বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিস্ফোরক অভিযোগ উঠল ভারতীয় দলে খেলা বাঙালি ক্রিকেটারের (Indian Cricketer) বিরুদ্ধে। জানা যাচ্ছে, দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সাথে সহবাস করেছেন ভারতীয় অনূর্ধ্ব 19 দলে খেলা ক্রিকেটার অভিষেক পোড়েল (Abishek Porel)। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। মঙ্গলবার, সেই মামলার শুনানিতে এই বাঙালি ক্রিকেটারকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। খেলোয়াড়ের বিরুদ্ধে, দিনের পর দিন মহিলাকে যৌন নির্যাতন, ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ থাকায় এবার গ্রেফতার হতে চলেছেন তিনি।
অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে মামলাকারী ডাক্তারি পড়ুয়ার অভিযোগ, সাড়ে তিন বছর ধরে ক্রিকেটারের সাথে সম্পর্কে ছিলেন তিনি। এর আগে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক পোড়েল। পরবর্তীতে দিনের পর দিন তাঁর সাথে সহবাস করেন খেলোয়াড়। মাঝে সম্পর্কের অবনতি হলে গোটা বিষয়টি থানা পুলিশ হয়েছিল। তবে সেবার অভিযোগ দায়ের করেননি ওই তরুণী। কিন্তু অবশেষে বাধ্য হয়ে অভিষেকের বিরুদ্ধে দিনের পর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই ডাক্তারি পড়ুয়া।
জানা যাচ্ছে, গত জুন মাসে নিজের মায়ের সাথে হুগলির মগরা থানায় গিয়ে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। আর সেই মামলার জল কলকাতা হাইকোর্টে গড়ালে ভারতীয় ক্রিকেটারকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এমন গুরুতর অভিযোগ সত্ত্বেও সেসব অস্বীকার করছেন অভিষেক পোড়েল। একেবারে প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন ক্রিকেটার। এবারেও তিনি বললেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
অবশ্যই পড়ুন: ভয়ে বালুচিস্তানের ‘স্বাধীনতা দিবস’ উদযাপনে বাধা পাকিস্তানের! কড়া নজরদারি, বন্ধ ইন্টারনেট
এদিকে মঙ্গলবার, ওই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় অভিষেক পোড়েলকে দ্রুত গ্রেফতার করতে হবে। একই সাথে খেলোয়াড়ের বিরুদ্ধে তরুনীর বেশ কিছু গোপন ভিডিও তুলে রাখার অভিযোগ উঠায় তাঁর স্মার্টফোন সহ অন্যান্য অনলাইন ডিভাইস বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে বলাই যায়, হাইকোর্টের নির্দেশে এবার গ্রেফতার হতে চলেছেন অভিষেক।










