বৈভবের সাফল্যের মাঝে দেশের লজ্জার কারণ হলেন অভিষেক শর্মা!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ে সিরিজেই (India Vs Zimbabwe) সাফল্য ধরা দিয়েছে বৈভব সূর্যবংশীর হাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে ব্যর্থ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বড়দের দলে নিজের জায়গা বুঝে নিয়েছেন তিনি। তবে বিহারের ছেলের সাফল্যের মাঝেই ফিকে হয়ে এসেছে অভিষেক শর্মার (Abhishek Sharma) কীর্তি। জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে মোট 11 রান করেছেন তিনি। আর তাতেই ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে লজ্জার রেকর্ড গড়েছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের এক সময়কার এক নম্বর ব্যাটসম্যান।

দেশের লজ্জা বাড়ালেন অভিষেক শর্মা!

জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই ব্যাট হাতে মাত্র এক রান করেছিলেন অভিষেক শর্মা। আশা ছিল হয়তো দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরবেন তিনি। কিন্তু সেই ম্যাচেও 8 রানের বেশি করতে পারেননি ভারতের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এরপর শেষ টি-টোয়েন্টিতে দুই রান করে মাঠ ছাড়েন অভিষেক। আর সেই সূত্র ধরেই ভারতীয় ক্রিকেটার হিসেবে লজ্জার রেকর্ড গড়েছেন শর্মা।

বলাই বাহুল্য, জিম্বাবুয়ের বিরুদ্ধে গোটা সিরিজে মাত্র 11 রান করে একটি টি-টোয়েন্টি সিরিজে সর্বনিম্ন রান করা ভারতীয় ক্রিকেটার হয়ে উঠেছেন অভিষেক। আর এই লজ্জার রেকর্ড গড়ার সাথে সাথে শ্রেয়স আইয়ারের সাত বছর আগেকার পুরনো লজ্জার রেকর্ড ঝাঁপিয়ে গিয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীরের জায়গা দখল করবেন লক্ষ্মণ? বললেন নিজেই

2019 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মোট 14 রান করে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন আইয়ার। এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে গোটা একটা টি-টোয়েন্টি সিরিজে তার থেকেও কম রান করে আরও বড় লজ্জাজনক ইতিহাস তৈরি করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের দাপুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত অভিষেক শর্মা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গোটা সিরিজে প্রতিবারই ব্লেসিং মুজারাবানির বলেই আউট হয়েছেন অভিষেক।