বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁশকুড়ার চপ, জমে যাবে মুড়ির সঙ্গে, রইল রেসিপি..

Published:

Panskura Aloor Chop

প্রীতি পোদ্দার, কলকাতা: বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে না হতেই সকলেরই মন চায় চপ খাওয়ার জন্য। ভিড় জমে তেলেভাজার (Evening Snacks) দোকানগুলোতে। ভেজিটেবল চপ, আলুর চপ, ডিমের চপ, বেগুনি আরও কত কিছু, মুড়ির সঙ্গে গরম গরম খেতে দারুণ লাগে। আর এই চপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জল পাশকুঁড়ার চপ (Panskura Aloor Chop)। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নেওয়া যাক এই চপের রেসিপি সম্পর্কে।

উপকরণ

পাশকুঁড়ার চপ বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, কসৌরি মেথি, চিনা বাদাম, আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ধনেপাতা কুচি, বেসন, বেকিং সোডা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

যে কোনও মেলায় পাঁশকুড়া চপ স্টলে থাকবেই থাকবে। কোথাও আবার এর সঙ্গে টমেটোর চপও থাকে। গরম গরম এই চপের স্বাদ যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ চপ মানেই জনপ্রিয়তার শিখরে পাঁশকুড়ার চপ। তাহলে চলুন শিখে নেওয়া যাক কীভাবে এই চপ বানাতে হয়।

  • প্রথমে চপের মশলা বানানোর জন্য একটি শুকনো কড়াইতে গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে ও কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। এরপর সেগুলি ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে একই ভাবে শুকনো কড়াইতে টমেটো চপের জন্য গোটা ধনে, গোটা গোলমরিচ ও কসৌরি মেথি হালকা করে ভেজে নিতে হবে এবং সেগুলি ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে।
  • এরপর বেশ কয়েকটি আলু এবং টমেটো মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে। তারপর কড়াইতে জল গরম করে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আদা এবং রসুন কোয়া থেতো করে নিতে হবে। এবং শুকনো কড়াইতে বেশ কয়েকটি চিনা বাদাম হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেগুলি তুলে রেখে দিতে হবে আলাদা করে।
  • এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে নিতে হবে। হালকা ভেজে নিতে হবে, আর তার মধ্যেই থেতো করে রাখা আদা এবং রসুন গুলো দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর মশলা হিসেবে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং নুন। সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ছুটির দিনে নবাবি স্টাইলে বানিয়ে ফেলুন সুস্বাদু বেগমতি চিকেন, রইল রেসিপি

  • মশলা যখন কষে আসবে তখন ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবং ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে চিনাবাদাম ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ৫-৬ মিনিট পর যখন সম্পূর্ণটা মাখা হয়ে যাবে তখন চপের মশলা ছড়িয়ে দিতে হবে। ব্যাস আলু এবং মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখতে হবে।
  • এরপর একটি পাত্রে বেসন, নুন এবং বেকিং সোডা নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে হালকা ঘন একটা ব্যটার বানিয়ে নিতে হবে। অন্যদিকে মশলা মাখানো আলুগুলো ঠান্ডা হলে চপের আকারে বানিয়ে নিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে রাখতে হবে। এবার ডুবো তেলে সেই চপগুলো বেসনে ডুবিয়ে ভেজে নিতে হবে।
  • অন্যদিকে অর্ধেক করে রাখা টমেটো গুলোর মধ্যে ওপর থেকে আগে থেকে তৈরি করা মশলা, নুন এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এবার বাকি মশলা মাখা আলু গুলো টমেটোর মধ্যে মাখিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। এবং ডুবো তেলে ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি পাশকুঁড়ার চপ ও টমেটোর চপ।
আরও Potato Recipe