢেলে দিতে হবে। বেশ খানিকক্ষণ মসলা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্তত ৭ থেকে ৮ মিনিট ঢাকনা দিয়ে পুনরায় মশলাটা কষিয়ে নিতে হবে।
  • গ্রেভির পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে জল, ভেজে রাখা ফুলকপি এবং কাজু ও গোবিন্দভোগ চাল। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা এবং কিসমিস দিয়ে দিতে হবে। এই সময় দিয়ে দিতে হবে নুন এবং চিনি। এরপর ঢেলে দিতে হবে গরম জল।
  • অন্তত ৭-৮ মিনিট গ্রেভিটা ফোটাতে হবে। এরপর নামানোর সময় উপর থেকে গরম মসলা এবং ঘি ছড়িয়ে দিতে হবে, ব্যাস তাহলেই তৈরি চাল ফুলকপি (Chal Phulkopi)। লুচি অথবা ভাতের সঙ্গে খেতে লাগবে দারুণ।
আরও Cauliflower Recipe