ফিফা বিশ্বকাপে মাঠ কাঁপাবেন এই চার ‘ভারতীয়’ ফুটবলার! কোন কোন দলে?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) নামছেন একাধিক নামজাদা ফুটবলার। তবে তাঁদের মধ্যে এমনও কিছু ফুটবলে রয়েছেন যাঁদের সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে ভারতের। বলাই বাহুল্য, এবারের বিশ্বকাপে মোট চারটি দেশের ফুটবল স্কোয়াডে ভারতের সাথে সম্পর্কযুক্ত একাধিক ফুটবলার রয়েছেন। বল পায়ে তাঁদের দাপট দেখার জন্য একপ্রকার হাপিত্যেশ করে বসে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

ফুটবল বিশ্বকাপে খেলছেন চার ‘ভারতীয়’?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের চারটি দেশের স্কোয়াডে রয়েছেন ভারতের সাথে সম্পর্ক রয়েছে এমন 4 ফুটবলার। তালিকায় নাম আছে নিউজিল্যান্ডের সরপ্রীত সিং, কাতারের তাসিন মহম্মদ জামশিদ, অস্ট্রেলিয়ার নিশান ভেলুপিল্লাই ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর স্যামুয়েল মুথুস্বামী।

বলাই বাহুল্য, 2026 ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া এই চার ফুটবলের আত্মীয়রা থাকেন ভারতে। এদের মধ্যে মুথুস্বামীর বাবা একসময় তামিলনাড়ু থেকে অন্য দেশে পাড়ি দিয়েছিলেন। তাঁর মা কঙ্গোর বাসিন্দা হওয়ায় সেই সূত্রেই এই দলে সুযোগ পেয়েছেন তিনি। 57 ম্যাচে অংশ নেওয়া এই ফুটবলার ফুটবল বিশ্বকাপে কঙ্গোর অন্যতম ভরসার কাঁধ।

অন্যদিকে, পাঞ্জাবি পরিবারের ছেলে সরপ্রীত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলেন। এই ফুটবলার বিশ্ব ফুটবলে বেশ পরিচিত নাম। ফুটবলের পরিবার এই মুহূর্তে নিউজিল্যান্ডের বাসিন্দা হলেও তাঁদের সাথে পাঞ্জাবের গভীর যোগ রয়েছে। এই ফুটবলের আত্মীয়দের অনেকেই ভারতের পাঞ্জাবে বসবাস করেন। এর আগে 2018 সালে ইন্টার কন্টিনেন্টাল কাপে কিউয়ি রিজার্ভ দলের হয়ে ভারতে খেলতে এসেছিলেন তিনি। এখন দেখার এবারের ফুটবল বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি।

অবশ্যই পড়ুন: সমবায় ব্যাঙ্কে ৩ কোটির দুর্নীতি, নিলামে উঠবে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সম্পত্তি

এদিকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলের অন্যতম চেনা মুখ নিশানের বাবা শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর বাসিন্দা। মা অ্যাংলো ইন্ডিয়ান। সেই ফুটবলার এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভাগ্য লেখার কাজ করবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ফুটবলার ভারতীয় ফুটবলে বছর দুয়েক সময় কাটিয়েছেন। যদিও এই ফুটবলারদের তুলনায় চার নম্বর ফুটবলার তুলনায় কিছুটা নবীন। তাঁর পরিবার এই মুহূর্তে পূর্বের কেরালা বা বর্তমানের কেরলমের বাসিন্দা। তাসিনের বাবা জামশিদ কালিকট বিশ্ববিদ্যালয়ের হয়ে নিয়মিত ফুটবল খেলতেন। পরবর্তীতে কর্মসূত্রে কাতারে চলে যান তিনি। বাবার হাত ধরেই ফুটবলে পা রেখেছিলেন তিনি। এবার মাঠ কাঁপাবেন অস্ট্রেলিয়ার হয়ে।