বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতীয় ফুটবল ভক্তদের জন্য চলে এল পাগল করা খবর (Brazil Vs India)! আগেই শোনা গিয়েছিল, শহর কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল ফুটবল দল (Brazil)। তবে সেই ম্যাচে ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ কে হবে তা তা নিয়ে প্রশ্ন ছিল। শহরের ব্রাজিল ভক্তরা অপেক্ষায় ছিলেন প্রিয় দলটির প্রতিপক্ষের নাম ঘোষণার। এরই মাঝে উঠে আসছে বড় আপডেট। ব্রাজিলের কয়েকটি সূত্র দাবি করছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচটিতে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারে ভারতীয় ফুটবল দল!
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম ব্রাজিল ম্যাচ?
ESPN এর একটি রিপোর্টে আগেই দাবি করা হয়েছিল, ভারতের পূর্বের রাজধানী, শহর কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসার জন্য আগ্রহী ব্রাজিলের ফুটবল কনফেডারেশন। শোনা গিয়েছিল, যুবভারতীতে প্রীতি ম্যাচ আয়োজনের চূড়ান্ত চেষ্টা করছে নেইমারের দেশ। তবে প্রতিপক্ষ দল নাকি ঠিক করে উঠতে পারেনি ব্রাজিল। যদিও ব্রাজিল থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, শহরে ব্রাজিলের প্রতিপক্ষ আর কেউ নয় বরং হতে চলেছে ভারত!
কয়েকটি রিপোর্ট মারফত জানা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী 3 অক্টোবর অর্থাৎ পুজোর মাসেই যুবভারতীতে অনুষ্ঠিত হতে পারে ভারত বনাম ব্রাজিলের দুর্ধর্ষ ম্যাচ! সেই ম্যাচে ভারতীয় দলকে একেবারে জান লড়িয়ে দিতে হবে। ব্রাজিলিয়ান আউটলেট জিই গ্লোবোও নিশ্চিত করে দিয়েছে ব্রাজিলের প্রীতি ম্যাচটি হবে কলকাতাতেই! আর সেই খবর প্রকাশ্যে আসতেই ম্যাচটি দেখতে যাওয়ার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন শহরের ফুটবল ভক্তরা! যদিও এ নিয়ে চূড়ান্ত ঘোষণা আশা বাকি।
অবশ্যই পড়ুন: ছোটাছুটির দিন শেষ! আবাস যোজনার টাকা পেতে এভাবে নিজেই করে নিন সেলফ সার্ভে
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে দুর্ধর্ষ ফুটবল দেখিয়ে প্রথমে রাউন্ড অফ 32 এবং পরবর্তীতে রাউন্ড অফ 16 এ জায়গা করে নিয়েছিলেন নেইমাররা। সেই আসরে ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ হয়েছিল নরওয়ে। তবে দুঃখের বিষয় সেই নরওয়ের বিরুদ্ধেই 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে।









