বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষা কাটিয়ে শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। বাকিদের মতো রাত জেগে বিশ্বকাপ দেখার দৌড়ে পিছিয়ে নেই ভারতীয়রাও। আর হবে নাই বা কেন, দীর্ঘ চার বছরের বেশি অপেক্ষার পর একবার আসে এই ফুটবল বিশ্বকাপ। তাই তো আজ মাঝ রাত থেকেই মেক্সিকোর ম্যাচ দিয়ে অভ্যাস তৈরি করার কাজটা শুরু করে দিয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। তবে অনেকেরই প্রশ্ন ছিল, সম্পূর্ণ বিনামূল্যে কোথায় দেখা যাবে ফিফা বিশ্বকাপের ম্যাচ (FIFA World Cup Live Streaming)? আজকের প্রতিবেদনে রইল সেই উত্তর।
সম্পূর্ণ বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ দেখাচ্ছে দূরদর্শন!
এ বছর হাজারো টালবাহানার পর শেষমেষ ফিফার কাছ থেকে ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে জি এন্টারটেইনমেন্ট। ফলে তাঁদের নির্দিষ্ট চ্যানেলেই সম্প্রচারিত হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি। যদিও সেই ম্যাচ দেখার জন্য ন্যূনতম প্রায় 300 টাকার কাছাকাছি খরচ করতে হবে ভারতীয়দের। এদিকে ভারতীয় ফুটবলপ্রেমীদের খরচ বাঁচাতে ময়দানে নেমেছে দূরদর্শন।
শুরুর দিকে অবশ্য শোনা গিয়েছিল, দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের সমস্ত ম্যাচ। তবে বাস্তবে সেটা না হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ দেখাবে দূরদর্শন। জানা গিয়েছে, এ বছর ফিফা ফুটবল বিশ্বকাপের মোট আটটি গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রসারিত হবে ডিডি স্পোর্টসে। কিন্তু কোন কোন ম্যাচ নিখরচায় দেখতে পারবেন ফুটবল ভক্তরা?
অবশ্যই পড়ুন: এক ঘোষণাতেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ৬ লক্ষ কোটি লাভ বিনিয়োগকারীদের
দূরদর্শনের তরফে সরকারি ঘোষণা অনুযায়ী, 12 জুন মাঝরাত সারে বারোটার মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ সম্প্রচারিত হয়েছে ডিডি স্পোর্টসে। এরপর কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ, সেমিফাইনালের দুটি ম্যাচ এবং 20 জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রচার করবে দূরদর্শন।
এর জন্য অবশ্য আপনার কাছে ডিডি ফ্রি ডিশ থাকতে হবে। তাছাড়াও সাধারন টেরিস্ট্রিয়াল অ্যান্টেনা বাড়ির ছাদে লাগানো থাকলে ডিডি স্পোর্টস চ্যানেলে বিনামূল্যে দেখা যেতে পারে বিশ্বকাপের ম্যাচ। টেলিভিশন ছাড়া স্মার্টফোনে এই সরকারি চ্যানেলে বিনামূল্যে ম্যাচ দেখার কোনও সুযোগ নেই।










