বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। ঘরে বসে নিজের স্মার্ট ফোন বা ল্যাপটপ থেকে বহু আপেক্ষিত বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে হলে খরচ করতে হচ্ছে গাঁটের করি। আসলে এবছর বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে Zee এন্টারটেইনমেন্ট। ফলে ন্যূনতম 299 টাকা খরচ করে দেখতে হবে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি। তবে এমন অনেকেই রয়েছেন, যাঁরা বিশ্বকাপের ম্যাচ দেখতে এত টাকা খরচ করতে চান না। তাঁদের ভরসা Jio। Jio Fiber বা AirFiber এর সাথে পাওয়া যায় OTT সাবস্ক্রিপশনও। এতে Zee5 এর সাবস্ক্রিপশন থাকলেও বিশ্বকাপ দেখা যায় না। তাই আপনার কাছে যদি Jio Fiber বা AirFiber থেকে থাকে তবে আপনি সহজেই একটি চ্যানেলের মাধ্যমে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। তাও আবার নিখরচায়।
ফ্রিতে কীভাবে ফিফা বিশ্বকাপ দেখবেন?
সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন বা টিভি থেকে ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে হলে ভিজিট করতে হবে JioTv অ্যাপ। এই অ্যাপ থেকেই নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে আপনাকে। লগিন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনার টিভিতে খুলে যাবে Jio Tv অ্যাপ। ওই এক অ্যাপেই আপনি Unite8 Sports 1, Unite8 Sports 1 HD সহ এর বেশ কিছু চ্যানেল দেখতে পাবেন। আর সেখানেই সম্প্রচারিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি।
অনেকেই হয়তো জানেন না, MSO Hathway এর সাথে হাত মিলিয়ে বিশ্বকাপের চ্যানেলগুলি দেখাচ্ছে Jio। সবমিলিয়ে বলাই যায়, একজন গ্রাহকের কাছে যদি Jio Fiber বা AirFiber থেকে থাকে তবে তবে তিনি সেখান থেকেই Jio TV তে অ্যাক্সেস করতে পারবেন। সেই অ্যাপের মাধ্যমেই দেখা যাবে Unite8 Sports এর বিশ্বকাপ ম্যাচ। এখানেই অতিরিক্ত খরচ না করে দেখতে পারবেন নিজের পছন্দের দলের ফুটবল বিশ্বকাপ ম্যাচ।
অবশ্যই পড়ুন: উত্তর দিকে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি, নইলে রুষ্ট হবেন মা লক্ষ্মী
প্রসঙ্গত, Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এমনকি Unite8 Sports 2 HD চ্যানেলে দেখা যাবে এবারের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি। সে ক্ষেত্রে Jio Fiber এর মাধ্যমে অতিরিক্ত খরচ না করেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।










