পবিত্রোপনা একাদশীতে সাফল্যের চূড়ায় উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৭ সেপ্টেম্বর

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ সেপ্টেম্বর, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই জেনে নিন আপনার দিনটি কেমন যাবে? বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের ফলে প্রতিনিয়ত আমাদের ভাগ্য পরিবর্তিত হয়। আজকের রাশিফলের মাধ্যমেই আপনি জানতে পারবেন কর্মক্ষেত্র, ব্যবসা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে আপনার জন্য ঠিক কী অপেক্ষা করছে।

মেষ থেকে মীন এই ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটা ঠিক কতটা শুভ বা কোন কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তা জানতে পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন এবং কর্কট রাশিতে আর সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। অন্যদিকে পুনর্বসু ও পুষ্যা নক্ষত্রের পাশাপাশি ব্যাতিবাত ও বরিয়ান যোগ বিরাজ করছে আজ। জেনে নিন আপনার দিনটি ঠিক কেমন যাবে।

মেষ রাশির আজকের রাশিফল

আজ কোনও প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে। তাকে টাকা ধার দিলে বিশেষ যোগ্যতা যাচাই করে নেওয়া উচিত। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটাতে পারেন। এটি আপনার জন্য উপকারে আসবে। রোমান্টিক ভাবনাগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত ।

স্বাস্থ্য: আজ নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা নিজের রুটিনে অন্তর্ভুক্ত করা উচিত। জিমে যোগ দিতে পারেন বা হাঁটতে যেতে পারেন।

কর্মজীবন: কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু করার জন্য আজকের দিনটি ভালো। আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে রুপোর বালা পরার চেষ্টা করুন।

বৃষ রাশি

পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আজ মন ভালো হতে পারে। ছোট ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ার আগে কাছের কারও থেকে পরামর্শ পেতে পারে। আজ প্রেমের সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আজ আপনি নিজের জন্য সময় দিতে পারবেন। অবসর সময় থাকার সম্ভাবনা রয়েছে। সেই সময় খেলাধুলা করতে পারেন বা জিমে যেতে পারেন। আজ জীবনসঙ্গীর সাথে অনেক সময় কাটাতে পারবেন।

স্বাস্থ্য: আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। তবে কী খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

কর্মজীবন: ছোটখাটো বিষয়কে আজ কাজে বাধা সৃষ্টি করতে দেবেন না। দায়িত্ব পালনের পদ্ধতি নিয়ে ভাবা উচিত।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে নীল জুতো পরার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ হাসিখুশি আপনার আত্মীয়দের সঙ্গে মানসিক চাপ কমতে পারে। আজ মূল্যবান কোনও জিনিস চুরি হতে পারে, যা আপনার মন খারাপ করবে। কোনও ধরনের চক্রান্তমূলক কাজ এড়িয়ে চলতে হবে। আজ অর্থ উপার্জনের নতুন ধারণাগুলি মাথায় আসলে সেগুলি কাজে লাগাতে হবে। রোমান্টিক দৃষ্টিকোণ থেকে আজ আপনার জীবন খুবই ভালো ভাবে কাটবে। বিবাহিত জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে।

স্বাস্থ্য: নিজের স্বাস্থ্যের প্রতি আজ বাড়তি মনোযোগ দেওয়া উচিত। ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে।

কর্মজীবন: কর্মক্ষেত্রে নিজের সামর্থ্য উপলব্ধ করতে পারবেন। আজ আপনার মনে হবে যে আপনি স্বীকৃতি পাচ্ছেন না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য গরিব শিশুদের মধ্যে ব্যাটারিচালিত খেলনা দান করার চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ আপনি নিজের ভেতর অফুরন্ত শক্তি অনুভব করবেন। নির্ধারিত কাজ অর্ধেক সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আজ ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। শিশু বা আপনার চেয়ে কম অভিজ্ঞদের সঙ্গে সময় কাটানো আপনার জন্য উপকারে আসবে। ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে আজ আত্মীয়দের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে পারবেন। ব্যস্ততার কারণে সঙ্গী অবহেলিত বোধ করতে পারে।

স্বাস্থ্য: আজ দৈনন্দিন সিদ্ধান্তগুলি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। ছোটখাটো পদক্ষেপ নিতে হবে।

কর্মজীবন: আজ কাজের চাপ কিছুটা ক্লান্ত বোধ করাতে পারে। সহকর্মীদের সমর্থন করা উচিত।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গরিব মেয়েদের পরিবেশবান্ধব পোশাক দান করার চেষ্টা করুন।

সিংহ রাশি

আজ নিজের ভিতর ইতিবাচক চিন্তাভাবনা রাখা উচিত। অ্যালকোহলের মতো নেশাজাতীয় পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। পরিবারের সদস্যরা সামান্য বিষয়কে বড় করে তুলতে পারে। প্রেমিক বা প্রেমিকা আপনার কথা শোনার চেয়ে নিজের কথা বলতে বেশি পছন্দ করবে। আজ খেলা জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রমাণিত হবে। জীবনসঙ্গী ভালোবাসা এবং রোমান্সের জন্য আজ সময় পাবে।

স্বাস্থ্য: আজ আপনি মানসিকভাবে শক্তিশালী এবং সুস্থ থাকবেন। ফিটনেস বজায় রাখতে হবে।

কর্মজীবন: আজ আপনার দক্ষতার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা পাবেন। কাজের দায়িত্ব পালনে ধৈর্যশীল হতে হবে।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে খাবারে যে কোনও ভাবে গোলমরিচ ব্যবহার করার চেষ্টা করুন।

কন্যা রাশি

নিজের মনের ভেতর সবসময় হাসি রাখা উচিত। আজ কিছু লোক আপনাকে বিরক্ত করতে পারে। তাদেরকে উপেক্ষা করা উচিত। আপনি হতাশ বোধ করতে পারেন। প্রিয়জনের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারবেন না। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন। কিন্তু কোনও সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।

স্বাস্থ্য: আজ আপনি কোনও উদ্যোগে জর্জরিত থাকতে পারেন। কাছের মানুষদের সঙ্গে কথা বললে স্বাস্থ্যের উন্নতি হবে।

কর্মজীবন: কর্মক্ষেত্রে নিজের পরিচয় উন্নত করার জন্য আজকের দিনটি ভালো। আর্থিক লাভ হতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে লাল বা বাদামী পিঁপড়েদেরকে চিনি এবং চিনির মিছরি দান করার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করা উচিত। কোনও ধরনের চক্রন্তমূলক কাজে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে। আজ প্রিয়জনকে ক্ষমা করে দিলে আপনার জীবন উন্নত হতে পারে। অফিসে যার সঙ্গে আপনার খুব বনিবনা হয় না, তার সঙ্গে আজ ভালো আলাপ হতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না আজ।

স্বাস্থ্য: স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তা আপনার উদ্বেগে ফেলতে পারে। তার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কর্মজীবন: আজ আপনার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করা উচিত। নেতিবাচক মন্তব্যকে নিজের কাজের উপর প্রভাব ফেলতে দেবেন না।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে কোনও দরিদ্র ব্যক্তিকে লোহার বাসনপত্র দান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

বন্ধুদের সঙ্গে খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আজ সহজেই অর্থ হাতে আসতে পারে। আজ আপনার বাড়ি সম্পর্কিত পরিকল্পনাগুলোকে বিবেচনা করা উচিত। নিজের কৃতিত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রিয়জনের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আজ জীবনে ব্যস্ততার মাঝেও আপনি সন্তানদের সঙ্গে সময় বের করতে পারবেন। জন্মদিন ভুলে যাওয়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে সমস্যা হতে পারে।

স্বাস্থ্য: সামাজিক অনুষ্ঠানে যোগদান করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কিন্তু প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে।

কর্মজীবন: আজ কর্মক্ষেত্রে দায়িত্বগুলি ভালোভাবে পালন করা উচিত। অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কালো গরু পোষার চেষ্টা করুন।

ধনু রাশি

শক্তি আর নীতিগত সিদ্ধান্ত আপনার মানসিক ক্ষমতা বৃদ্ধি করতে পারে। কাজের প্রতি বজায় রাখতে হবে। আজ অন্যদের সাথে ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে। ভালোবাসা উপভোগ করতে পারবেন। আজ এই রাশির জাতক-জাতিকাদের নিজেদেরকে বোঝা প্রয়োজন। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করতে পারেন আজ।

স্বাস্থ্য: আজ সুস্বাদু খাবার বা ভেষজ উপাদান খেতে ভুলবেন না। এগুলি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

কর্মজীবন: দক্ষতা উন্নয়নে অর্থ বিনিয়োগ করলে আজ আপনার কর্মজীবনে উপকার আসবে।

প্রতিকার: ধর্মীয় স্থানে চাল, চিনি, আটা, সুজি, দুধ ইত্যাদি দান করার চেষ্টা করুন। এতে আপনার পরিবারিক জীবন সুখের হবে।

মকর রাশি

অতিরিক্ত ভ্রমণ আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আপনার অসতর্ক মনোভাব বাবা-মাকে অসন্তুষ্ট করতে পারে। নতুন প্রকল্পে যোগদান করার আগে অবশ্যই তাদের মতামত নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের কাছ থেকে দূরে থাকা আজ আপনার জন্য কঠিন হতে পারে। লোকেরা আপনার দৃঢ় সংকল্প এবং দক্ষতা প্রশংসা করতে পারে। আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় বিচক্ষণতা অবলম্বন করতে হবে।

স্বাস্থ্য: বন্ধুদের সঙ্গে মেলামেশা আনন্দ দেবে, এবং এটি আপনার স্বাস্থ্যের উন্নতি করবে।

কর্মজীবন: চাকরিতে একঘেয়ে লাগলে আজ নতুন কিছু শুরু করার জন্য দিনটি ভালো। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কর্মক্ষেত্রে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নত করতে হলে পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকে স্নান করার জন্য চেষ্টা করুন।

কুম্ভ রাশি

আজ আপনার পরিচিতদের উপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে আপনারই ক্ষতি হবে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রেমে আপনার সামান্য হতাশা আসতে পারে। যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তাদের সাথে দৃষ্টিভঙ্গি প্রকাশ করা আপনার জন্য উপকারে আসবে। নিষ্ঠা এবং প্রতিশ্রুতির জন্য আজ প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য: আজ আপনার স্বাস্থ্য এবং চরিত্রে যে পরিবর্তনগুলো ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ধীরে ধীরে সুস্থ হতে পারবেন আপনি।

কর্মজীবন: আজ নিজের ধারণার প্রতি অবিচল থাকতে হবে এবং কর্মক্ষেত্রে লাভ হতে পারে।

প্রতিকার: সুসম্পর্ক বজায় রাখার জন্য হলুদ কাপড়ে জাফরানের প্যাকেট বেঁধে নিজের কাছে রাখার চেষ্টা করুন।

মীন রাশি

আজ নিজের ভিতরে সবসময় আত্মবিশ্বাস রাখা উচিত। আজ নাতি নাতনিরা আপনাকে আনন্দ দিতে পারে। প্রিয়জনের সঙ্গে বেড়াতে গিয়ে জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় পত্রিকা বা উপন্যাস পড়ে আপনি দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না আজ। জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহ আশা করতে পারেন।

স্বাস্থ্য: সক্রিয় থাকা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারে আসবে।

কর্মজীবন: কাজ এবং বিশ্রামের মধ্যে আজ ভারসাম্য বজায় রাখা উচিত। বুধের প্রভাবে আপনি অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

প্রতিকার: বাড়িতে লাল রঙের পর্দা, বিছানার চাদর ব্যবহার করলে আপনার পারিবারিক জীবন উন্নত হবে।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।