ক্রিকেট ছেড়ে বেসবল খেলতে চলে গেলেন হার্দিক পান্ডিয়া! হারালেন মিস্টার বিস্টকে

Published:

Hardik Pandya

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের 22 গজ থেকে পা সরিয়ে বেসবলে (Baseball) কামাল দেখালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)! জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টের একটি নতুন ভিডিওর বেসবল চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আর তাতে অংশ নিয়েই তিনি হারিয়ে দেন ইউটিউবার বিস্টকে এবং জিতে নেন 1 লক্ষ মার্কিন ডলার পুরস্কার। ভারতীয় মুদ্রায় অঙ্কটা 94.9 লক্ষ টাকা। তবে পুরস্কারের অর্থের একটা পয়সাও নিজে নেননি হার্দিক। বরং সম্পূর্ণ অর্থটাই দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় তারকা।

বিস্টকে হারিয়ে বিপুল অর্থ জিতে দান করে দিলেন হার্দিক

সাধারণত বিভিন্ন ধরনের কঠিন কঠিন চ্যালেঞ্জ এবং বিপুল আর্থিক পুরস্কার দেওয়ার জন্য পরিচিত জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। নিজের ইউটিউব চ্যানেলে এই ধরনের চ্যালেঞ্জের ভিডিও আপলোড করেন তিনি। ইউটিউবারের ভিডিওতে এর আগে বহু তারকাকে অংশ নিতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া।

মিস্টার বিস্টের নতুন ভিডিওটিতে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন লেব্রন জেমস, অ্যালিসা লিউ, আরলিং হাল্যান্ডের মতো তারকারা। বিশ্বের সেরা অ্যাথলিটদের নিয়ে করা ওই চ্যালেঞ্জ ভিডিওটিতে হার্দিকের সাথে ছিলেন ভারতীয় ইউটিউবার ক্যারিমিনাতি বা অজয় নাগর। বেসবলের চ্যালেঞ্জ ছিল খুব সহজ।  ব্যাট দিয়ে বলে আঘাত করে সেই বল পাঠাতে হবে মাঠের বাইরে। খেলার নিয়ম অনুযায়ী, যে প্রতিযোগী সবচেয়ে বেশিবার বল মাঠের বাইরে পাঠাতে পারবেন তিনিই বিজয়ী হবেন। সেই খেলায় মিস্টার বিস্টকে হারিয়ে বিজয়ী হন হার্দিক পান্ডিয়া।

এদিন, চ্যালেঞ্জ জেতার পর পুরস্কার হিসেবে 1 লক্ষ মার্কিন ডলার পুরস্কার হিসেবে পান হার্দিক পান্ডিয়া। তবে সেই অর্থ নিজে নেননি তিনি। বরং ভারতীয় তারকা তাঁর প্রাপ্য পুরস্কারের সমস্ত অর্থ গরিব, দুস্থদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসতেই নানা মহলে প্রশংসিত হচ্ছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার।

 

আরও পড়ুন: ব্রাজিল সহ ৩ ম্যাচ আয়োজন করে ৮৫ কোটি লস! টাকা তুলতে AIFF-র FD ভাঙতে চান চৌবে

উল্লেখ্য, দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। মাঝে জল্পনা বাড়লেও চোটের কারণে দলে ফিরতে পারেননি তিনি। এদিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে হার্দিক পান্ডিয়ার মুম্বই ছাড়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, নিজের পুরনো দল ছেড়ে অন্য কোনও দলে চলে যেতে পারেন তিনি।

google button