ছুটির দিনে নবাবি স্টাইলে বানিয়ে ফেলুন সুস্বাদু বেগমতি চিকেন, রইল রেসিপি

Published:

Begmati Chicken

প্রীতি পোদ্দার, কলকাতা: মুরগির মাংস (Chicken) নানা ভাবেই রাঁধা যায়। ঝোল থেকে কষা, কোর্মা, আর সেটাও রুটি হোক বা পরোটা, সব কিছু দিয়ে খাওয়া যায়। তবে সেই স্বাদে খানিক টুইস্ট আনতে আজকেই বানিয়ে ফেলুন বেগমতি চিকেন (Begmati Chicken), টাটকা ধনেপাতা আর পেঁয়াজপাতা দিয়ে ভিন্ন স্বাদের এই চিকেন খেতে দারুণ লাগবে।

উপকরণ

বেগমতি চিকেন বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- চিকেন, ১০-১৫ কাজু, ৪ টে পেঁয়াজ, পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এলাচ, নুন, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল।

রান্নার পদ্ধতি

বেগমতি চিকেন (Begmati Chicken) অনেকে নাম শুনলেও খেয়ে খুব কম জনেই দেখেছেন। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নিন কীভাবে এই রেসিপি বানাতে হয়।

  • একটি বাটিতে গরম জলে নিয়ে ওর মধ্যে ১০-১৫ কাজু ভিজিয়ে রাখতে হবে। এরপর বাজার থেকে আনা চিকেন গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবং পেঁয়াজ গুলোর খোসা ছাড়িয়ে সরু ও কুচি কুচি করে কেটে নিতে হবে।
  • কড়াইতে এবার সাদা তেল গরম করে ওর মধ্যে এলাচ দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন ছড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে।
  • দুই থেকে তিন মিনিট পর পিয়াস ভাজার মধ্যে চার থেকে পাঁচ চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ধুয়ে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবং ভালো করে চিকেনের সঙ্গে মসলা মিশিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া দিতে হবে।
  • চিকেন থেকে যখন ধীরে ধীরে তেল বেরিয়ে আসবে তখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। পুনরায় আবার এই মসলাগুলো চিকেন সহ গোটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনৈতিক একটি ব্লেন্ডারে ভিজিয়ে রাখা কাজুগুলোকে ভালো করে মিহি করে নিতে হবে।

আরও পড়ুন: বৃষ্টির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম চিকেন তাইপো, রইল রেসিপি

  • মশলা চিকেনের সঙ্গে ভালো করে মেশে নেওয়ার পর কাজু বাটা দিয়ে দিতে হবে। কম আঁচে এবার সেটি পুরোটা মেখে নিতে হবে। অন্তত ৮-৯ মিনিট সেটিকে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর যখন পুনরায় তেল ছাড়বে তখন ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে একটি প্যানে জল গরম করে ওর মধ্যে পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা অন্তত ১ মিনিট সেদ্ধ করে নিতে হবে।
  • চিকেনগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে সামান্য ধনেপাতা, পেঁয়াজ পাতা, কাঁচালঙ্কার সেদ্ধ জল দিয়ে দিতে হবে। এরপর সেদ্ধ পাতাগুলোকে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ৭ থেকে ৮ মিনিট পর যখন চিকেনের গ্রেভিটা প্রায় রেডি হয়ে আসবে তখন পাতা বাটা গুলো দিয়ে দিতে হবে। ব্যাস, ৫-৬ মিনিট মাঝারি আঁচে নাড়াচাড়া করলেই তৈরি বেগমতি চিকেন।
আরও Chicken Recipe