রেস্তোরাঁ স্টাইলে তেল ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন আলু কুলচা, রইল পদ্ধতি

Published:

Alu Kulcha

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়িতে একই স্টাইলে মাছ মাংস খেতে খেতে স্বাদ যেন ফিকে হয়ে গিয়েছে, তাই সেই স্বাদে খানিক টুইস্ট আনতে ভিন্ন রকমের পদ (Recipe) বানানোই যায়। বিরিয়ানি, চিকেন তন্দুরি, মিক্সড ফ্রায়েড রাইস আরও কত কি, আর সেই কথা মাথায় রেখেই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দারুন লোভনীয় রেসিপি আর সেটি হল আলু কুলচা (Alu Kulcha)।

উপকরণ

আলু কুলচা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ৫০০ গ্রাম ময়দা, নুন, চিনির গুঁড়ো, টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার, দুটো সেদ্ধ আলু, বিট নুন, নুন, কুচনো পেঁয়াজ, আদা কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তিল, কালো তিল, ঘি।

রান্নার পদ্ধতি

বিয়েবাড়ি হোক বা রেস্তোরাঁ, কুলচা যেন আলাদাই ভূমিকা পালন করে। পুর ভরা এই পদটি যেকোনো সাইড ডিশের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। তবে সেই স্বাদ যে শুধুই বাইরে উপভোগ করতে পারবেন তা নয়, বাড়িতেও সহজ পদ্ধতিতে তেল ছাড়া জল দিয়ে রেস্তোরাঁর মতো কুলচা (Alu Kulcha) বানিয়ে ফেলা সম্ভব। কীভাবে, জেনে নেওয়া যাক বিস্তারিত।

  • আলু কুলচা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে ৫০০ গ্রাম ময়দা ভালো করে ছেঁকে নিতে হবে, এরপর এর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণটা মাখিয়ে নিয়ে এবার ওর মধ্যে ৪ চামচ চিনির গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে।
  • এবার একটি বাটিতে ৪ চা চামচ ফেটিয়ে রাখা টক দই, হাফ চা চামচ বেকিং সোডা এবং এর একটি বেশি বেকিং পাউডার, তারপর এই তিনটি উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আসলে এটি ইস্ট এর পরিবর্তে ব্যবহার করা হবে। তবে কেউ চাইলে সরাসরি ইস্ট হিসাবে ব্যবহার করতেও পারে। এটিকে অন্তত ১৫ মিনিট রেখে দিতে হবে।
  • এরপর ময়দা এবং চিনিগুড়ার মিশ্রণের মধ্যে টক দইয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে তার সঙ্গে সামান্য তেল দিয়ে পুরোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ময়াম দিতে হবে ভালো করে, মাঝে মধ্যে সামান্য জল দিয়ে মাখিয়ে নিতে হবে। ডো- টা যাতে নরম থাকে সেটা নজর রাখবেন। মাখিয়ে নেওয়ার পর এটিকে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে গোপালের ভোগে থাকুক পঞ্চামৃত কেক, রইল সহজ রেসিপি

  • এবার একটি পাত্রে দুটো সেদ্ধ করা আলু গ্রেড করে নিতে হবে। তার মধ্যে এক এক করে নিয়ে নিতে হবে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা এবং ধনেপাতা। মশলা হিসেবে দিয়ে দিতে হবে সামান্য বিট নুন নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো। এরপর আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে।
  • এরপর মেখে রাখা ময়দার ডো-টাকে মাঝারি সাইজের লেচি করে কেটে নিতে হবে। এবং সেগুলি হল করে উপর থেকে আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সেটিকে পুনরায় কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অন্তত দশ মিনিট। তারপর সেই লেচি গুলোর মধ্যে আলুর পুর ঢুকিয়ে দিয়ে বেলে নিতে হবে গোল করে।
  • বেলে নেওয়ার সময় উপর থেকে সামান্য সাদা তিল কালো তিল এবং ধনেপাতা কুচে ছড়িয়ে দিয়ে আবার গোল করে বেলে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে জল ফোটাতে দিতে হবে। জল যখন টগবগ করে ফুটতে থাকবে তখন এই কুলচাটা ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। জলটা যখন কুলচাটা সম্পূর্ণ শুষে নেবে তখন ওপর থেকে দুই পিঠেই খানিক ঘি ব্রাশ করে নিতে হবে। দুইপিঠ হালকা ভাজা হয়ে এলেই তৈরি গরম গরম আলু কুলচা।
আরও Kulcha Potato Recipe