বৃষ্টির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম চিকেন তাইপো, রইল রেসিপি

Published:

Chicken Taipo

প্রীতি পোদ্দার, কলকাতা: চিকেন পকোড়া, ফুচকা, এগরোল, চাউমিনের মত সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মোমো। আর তার উপর বৃষ্টি ভেজা দিনে মোমো (Momo) খেতে কার না ভালো লাগে। তবে এই মোমোর মতন একই স্বাদের আরও একটি রেসিপি (Recipe) হয়, এবং সেটি হল চিকেন তাইপো (Chicken Taipo)। যা বানানো খুবই সহজ, তাহলে চলুন আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই রেসিপিটি বানানো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

উপকরণ

চিকেন তাইপো বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- চিকেন, ময়দা, চিনি গুঁড়ো, নুন, বেকিং পাউডার, ইস্ট, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, স্প্রিং অনিয়ন, বাদাম, গোলমরিচের গুঁড়ো, ডিম সেদ্ধ।

রান্নার পদ্ধতি

পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের কথা উঠলেই মোমোর নাম সবার আগে মাথায় আসে। তবে মোমোর মতন আরও বড়, নরম ও তুলতুলে আরও একটি রেসিপি রয়েছে, যার নাম চিকেন তাইপো। চলুন কীভাবে বানাতে হয় শিখে নেওয়া যাক।

  • প্রথমে একটি বাটিতে দুই কাপ মতন ময়দা নিতে হবে, তারপর দেড় চামচ চিনির গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর তাতে হাফ চামচ বেকিং পাউডার এবং এক চামচ ইস্ট দিয়ে পুরোটা পুনরায় ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। ময়দা মাখার সময় ওর মধ্যে সামান্য সাদা তেল মিশিয়ে নরম করে নিতে হবে। এবং সেটিকে অন্তত ১ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে।
  • এরপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেগুলি কুচি কুচি করে কেটে নিতে হবে। ধনেপাতাগুলো এবং স্প্রিং অনিয়নগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এছাড়াও আদা, রসুন এবং কাঁচা লঙ্কা গুলোও কুচি কুচি করে কেটে নিতে হবে।
  • এবার একটি পাত্রে চিকেন কিমা নিয়ে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা হিসেবে এখানে দিতে হবে নুন, গোলমরিচ গুঁড়ো। সামান্য সাদা তেল দিয়ে এবার সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।

আরও পড়ুন: রেস্তোরাঁ স্টাইলে তেল ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন আলু কুলচা, রইল পদ্ধতি

  • চাটনি বানানোর জন্য একটি কড়াইতে সামান্য সরাতে গরম করে ওর মধ্যে কেটে রাখা টমেটো কুচি সামান্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চাটনির স্বাদ আরো দ্বিগুণ করার জন্য সামান্য বাদামও ছড়িয়ে দিতে পারেন। এবার সবটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিতে হবে।
  • ভেজে রাখা সবজি গুলোকে এবার একটি ব্লেন্ডারে সামান্য ধনেপাতা এবং জল মিশিয়ে মিহি করে বেটে নিতে হবে। অন্যদিকে ঢেকে রাখা ময়দার ডো-টা যখন ফুলে উঠবে তখন সেখান থেকে লেচি কেটে নিতে হবে মাঝারি সাইজের। সেগুলিকে বেলে লুচির মত সাইজ করে ওর মধ্যে মাংসের পুর ঢুকিয়ে একটা করে হাফ ডিম সেদ্ধ দিয়ে দিতে হবে।
  • এরপর মোমোর মত সেগুলিকে বানিয়ে সেদ্ধ করে নিতে হবে, ব্যাস তাহলেই তৈরি চিকেন তাইপো। সেগুলি তারপর গরম গরম সেগুলি চাটনি দিয়ে সার্ভ করে দিন পরিবার এবং বন্ধু বান্ধবদের।
আরও Chicken Momo Recipe