আনিষা বিশ্বাস, কলকাতা: ভারতের প্রায় প্রতিটি রান্নাঘরে তেজপাতা (Bay Leaf) একটি অত্যন্ত পরিচিত নাম এবং রান্নার একটি উপাদান। পোলাও, বিরিয়ানি থেকে চা, সবেতেই সুগন্ধ বাড়াতে ব্যবহার করা হয় এই মশলা। তবে রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি তেজপাতার আরো কিছু গুণ রয়েছে। এই পাতা দিয়ে বেশ কিছু প্রচলিত বাস্তু-টোটকার উল্লেখ আছে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, নির্দিষ্ট নিয়ম মেনে তেজপাতা ব্যবহার করলে ঘরের নেতিবাচক পরিবেশ দূর করে শুভ শক্তিকে আকর্ষণ করা সম্ভব। সংসারে শান্তি বজায় রাখতে এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রক্রিয়াটি (Ritual) একবার করে দেখলে মন্দ কি?
কীভাবে করবেন এই উপায়?
এই টোটকা ব্যবহার করার জন্য সপ্তাহের বৃহস্পতিবার অথবা শুক্রবারে সন্ধের সময়টাকেই বেছে নিতে হবে। প্রথমে বাড়ির ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে একটি প্রদীপ জ্বালাতে হবে। এরপর একটি ধুনুচি বা পাত্রে দু’টি কিংবা তার বেশি তেজপাতা নিয়ে সেগুলিকে জ্বালাতে হবে। তেজপাতা থেকে যে ধোঁয়া বের হবে, সেটি শুধু ঠাকুরঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা বাড়িতে ছড়িয়ে দিতে হবে যাতে বাড়ির প্রতিটি কোনায় এই ধোঁয়া পৌঁছে যায়। কোন অংশ ছাড়লে চলবে না।
আরও পড়ুনঃ ১৬ লাখের চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি দুই বোনের, একসাথে IAS অঙ্কিতা ও বৈশালী
কী কী উপকার মিলবে?
বহুদিন ধরে মানুষের মনে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নিয়ম মেনে এই প্রক্রিয়াটি পালন করলে বাড়ির অভ্যন্তরীণ পরিবেশে শান্তি বজায় থাকবে। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা থেকেও কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবং কাজের পথে থাকা বাধা সহজেই কেটে যায় এমনটাই শোনা যায়। অর্থাৎ সংসার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যেই অনেকে এই উপায় পালন করেন।
আরও পড়ুন: পবিত্রোপনা একাদশীতে সাফল্যের চূড়ায় উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৭ সেপ্টেম্বর
কুনজর কাটাতে পারে?
বাস্তু-সংক্রান্ত বিশ্বাসে তেজপাতার আরও একটি ব্যবহারের কথা পাওয়া যায়। কারও কুনজরের প্রভাব সংসারের উপর পড়েছে বলে মনে হলে, এই প্রক্রিয়াটি একবার করে দেখা যেতে পারে। মানুষের বিশ্বাস এটি নিষ্ঠাভরে করলে কুনজর থেকে মুক্তি মিলবে। তবে এই নিয়মটি খালি একবার করেই যদি ফলের আশা করেন তাহলে ভুল করছেন। পর পর কয়েক সপ্তাহ বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধ্যায় নিয়ম মেনে এটি করার পর পরিবর্তন বোঝা যায় বলে ধারণা।









