গরম ভাতের সঙ্গে জমে যাবে মটরের টক ঝোল, কীভাবে বানাবেন? রইল রেসিপি

Published:

Motorer Tok Jhol

প্রীতি পোদ্দার, কলকাতা: ঝাল মিষ্টির রেসিপি যেমন বাঙালি হেঁসেলে ভরপুর রয়েছে ঠিক তেমনই আবার টকের রেসিপিও (Recipe) কম যায় না। আমের চাটনি, খেজুর চাটনি, আনারসের চাটনি (Chutney) নানা ধরনের টক রান্না হামেশাই হয়ে থাকে। এমনকি ঠাকুমা দিদাদের হাতে ডালের বড়ার টক ঝোলও বেশ বিখ্যাত ছিল, কিন্তু আজকাল সেইসব রান্না প্রায় দেখাই যায় না, তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে মটরের টক ঝোলের (Motorer Tok Jhol) রেসিপি। চলুন এই রান্না কীভাবে তৈরি করা যায় শিখে নেওয়া যাক।

উপকরণ

মটরের টক ঝোল বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল – মটর ডাল, তেঁতুলের টক, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, আদা, সাদা তিল, পোস্ত, চাল মগজ, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, গরম মশলা, ঘি।

রান্নার পদ্ধতি

ডালের বড়া খেতে কম বেশি সকলের বেশ ভালো লাগে, কিন্তু টক ঝোল বানাতে অনেকেই পারে না, তাই এবার সেই পদ্ধতি শিখে নিন আপনিও। খুব কম সময়ে বানানো যাবে এই রেসিপিটি।

  • প্রথমে মটর ডালগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং ৩০ মিনিট মতন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে কয়েকটি তেঁতুল ভয় করে জলে ভিজিয়ে রেখে মেখে নিতে হবে, যাতে একদম সঠিক তেঁতুল জল হয়। এরপর একটি ব্লেন্ডারে ভেজানো মটর ডাল মিহি করে ব্লেন্ড করে নিতে হবে।
  • এরপর মটর ডাল বাটার মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, স্বাদে খানিক টুইস্ট আনতে কয়েকটি আদার টুকরো থেতো করে দিয়ে দিতে হবে। সবটা এবার ভালো করে মেখে নিতে হবে।
  • এরপর একটি ব্লেন্ডারে সাদা তিল, পোস্ত এবং চাল মগজ একটু জল দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। ওর মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে ওর মধ্যে মটর ডালের বাটাগুলো ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে।

আরও পড়ুন: গাজর নয়, এবার ছোলার ডালের হালুয়া বানান এভাবেই, স্বাদ হবে অসাধারণ

  • বড়াগুলো এক এক করে ভাজা হয়ে এলে সেগুলি আলাদা পাত্রে রেখে এবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন সামান্য ভেজে ওর মধ্যে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। ২-৩ মিনিট পর এবার ওর মধ্যে তেঁতুলের টকটা ঢেলে দিয়ে পুনরায় নাড়াচাড়া করতে হবে।
  • ৭-৮ মিনিট পর ওই মিশ্রণের মধ্যে পোস্ত চালমগজ বাটা ঢেলে দিতে হবে। সামান্য নুন, চিনি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভীর পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঝোলটা ফোটাতে হবে। মাঝখানে ভেজে রাখা ডালের বড়াগুলো ঢেলে দিতে হবে। ৭-৮ মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে গরম মশলা এবং ঘি ছড়িয়ে দিতে হবে, ব্যাস তাহলেই তৈরি মটরের টক ঝোল।
আরও Chutney Recipe