প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর মাত্র কয়েক দিন, তারপরেই প্রতিটি ঘরে ঘরে পালন হতে চলেছে জন্মাষ্টমী (Janmasthami)। ওইদিন গোপু সোনাকে সাজিয়ে গুছিয়ে তাঁর ভোগের থালায় নানা সুস্বাদু আহার পরিবেশন করা হয়ে থাকে। তবে জন্মদিনে এত আহারের মাঝে বিশেষ আকর্ষণ হয়ে থাকে কেক (Cake)। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নিন কিভাবে জন্মাষ্টমী স্পেশাল পঞ্চামৃত কেক (Panchamrit Cake) বানানো যায়, রইল রেসিপি..
উপকরণ
পঞ্চামৃত কেক বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, হাফ কাপ দুধ, টক দই, চিনি, মধু, ঘি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, কিসমিস টুকরো, তালের পাল্প, বেকিং পাউডার, বেকিং সোডা, নারকেল কোরা, কেক তৈরির পাত্র, বাটার পেপার।
রান্নার পদ্ধতি
জন্মাষ্টমী উপলক্ষে অনেকেই গোপালকে ছাপান্ন ভোগ দিয়ে থাকেন। আবার অনেকে এত ভোগ না বানিয়ে নিজের মতো করে নানাবিধ সুস্বাদু পদ রান্না করে ভোগ দেওয়ার চেষ্টা করেন। তার মধ্যে অন্যতম হল এই পঞ্চামৃত কেক (Panchamrit Cake), চলুন ঝটপট করে জেনে নেওয়া যাক কীভাবে এটি বানাতে হয়।
- প্রথমে গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে একটি পাত্রে, তারপর সেই শুকনো গোবিন্দভোগ চাল ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার কেকের ব্যাটার বানানোর জন্য প্রথমে একটি বড় পাত্রে গোবিন্দ খুব চালের গুঁড়ো একটি ছাঁকনির মাধ্যমে থেকে ছেঁকে ঢেলে নিতে হবে।
- কেকের জন্য অন্তত এক কাপ গোবিন্দ ভোগ চালের গুঁড়ো লাগলেই হবে, এরপর ওর মধ্যে হাফ কাপ ময়দা পুনরায় ছেঁকে নিতে হবে। আসলে ছেঁকে নেওয়ার মাধ্যমে মিহি না হওয়া অংশ খুব সহজেই আলাদা করা যায়। এরপর এই দুটো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে।
- চালের গুঁড়ো এবং ময়দা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আলাদা করে ঢেকে নিতে হবে। এবার আলাদা একটি পাত্রে হাফ কাপ দুধ, টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দলা দলা না থাকে। এবার সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে ময়দা এবং চালের গুঁড়োর মধ্যে। ভালো করে সবটা মাখিয়ে নিতে হবে, দরকার পড়লে সামান্য দুধ নেওয়া যাবে।
আরও পড়ুন: সন্ধ্যের আড্ডা জমাতে বাড়িতেই বানান মচমচে ডাল চিংড়ির বড়া, রইল রেসিপি
- এবার মিশ্রণটার মধ্যে চিনি, মধু, ঘি এবং সামান্য তালের পাল্প দিতে ভালো করে পুনরায় ফেটিয়ে নিতে হবে। দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার নারকেল কোরা, কাজু কিসমিস কাঠবাদাম পেস্তা গুঁড়ো গুড়ো করে ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে।
- বাদাম গুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ২০ মিনিট মত ঢেকে রাখতে হবে। এবার কেক তৈরির পাত্রে সামান্য ঘি গরম করে সেটাকে ব্রাশ করে নিয়ে তার ওপর বাটার পেপার ছড়িয়ে দিতে হবে। এবং কেকের মিশ্রণ টাকে আরেকটু নাড়াচাড়া করে তার উপর ঢেলে দিতে হবে। সেটিকে মাইক্রো ওভেনে ২০ মিনিট মত রাখলেই তৈরি পঞ্চামৃত কেক (Panchamrit Cake)।
- যাদের মাইক্রোওভেন নেই তারা চাইলে গ্যাসের মধ্যে একটা পাত্র আগে থেকে গরম করে নিয়ে ওর মধ্যে বালি ছড়িয়ে কেকের বাড়িতে বসিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন।










