বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ যত এগিয়েছে ততই লিওনেল মেসিদের নিয়ে অভিযোগের তালিকা লম্বা হয়েছে। আর্জেন্টিনা (Argentina) একেকটা করে ম্যাচ জিতছে আর নিন্দুকরা বলছেন, এই দলটাকে সুবিধা দিচ্ছে ফিফা। ফিফা নাকি মেসিদের সুবিধামতো রেফারিদের দায়িত্ব দিয়ে খেলাচ্ছে! না হলে আর্জেন্টিনার ফাইনালে ওঠার যোগ্যতাই ছিল না। ইংল্যান্ডকে হারিয়ে এবার নিন্দুকদের সেই সব কথা নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি (Lionel Messi)। লিও একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন, ফিফা তাঁদের সুবিধা দিচ্ছে কিনা।
আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে সাহায্য করেছে ফিফা?
সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে আর্জেন্টিনা। 2-1 ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি। আর তারপরেই যেন মেসিদের উপর ক্ষেপে গিয়েছেন নিন্দুকরা। বলছেন, আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে সব রকম সাহায্য করেছে ফিফা! সে প্রসঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খোলেন লিওনেল মেসি। গোটা বিশ্বকাপের বাকি সময়ে সমালোচকদের কথায় কান না দিলেও ফাইনালে উঠেই মেসি জানালেন, তাঁরাই এই মুহূর্তে বিশ্বের সেরা দল।
লিওনেল মেসির কথায়, “এই সব কথা শুনলে খুব কষ্ট হয়। 2022 সালের পর থেকে আমরাই বিশ্বের সেরা দল। সেটা কারও ভাল লাগুক আর না লাগুক। কেউ আমাদের সুবিধা দেয়নি। আমরা কাকতালীয়ভাবেও জিতিনি। পরপর টানা দুটো বিশ্বকাপের ফাইনালে ওঠা মোটেও মুখের কথা নয়। আমাদের দল সেটা করে দেখিয়েছে।” এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার বিষয়ে কথা বলতে গিয়ে মেসি বলেন, “আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম তাহলে অনেকেই অর্বাচীনের মতো নানান মন্তব্য করতেন। আমরা সেটা হতে দিইনি। আমার ভাল খেলি, সেটা মানতেই হবে! কে কী বলল তাতে যায় আসে না।”
অবশ্যই পড়ুন: পাকিস্তানেই এবার বিপদে আসিম মুনির!
প্রসঙ্গত, এবছর ফুটবল বিশ্বকাপে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে লড়াই করে জিতে এসেছে আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শুরু থেকেই পরিশ্রম করতে দেখা গিয়েছে লিওনেল মেসিদের। ফুটবলের মাঠে আর্জেন্টিনা যে ভুল খেলে সেটা বলার কোনও জায়গা নেই নিন্দুকদের। তবুও যাঁরা অকথা কুকথা বলেন, তাঁদেরকে পাশ কাটিয়েই এগিয়ে যেতে চাইছে আর্জেন্টিনা বাহিনী।










