৬৮ বছরে ফুটবল বিশ্বকাপে প্রথমবার এমন কিছু ঘটল

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) মানেই তৈরি হবে নতুন নতুন রেকর্ড। অন্যান্য সিজনগুলোর মতোই এবছরও ফুটবল বিশ্বকাপে তৈরি হচ্ছে নতুন নতুন ইতিহাস। ঠিক সেই পথ ধরেই বিশ্বকাপে দ্রুততম 100 গোল করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল 2026 এর এই প্রতিযোগিতা। দীর্ঘ 68 বছরের মধ্যে প্রথমবারের মতো চলতি ফুটবল বিশ্বকাপে দ্রুততম 100 গোল সম্পন্ন হয়েছে। যদিও ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্রুততম 100 গোলের রেকর্ড তৈরি হয়েছিল 1954 সালে। যা আজও অক্ষত।

33 ম্যাচে 100 গোল করেছে দলগুলি

এবছর ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম সুইডেনের ম্যাচ চলাকালীন দ্রুততম 100 গোলের রেকর্ড সম্পূর্ণ হয়। মূলত 33 ম্যাচে 100 গোলের মাইলফলক অর্জন করেছে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ। যদিও সার্বিক দিক থেকে দেখতে গেলে এটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়। 1954 সালের ফুটবল বিশ্বকাপে মাত্র 20 ম্যাচেই দ্রুততম 100 গোল সম্পন্ন করেছিল দলগুলি। আজও সেটাই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম 100 গোলের রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান যুগে দাড়িয়ে এই রেকর্ড ভাঙাটা একেবারেই মুখের কথা নয়।

বলাই বাহুল্য, 2014 সালে 36 ম্যাচে অংশ নিয়ে 100 গোল সম্পূর্ণ করেছিল বিভিন্ন দল। একই ঘটনা ঘটেছিল 1982 সালের ফুটবল বিশ্বকাপেও। ওদিকে 1978 ও 1994 সালে আর্জেন্টিনা এবং আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ দুটিতে 38 ম্যাচে 100 গোলের রেকর্ড তৈরি হয়। যদিও সেইসব বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপ অনেক এগিয়ে।

অবশ্যই পড়ুন: নেইমারদের হারে হয় ব্রেইন স্ট্রোক, ২৬-এ ব্রাজিল বিশ্বকাপে ফিরতেই সারা দিল শয্যাশায়ী ভক্ত

প্রসঙ্গত, এবছরের ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্যন্ত 33 ম্যাচে 100 গোল হওয়ার অর্থ প্রত্যেক ম্যাচে 3টির বেশি গোল হওয়া। বলে রাখা প্রয়োজন, এবছর দ্বিতীয় দ্রুততম 100 গোলের মধ্যে অন্তত সাতটি ছিল আত্মঘাতী গোল। অর্থাৎ প্লেয়াররা নিজের ভুলে নিজেদের গোলপোস্টেই গোল করেছেন।